You are viewing a single comment's thread from:

RE: ‘আমার বাংলা ব্লগ’-সাপ্তাহিক হ্যাংআউট রিপোর্ট-২৯ (Weekly Hangout Report-29)

in আমার বাংলা ব্লগ5 years ago

হ্যাঁ ভাইয়া আপনি ঠিকই বলেছেন পুরো সপ্তাহ অপেক্ষার পর বৃহস্পতিবার খুবই অপেক্ষার প্রহর গুনি হ্যাংআউট উপভোগ করার জন্য। যেখানে আমাদের প্রিয় দাদা এবং আমাদের প্রিয় মডারেটরগণ উপস্থিত থাকেন। সবার কথা শুনতে খুবই ভালো লাগে এবং কি অনেক কিছু শেখা যায়। এবং অনেক সুপরামর্শ আপনারা আমাদেরকে দিয়ে থাকেন। তবে বরাবরই আমি অবাক আপনি এতো সুন্দর করে হাংআউট এর পুনরাবৃত্তি করেন যা সত্যিই সকলের পক্ষে সম্ভব হয়না। আর আমার একটা কথা না বললেই নয়, গত তিন সপ্তাহ জুড়ে নেটে প্রবলেমের কারণে হ্যাংআউটে শুরু থেকে শেষ পর্যন্ত কিছুই বুঝতে পারি না কথা গুলো কেটে কেটে আসে খুব খারাপ লাগে যখন কিছু শুনতে পাই না। এবং কি নিজে কোন অবস্থানে আছি তাও জানতে পারি না, নিজের কাছে খুব একটু বেশি খারাপ লাগে। যাই হোক পূর্ণাঙ্গ হ্যাংআউটে কি হয়েছে আপনার পোষ্টটি পড়ে আবার জেনে নিলাম। এবং আপনি অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন। তবে আকর্ষণ ছিল শুভ ভাই গুন গুন করে গান গাইছিল সেটা দাদা ফলো করেছে এবং সে গানটি গাইতে বলে এবং শুভ ভাইয়া যথেষ্ট সুন্দর করে আমাদেরকে গানটি শুনিয়েছেন।

ওগো তোমার আকাশ দুটি চোখে
আমি হয়ে গেছি তারা।

সত্যি ভাইয়া দারুন লেগেছিল এইগানটি কারণ এটা আমার খুব প্রিয় গান। মাহাতিম সাকিব এর কন্ঠে গানটি হেব্বি লাগে এই গানটি আমি বেশ কয়েকবার শুনেছি। যাইহোক সবশেষে এটুকুই বলবো আজ আপনার কারণে আমি আবারও হাংআউট এর সব কিছু জানতে পারলাম এবং বুঝতে পারলাম। আপনার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 63963.21
ETH 1857.18
USDT 1.00
SBD 0.39