আমার বাংলা ব্লগ। শীতকালীন প্রাকৃতিক দৃশ্য। ১০% পে-আউট লাজুক খ্যাক এর জন্য।
আর দেরি না করে চলুন যাওয়া যাক মূল পর্বে।
কিছু কথা না বললেই নয়, শীতকালীন ফটোগ্রাফি কন্টেন অংশগ্রহণ করার জন্য আমি সময় বের করার জন্য অনেক চেষ্টা করেও আমি ব্যর্থ। কারণ অফিসে ডিসেম্বর মাস জানুয়ারি মাস প্রায় শেষ অব্দি খুব ঝামেলার ভিতরে দিন যাচ্ছে। শেষ পর্যন্ত আজকে করুণার কভিড নাইনটিনের টিকা দেওয়ার তারিখ ছিল বিধায় আজকে বাইরে যাওয়ার একটু সুযোগ পেয়েছি। সেই সুবাদে আজকে চিন্তা করলাম শীতকালের প্রাকৃতিক দৃশ্য ফটোগ্রাফিক কিছুটা করা যাবে। যে চিন্তা সেই কাজ সকালবেলা ঘুম থেকে উঠেই শুরু করলাম ফটোগ্রাফি করার এবং বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন অ্যাঙ্গেলে আমি আজকের ফটো এগুলো নিলাম এবং সে ফটোগ্রাফি গুলো আপনাদের মাঝে শেয়ার করছি।
ফটোগ্রাফি - ১
আজকে সকালে ঘুম ভাঙ্গে গেলো ঠিক সাড়ে চারটায়। ভোর পাঁচটায় যেহেতু আমার অফিস আমাকে একটু আগে উঠতে হয়। আর আমার অফিসের সামনে আমার বাসা। বেরিয়ে প্রথমে বাসার ফ্ল্যাটগুলো একটা ফটোগ্রাফি নিলাম। আজকে কুয়াশা তেমন একটা নেই হালকা কুয়াশা এবং আবার এত কম না এত বেশি না কিন্তু ইন্ডাস্ট্রিয়াল এলাকা চতুর্দিকেই লাইট জলে বিদায় জায়গাটা বেশি আলোকিত। তাই কুয়াশা আছে কিনা তা বুঝার মতো কোনো কায়দা নেই।
ফটোগ্রাফি - ২
এটা হচ্ছে আমার ফ্লাট এর রাস্তা, আর এই রাস্তার কাজ চলছে, সকালবেলায় ভোর পৌনে পাঁচটার চিত্র।
ফটোগ্রাফি - ৩
এটা হচ্ছে আমার অফিসের সামনে দিয়ে যে রাস্তাটা ওই রাস্তার ২০০ গজ সামনেই হচ্ছে মেইন রোড।
ফটোগ্রাফি - ৪
এই ফটোগ্রাফি টা আমি আমার অফিসের গেটের সামনে থেকেই নিলাম আর একটু সামনে মেইন রোডে।
ফটোগ্রাফি - ৫
এটা হচ্ছে ঢাকা নারায়ণগঞ্জ মহাসড়ক। ভোর বেলার চিত্র।
ফটোগ্রাফি - ৬
ঢাকা নারায়ণগঞ্জ এর মহা সড়কের দুটি ফটোগ্রাফি নিলাম একটা বাম দিক থেকে একটা ডানদিক থেকে দুই দিকের চিত্র সকালবেলায় একেবারে রাস্তা ফাঁকা।
ফটোগ্রাফি - ৭
মহাসড়ক থেকে অফিসে আসার সময় একটা সেলফি নিলাম।
ফটোগ্রাফি - ৮
সকালবেলা অফিসে প্রবেশ করে অফিসের সামনের দিকে ফটোগ্রাফি টা নিলাম।
ধাপ - ৯
ভোর পাঁচটা বাজে আমার অফিসের দিকে একটা ফটোগ্রাফির নিলাম। মধ্য অনেকটা আলোকিত দেখতে খুব ভালোই লাগছিল।
ধাপ - ১০
এটা হচ্ছে আমার অফিসের স্কেল রুমের চিত্র। স্কেল রোমের আশেপাশে অনেক গাছপালা এবং কি ভোরবেলায় দৃশ্য আমার কাছে খুব ভালোই লাগছিল তাই ফটোগ্রাফি টা নেওয়া।
ফটোগ্রাফি - ১১
এ ফটোগ্রাফি টা ঠিক দুপুর বেলায় তুললাম। ঝলমলে সোনালী রোদ কুয়াশার চিহ্ন নেই খুব গরম লাগছিল।
ফটোগ্রাফি - ১২
এ ফটোগ্রাফি টা নিয়েছিলাম ঠিক দুপুর দুইটায়। শীতকালের পরিবেশটা দুপুরবেলায় কেমন ছিল আজকে সোনালী রোদে ঝলমল করছে।
ফটোগ্রাফি - ১৩
একই জায়গায় দাঁড়িয়ে অফিস এবং স্কুল রুম দুটোকে একসাথে ক্যাপচার করার চেষ্টা করলাম দুপুর দুইটার চিত্র।
ফটোগ্রাফি - ১৪
দুপুরবেলা আমার অফিসের সামনের রাস্তার চিত্র।
ফটোগ্রাফি - ১৫
এ ফটোগ্রাফি টা নিয়েছি আমি বুড়িগঙ্গা নদীর তীরে গিয়ে সন্ধ্যা ঘনিয়ে আসছে কুয়াশাচ্ছন্ন পরিবেশটা দেখতে দারুণ লাগছিল।
ফটোগ্রাফি - ১৬
হঠাৎ দেখি একটা যাত্রীবাহী লঞ্চ আসছে। তখন আমি জুম করে পুরটাকে ক্যাপচার করার চেষ্টা করলাম এবং পরবর্তীতে দেখলাম যে ফটোগ্রাফি টা আমার কাছে বেশ দারুন লাগছে।
ফটোগ্রাফি - ১৭
সন্ধ্যা ঘনিয়ে আসার সময় নদীর পাড়ের দৃশ্য গুলো খুব দারুন লাগে। তাই আমি চেষ্টা করলাম আমার ক্যামেরার লেন্স যতদূর যায় ততদূর এর দৃশ্য ও পরিবেশটাকে ফুটিয়ে তোলার জন্য।
ফটোগ্রাফি - ১৮
ডিউটি অবস্থায় তাড়াহুড়ো করে নদীর পাড়ে যাওয়া পুরো শরীরের ময়লা ভর্তি এমন অবস্থায় সেলফি টা নেওয়া।
শেয়ার করো তোমার সেরা ফটোগ্রাফি, শীতকালীন প্রাকৃতিক দৃশ্য। কেমন লেগেছে আমার প্রাকৃতিক দৃশ্য ফটোগ্রাফি গুলো। অবশ্য ভালো-মন্দ কমেন্টে জানাবেন, এবং সাপোর্ট দিয়ে পাশে থাকবেন। আর এই কঠিন পরিস্থিতিতে সাবধানতা অবলম্বন করে চলা করার চেষ্টা করবেন। আজকের মত বিদায় নিচ্ছি সবাই ভাল থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ।
শীতকালীন প্রকৃতির দৃশ্যের আপনি খুব সুন্দর ফটোগ্রাফি করেছেন ভাই। আপনার ছবিগুলো শহরকেন্দ্রিক প্রকৃতির সৌন্দর্য ফুটিয়ে তুলেছে। তবে শীতকালীন প্রকৃতির প্রধান সৌন্দর্য মূলত গ্রামীণ প্রকৃতিতেই লক্ষ্য করা যায়। শুভকামনা রইল আপনার জন্য।
আপনি অসাধারণ মন্তব্য করেছেন। তবে গ্রামের দৃশ্য গুলো ফুটিয়ে তোলার মত সময় আমার হয়নি। আর যেহেতু জব করি, ইচ্ছে করলেই তো গ্রামে যেতে পারি না। সম্ভব হয়নি তাই এই শীতের সময় শহরের চিত্র তুলে ধরার চেষ্টা করলাম। আপনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
প্রতিযোগিতার জন্য তো অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি তুলে আমাদের মাঝে শেয়ার করলেন। আমার কাছে তো প্রত্যেকটা ফটোগ্রাফি জাস্ট অসাধারণ লাগলো। এমনিতেই শীতকালের মুহূর্তের ফটোগ্রাফি গুলো দেখতে খুবই আকর্ষণীয় দেখায়। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। 😍😍
আপনাদের ভালো লাগাটাই নতুন কিছু করার অনুপ্রেরণা। আপনার এত সুন্দর উৎসাহ মূলক মন্তব্যটি আমাকে নতুন কিছু করার সাহস যোগায়। এত সুন্দর মন্তব্য প্রকাশ করার জন্য অসংখ্য ধন্যবাদ।
আপনার কাছে ভালো লেগেছে জানতে পেরে খুবই আনন্দ অনুভব করছি যা ভাষায় প্রকাশ করতে পারবো না। আমাকে আপনার মন্তব্য অনুপ্রাণিত করেছে। এতো সুন্দর মন্তব্যের জন্য আপনার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা।
ওয়াও ভাইয়া অসাধারণ হয়েছে আপনার ফটোগ্রাফি।। সত্যি আমি মুগ্ধ।। কোনটা থেকে কোনটা ভালো বলি🤔🤔
শুভেচ্ছা রইল ভাইয়া🌹
সত্যি ভাইয়া অনেক ছোট্ট করে অনেক বড় একটি উৎসাহ দিয়েছেন। আপনার এই ভাল লাগাই আমার সামনের দিকে এগিয়ে যাওয়া। এত সুন্দর মন্তব্য প্রকাশ করার জন্য অসংখ্য ধন্যবাদ।
শীতকালীন প্রাকৃতিক দৃশ্যের অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে অনেক চমৎকার ভাবে শেয়ার করেছেন। আপনার এই পোষ্টের মাধ্যমে আমরা শীতকালীন সময়ের অনেকগুলো ফটো দেখতে পারলাম। সত্যিই অনেক ভাল ছিল আপনার এই ফটোগ্রাফিক গুলো। এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য
এত সুন্দর করে প্রশংসা করার জন্য এবং উৎসাহ মূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন।
আপনার নিজের হাতে তোলা শীতকালীন প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি গুলো দেখতে অনেক সুন্দর হয়েছে। আর দেখে খুব ভালো লাগলো আমার আর যাই হোক সব মিলিয়ে আপনার পোস্টটি অনেক সুন্দর হয়েছে। আর তাই আপনাকে আমার পক্ষ থেকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ আপনাকে ভাইয়া।সত্যি ভাই আপনি সব সময় উৎসাহ মূলক মন্তব্য করে পাশে থাকেন। এবং আপনার এই উৎসাহ টাই আমাকে নতুন কিছু করার সাহস জুগিয়ে দেয়। আর এত সুন্দর মন্তব্য প্রকাশ করার জন্য আপনার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা।
শীত কালিন প্রাকৃতিক দৃশ্যর আপনি অসাধারন কিছু চিত্র উপস্থাপন করেছেন দারুন হয়েছে ভাই।গুছিয়ে উপস্থাপন করেছেন।শুভ কামনা রইলো আপনার জন্য।
আপনার এত সুন্দর গঠনমূলক মন্তব্যের জন্য আপনার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা।
খুব সুন্দর উপস্থাপনা করেছেন আপনি। সবগুলো ফটোগ্রাফিই ভালো হয়েছে। তবে তার মধ্যে শেষের ছবিগুলো ভালো লেগেছে, কারণ ওই ছবিগুলোর মাধ্যমেই আপনার ব্লগটি পূর্ণতা পেয়েছে। শুভকামনা রইল আপনার জন্যে।
সত্যি ভাইয়া কিছুরই না কিছু অপূর্ণতা সব কিছুর মধ্যেই থেকে যায়। তবুও যে আপনার মন্তব্য আমাকে অনেক আনন্দ দিয়েছে যে পরের ছবিগুলো আমার পোষ্টের পূর্ণতা পেয়েছে জেনে এত বেশি খুশি হয়েছি যা ভাষায় প্রকাশ করতে পারবো না। এত সুন্দর মন্তব্য প্রকাশ করার জন্য অসংখ্য ধন্যবাদ।
আপনার প্রতিটি ফটোগ্রাফি দেখে খুব ভালো লাগলো। শীতের দিন মানেই কুয়াশায় আচ্ছন্ন পরিবেশ। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর সুন্দর ফটোগ্রাফিগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।
আপনার এতো সুন্দর মন্তব্যের জন্য আপনার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আর উৎসাহ মূলক মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।