You are viewing a single comment's thread from:

RE: Responsibility

in আমার বাংলা ব্লগ5 years ago

আপনি অনেক সুন্দর একটা পোস্ট এবং বাস্তবধর্মী কিছু তথ্য তুলে ধরেছেন। যা আমরা অনেক সময় অভিমান করে বলে থাকি বাবার প্রতি সন্তানের যে অভিমানটা থাকে সবার ক্ষেত্রে শুধু আমি আর আপনি নয়। আপনার পোষ্টটি পড়ে আমার বাবার কথা মনে পড়ে গেল। আমি ক্লাস নাইনে পড়ি পকেট খরচের জন্য বাবার কাছে টাকা চাইতে আমাকে বলল এখন তো টাকা নিচ্ছে দিবা কখন। বাবারে কথা শুনে আমি রাগ করে চলে গেলাম।পরে অন্য একটা লোক দিয়ে ডেকে নিয়ে গেল পকেট থেকে 50 টাকা বের করে দিল। আর যখন বাবাকে হারালাম নিজেও একটা পর্যায়ে এসে পৌঁছলাম। নিজে স্বাভাবিক জীবনযাপন করছি। সংসার চালাচ্ছে টাকা ইনকাম করছি। এখন বাবার কথা মনে পড়লে শুধু চোখে অশ্রু ঝরে। কারন আমার রোজকারের এক টাকাও আমি বাবার পিছনে খরচ করতে পারেনি। আমি মনে করি এর চেয়ে দুঃখের বিষয় আর কিছুই হতে পারে না। বাবা তো চলে গেল পরপারে। কিন্তু আমি তখন সংসার কি জিনিস দায়িত্ব কী জিনিস বুঝতাম না। বাবার মৃত্যুর পর সংসারের ভার যখন কাধে পড়ে। তখন বুঝলাম দায়িত্ব কাকে বলে শৌখিনতা স্বাদ-আহ্লাদ বলতে কিছুই থাকেনা। আপনার পোস্টটি পড়ে খুবই ভালো লেগেছে। এবং আপনি অনেক সুন্দর ভাবে ব্যাখ্যাগুলো করেছেন। আপনার জন্য শুভকামনা রইল আপু

Sort:  

ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.093
BTC 61841.29
ETH 1729.70
USDT 1.00
SBD 0.39