You are viewing a single comment's thread from:

RE: কবিতা "জীবন ও মৃত্যু"

in আমার বাংলা ব্লগ4 years ago

হ্যাঁ দাদা আপনি ঠিকই বলেছেন জীবন হচ্ছে সমুদ্রের বুকে একটি তরঙ্গের মতো। কখনো সুখের হাওয়ায় দুলতে থাকে। আবার জোয়ার এলে ভেঙে তছনছ করে দিয়ে যায়। তখন বড় বড় ঢেউ এই হৃদয়ে কাঁপন ধরিয়ে দেয়।

হঠাৎ, তীব্র ঝোড়ো হাওয়ার সে কি উচ্ছ্বাস,
আমাদের স্বপ্নকুটির নিমেষে হলো চুর সেই উচ্ছ্বাসে;
ঝঞ্জাবিক্ষুব্ধ সমুদ্র তখন ভীষণই অচেনা আমাদের কাছে ।
তবু এটাই তো জীবন ।

এপারের খবর ওপারে যায়নি,
ওপারের খবর কেউ এ পারে পায়নি ।
কথা যে দিয়েছিলো ওপারে যাওয়ার আগে,
নদীর ওপারে গিয়ে কথা সে আর রাখেনি ।

এটাই হচ্ছে জীবনের এক কঠিন নিদর্শন। ঠিকই বলেছেন দাদা জীবনের শেষ তরি টা যখন ডুবে যায় ওপারের মানুষ খবর পায় না। আবার এপারের মানুষ ও খবর পায় না। তবে এ জীবন এখানেই শেষ নয়।

মৃত্যুতেই তাই সব ফুরিয়ে যায় কি ?
অবশ্যই না ।
মৃত্যু নদীর ওপারে অনন্ত শাশ্বত প্রাণ জাগে ।

এটাই ছিল বাস্তব, হয়তো বা কেউ নরকের যাত্রী হয় আবার কেউ স্বর্গের যাত্রী হয়, এখানেই সর্বসুখ আমার বিশ্বাস।

Sort:  

Thank You for sharing Your insights...

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.083
BTC 64030.48
ETH 1733.98
USDT 1.00
SBD 0.44