You are viewing a single comment's thread from:

RE: জীবন থেকে নিব শিক্ষা।

in আমার বাংলা ব্লগ4 years ago

জি ভাইয়া, আপনি ঠিকই বলেছেন জন্মের পর থেকে আমরা প্রতিনিয়ত শিক্ষা নিয়ে যাচ্ছি। এবং প্রতিটি ক্ষেত্রে আমাদেরকে বাধা-বিপত্তির সম্মুখীন হতে হয়। এবং প্রতিনিয়ত আমরা সেগুলো কোনভাবে না কোনোভাবে সমাধান দিয়ে আসছি। আপনার আজকের এই কথাগুলো খুব মনোযোগ সহকারে পড়লাম, দেখলাম জীবনের সাথে অনেক মিল। একসময় আমাদের পাশে আত্মীয়-স্বজন ভাই-বোন মা-বাবা ছায়ার মতো লেগে থাকত। আর এখন এমন একটা পর্যায়ে এসে পড়েছি যেখানে সম্পূর্ণ একা হয়ে গেছি। এবং নিযের সমস্যাগুলো নিজেকে সমাধান করতে হয়। আর প্রতিনিয়ত এমন সমস্যা সৃষ্টি হয় যে সমস্যাগুলো কখনো আশা করি না। এবং কি সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত। আমরা চলার পথে ছোটখাটো অনেক ভুল করি, বাট আমরা এই ভুলগুলোকে তেমন একটা প্রাধান্য দেই না। কিন্তু একটা সময়ে এই ভুলগুলোই অনেক বড় বাধা হয়ে দাঁড়ায়। আর এই ভুল গুলোর খেসারত গুনে গুনে দিতে হয়। অনেক সময় নিজের মান-সম্মান নিয়ে টানাটানি শুরু হয়ে যায়। আপনি ঠিকই বলেছেন একজন অসুস্থ ব্যক্তির কষ্ট একজন সুস্থ ব্যক্তি কখনোই বোঝেনা, হয়তো তার মনের সহানুভূতি জাগে কিছু সময়ের জন্য। আর বাস্তব জীবনে পরীক্ষার কোন শেষ নেই। পরীক্ষা দিতে দিতে হঠাৎ করে যদি নতুন কোন পরীক্ষার সম্মুখীন হয় তখন হয় উপস্থিত বুদ্ধি দিয়ে পরীক্ষা শেষ করতে হবে। আর না হলে পূর্বের যে পরীক্ষাগুলো দিয়ে এসেছে তার অভিজ্ঞতা কাজে লাগাতে হবে। শেষে দেখা গেছে আমাদের সমস্যাগুলো আমাদেরকেই সমাধান করতে হবে। আর এত সুন্দর একটি শিক্ষনীয় পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য, আপনার প্রতি রইল ভালোবাসা অবিরাম ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.090
BTC 63272.77
ETH 1788.67
USDT 1.00
SBD 0.39