You are viewing a single comment's thread from:

RE: আমার কবিতার খাতা থেকে : নারী

in আমার বাংলা ব্লগ4 years ago

হ্যাঁ দাদা আপনি ঠিকই বলেছেন, আপনি একজন নির্যাতিত নারীর জীবনের গল্প ফুটিয়ে তুলেছেন। আপনার কবিতাটি তে এবং মধ্যযুগীয় বর্বরতা চলছে প্রতিনিয়ত আমাদের চারপাশে। আমরা চলি ফিরি খাই আনন্দে কাটাই দিন অবশেষে কিছু মুহূর্ত কিছু সময় এমন কিছু চিত্র সামনে এসে দাড় করিয়ে দেয় যা সত্যিই ভুলার মত নয়। মনে হয় যেন বুকের পাজরে তির ভেদ করে ওপার দিয়ে বেরিয়ে গেছে। আমরা অনেক সময় ভুলে যাই মা নারী।

দাদা তুমি মহাকবি জেনেছি যেদিন
সেদিন থেকে তোমায় আমি শ্রদ্ধা করি প্রতিদিন
দাদা তুমি আজ দিয়েছো যে উপহার
কবিতা তো নয় যেন সংগ্রামী নারীর অধিকার
হাসিখুশি হেলেদুলে যাচ্ছে যে দিন
মাঝে মাঝে মনটা হয়ে যায় মলিন
দাদা তুমি জানো কি মানুষের রূপ
মাঝে মাঝে কিছু চিত্র করে দে নিশ্চুপ
মাঝে মাঝে মনে হয় কেন করি এইসব
আমরা যদি নারীকে সম্মান করি ঠিক হবে সব
সমাজেতে রবে না আর কোনো কলরব।

দাদা আমাদেরকে এত সুন্দর একটা কবিতা উপহার দেওয়ার জন্য আপনার প্রতি রইল অন্তরের অন্তস্থল থেকে গভীর ভালোবাসা।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.33
JST 0.080
BTC 63445.51
ETH 1688.58
USDT 1.00
SBD 0.42