You are viewing a single comment's thread from:

RE: তিন বন্ধুর মিলনমেলা সাথে পদ্মা সেতু দর্শন। ১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।

in আমার বাংলা ব্লগ5 years ago

ভাইয়া আপনি অনেক ক্লান্তির মাঝেও যে একটু সময় পেয়েছেন ঘুরতে যাওয়ার জন্য এটা আসলে অনেকটা সৌভাগ্যের ব্যাপার। আর আপনার ভ্রমণটা ছিল বন্ধুদেরকে নিয়ে মাওয়া ঘাট। যদিও এতোটুকু রাস্তা যেতে আপনার অনেক বেগ পেতে হয়েছে, গাড়িতে গ্যাস নিতে গিয়ে, অবরোধ থাকাতেই রাস্তায় এমনিতে ছোট গাড়ির জন্য কোথাও যেতে খুবই কষ্ট হয় খুব জ্যাম থাকে। অবশেষে মাওয়া ঘাটে গেয়েছেন অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন। আসলে ভাইয়া মাওয়া ঘাটের রাস্তাটা খুবই সুন্দর এবং কি খুবই ফাকা এবং প্রশস্ত অনেক জায়গা। সেখানে বাইক ড্রাইভের ম্যাক্সিমাম মানুষ জার্নিং করে ইলিশ খেতে যায়। দৃশ্য গুলো দেখলে এমনিতেই ভালো লাগে। পুলিশের বাধা দেওয়ার শর্তেও প্রায় এক দেড় কিলোমিটার হেঁটে দূর থেকে কয়েকটা ফটোগ্রাফি করেছেন। আপনি অনেক কষ্ট করে আমাদের সাথে পদ্মার ব্রিজের কয়েকটা ফটোগ্রাফি শেয়ার করেছেন। এবং কি অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখেছেন। তবুও বলব এটা আপনার একটা খুব সুন্দর সময় ছিল এমনকি ভালো একটা সময় কাটিয়েছেন বন্ধুদের নিয়ে। শুভেচ্ছা রইলো ভাইয়া।

Sort:  

ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 64114.90
ETH 1794.49
USDT 1.00
SBD 0.38