You are viewing a single comment's thread from:

RE: আমার সুপার হিরো আব্বু এবার ৫০ বছরে পা দিল || ১০% লাজুক খ্যাঁক-কে

in আমার বাংলা ব্লগ5 years ago

আপনি ঠিকই বলেছেন আপনার আব্বু আপনার জন্য সুপারহিরো। প্রতিটি সন্তানের কাছে তার বাবা সুপারহিরো হয়। তবে আপনার আব্বুর জন্মদিনে আপনি অনেক আনন্দ অনুভব করছেন এবং কি আপনার আব্বুর পছন্দ অনুযায়ী কেক কিনে তাকে সারপ্রাইজ দিয়েছেন। মোটকথা আপনার সারাদিন আনন্দঘন একটি মুহূর্ত কেটেছে। কিন্তু তার সাথে আপনি মনে করিয়ে দিলেন আমার বাবার কথা। বাবাকে হারিয়ে পেলেছি প্রায় 16 টি বছর হয়ে গেছে। বাবা নামের বটগাছের মাথার উপরে নেই। এরই মাঝে হাজারো ঝড়-তুফান মাথার উপর দিয়ে বয়ে গেছে। কি হয়েছে বাবা বলার মতো কোনো মানুষ ছিল না পাশে। আপনার পোস্টটি দেখে যেমন আনন্দ অনুভব করছি। তেমন চোখে অশ্রু টলমল করছে। কারণ আমার বাবার পিছনে আমি আমার উপার্জনের একটি টাকাও খরচ করার মত সময় পায়নি। সত্যি আমার কাছে দিনটি খুব বেদনাদায়ক। আমি এখানে অনেক আনন্দ করি ঠিক আছে। কিন্তু আজকের মত কষ্ট অনুভব আমার আর কখন হয়েছে কিনা আমি জানিনা। যাইহোক আপনার সুপারহিরো বেঁচে থাকুক সারা জীবন। এবং কি আপনার আব্বুর নেক দীর্ঘআয়ু কামনা করছি। সেইসাথে আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যেন আল্লাহ উনাকে নেক হায়াত দান করুন। আপনার জন্য ভালোবাসা অবিরাম।

Sort:  
 5 years ago 

সত্যি বলতে আপনার কমেন্টটি পড়ে এক অন্যরকম অনুভূতি হচ্ছে মনের মধ্যে। সত্যি ভাবাই যায়না যে বাবা-মার ছাড়া দিনগুলো কিভাবে কাটায় মানুষ। যাদের বাবা মা থাকে না তারা কতটাইনা অন্ধকারে থাকে ভাবতেই ভয় লাগে। আমি তো চাই আল্লাহ না করুক আমার জীবনে এই দিনগুলো না আসুক। জানিনা এ কষ্টগুলো নিতে পারবো কিনা। আপনার বাবার প্রতি আপনার এমন অনুভুতি দেখে সত্যিই আমার চোখে পানি টলমল করছে। আল্লাহ আপনার বাবাকে জান্নাতবাসি করুক। আমার আব্বুর জন্য এত শুভকামনা জানানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনার জন্য ও আপনার পরিবারের জন্য অনেক শুভকামনা রইল। আর এই ব্যাপারটা নিয়ে মন খারাপ করবেন না কারণ মনে রাখবেন সৃষ্টিকর্তা যা করেন সকলের ভালোর জন্য করেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 66156.91
ETH 1933.06
USDT 1.00
SBD 0.38