You are viewing a single comment's thread from:

RE: নিজেকে প্রস্তুত করো । বদলে যাবে সব।

in আমার বাংলা ব্লগ5 years ago

আসসালামু আলাইকুম ভাইয়া শুরুতেই সালাম নিবেন, আশা করি ভাল আছেন। আপনার পোস্টগুলো আমার পড়তেই শুধু ইচ্ছে করে কেন ইচ্ছে করে ইচ্ছে করার কারণ হচ্ছে আপনার পোস্টগুলোতে শিক্ষণীয় অনেক বিষয় থাকে। আর আজকে আপনি যে এই পোস্টটি আমাদের উপহার স্বরূপ দিয়েছেন তাতে একটা ব্যর্থ মানুষ সফল হওয়া পর্যন্ত যা কিছু হয় আপনি তুলে ধরেছেন। হ্যাঁ ভাইয়া আপনি ঠিকই বলেছেন আমরা যখন বেকার থাকি তখন আমাদেরকে পরিবার থেকে শুরু করে বন্ধু-বান্ধব আত্মীয়-স্বজন পাড়া-প্রতিবেশী সবাই খারাপ মনে করে, এমন কি যখন যা ইচ্ছা তাই বলে। পৃথিবীতে এমন একটা জায়গা যেখানে অর্থের কাছে সবাই অসহায়। আমার বাস্তব জীবনের ছোট্ট একটা কথা বলি ভাইয়া। আমি একদিন আমার মাকে বললাম তোমাকে যদি টাকাপয়সা না দেই তুমি কি দোয়া করবা, তখন মা আমাকে উত্তর দিল পেটে যদি বাত না থাকে দোয়া আসবে কি করে। মায়ের চাইতে পৃথিবীতে আপন আর কেউ নয়। সে মা যদি এই কথা বলে তাহলে বন্ধু-বান্ধব সেখানে তো কিছুই না। আমি জীবনে অনেক বন্ধু-বান্ধবের সাথে চলেছি অনেক দুঃখ কষ্টের সম্মুখীন হয়েছি এ জীবনে। বিপদের সময় কোন বন্ধু থেকে চার পয়সার উপকার আমি পাইনি। হ্যাঁ আবার পাইনি বললেও ভুল হবে যাদের থেকে পেয়েছি তাদের জন্য আমি কিছুই করতে পারেনি। এটা আমার বড় ব্যর্থতা, হ্যাঁ ভাইয়া আপনি ঠিকই বলেছেন আমাদেরকে জীবনে সফল হতে হবে এবং কি একসময় বন্ধুবান্ধব আমাদেরকে খুঁজবে। এবং আমাদের ভাবনা গুলো আমাদের আবেগপ্রবণ করে তুলবে। ফেলে আসা স্মৃতিগুলো বার বার মনে পড়বে। মানুষের খারাপ ব্যবহারগুলো যে কষ্টের দাগ হৃদয়ে গেঁথে থাকে সারা জীবন। হ্যাঁ ঠিকই বলেছেন আমিও আজকে মোটামুটি সফল। কিন্তু মুখে মুচকি হাঁসি আসে আমার অতীত গুলো মনে পড়লে। একদিন অবশ্যই আপনাদের সাথে জীবনের অধ্যায়গুলো শেয়ার করব। যেহেতু আমি আমার বাংলা ব্লগে এসেছি আপনাদের মাঝে। আপনাদের থেকে অনেক কিছু শিখছি জানছি। যাইহোক ভাইয়া আমাদের সাথে এত সুন্দর একটা পোস্ট শেয়ার করার জন্য আপনার প্রতি ভালোবাসা অবিরাম।

Sort:  
 5 years ago 

আপনার মন্তব্য তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনি যে বিষয়গুলো সম্পর্কে বর্ণনা করলেন সবগুলা ঠিক আছে। আমিও একমত।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65633.34
ETH 1919.03
USDT 1.00
SBD 0.38