শেয়ার করো তোমার বানানো মজাদার ফলের জুস বার শরবত। ১০% পে-আউট লাজুক খ্যাক এর জন্য।
চলুন যাওয়া যাক মূল পর্ব।
শেয়ার করো তোমার বানানো মজাদার ফলের জুস বার শরবত। মিক্সড জুস।
সারাদিন রোজা রেখে পিপাসিত অবস্থায় থেকে যখন এক গ্লাস ঠাণ্ডা শরবত অথবা জুস দিয়ে রোজা ভাঙ্গার সাথে সাথে পান করা হয় তখন যে পরিমাণ আত্মতৃপ্তি পাওয়া যায় তখন উপলব্ধি করতে পারি যে আল্লাহর দেয়া কত বড় নেয়ামত আমরা ভোগ করছি। আর সেই শরবত বা জুস যদি নিজের হাতে তৈরি হয় এবং নিজের মতো করে তৈরি করে খাওয়া যায় তাহলে এর মজাটা আরো বহুগুণ বেড়ে যায়। আর সেই সুযোগ করে দিয়েছেন আমাদের প্রিয় কমিউনিটি, আমার বাংলা ব্লগ।
আমি একজন মুসলিম, আর আমার সৃষ্টিকর্তা হচ্ছেন মহান আল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামীন আমাকে সৃষ্টি করেছেন শুধু তার উপাসনা করার জন্য। তিনি আমাদেরকে দিয়েছেন মাহে রমজানের ৩০ টি রোজা রাখার হুকুম। আরে রোজাটা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। এবং টি রোজা কে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। প্রথম দশটি রোজার রহমত এর দ্বিতীয় দেশটি রোজা হচ্ছে মাগফেরাতের তৃতীয় দশটি রোজা হচ্ছে নাযাত। আর এই রমজানকে সিয়াম সাধনার মাস বলা হয়। আর আমাদের এই রমজান মাসে এত বেশি রহমত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন যা বলে বা বুঝিয়ে বলা আমার পক্ষে সম্ভব নয়। শুধু উপলব্ধি করতে পারি যে মহান রাব্বুল আলামীন আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের জন্য এই দুনিয়াতে যা কিছু আছে আমাদের ভোগবিলাসের জন্য সৃষ্টি করেছেন শুধু তার এবাদত করার জন্য।
আর এত সুন্দর বরকতময় সিয়াম সাধনার মাস এই রমজান মাসে সারাদিন রোজা রেখে ইফতারিতে যদি হয় ঠান্ডা এক গ্লাস শরবত অথবা এক গ্লাস জুস তাহলে যেমন পরিপূর্ণ তৃপ্তি পাওয়ায রায়। আর আল্লাহর বন্দা যেখানে তৃপ্তি পাবে সেখানে আল্লাহ পরিপূর্ণ তৃপ্তি পায়। আর এই মাহে রমজানকে সামনে রেখে আমার বাংলা ব্লগ আমাদেরকে দিয়েছে আরো স্পেশাল ভাবে উপভোগ করার মত একটা সুযোগ। আর সেই সুযোগটা করে দিয়েছেন আমাদের এডমিন মডারেটর। শেয়ার করো তোমার মজার ফলের জুস বার শরবত।
বরাবরের মতো এবারও আমাদেরকে মাহে রমজান উপলক্ষে খুবই সুন্দর এবং কি উপভোগ করার মত একটা কনটেস্ট এর আয়োজন করেছেন। শেয়ার করো তোমার নিজের বানানো মজাদার ফলের জুস শরবত। সত্যিই কনটেস্ট অংশগ্রহণ করতে পেরে আমি খুবই আনন্দিত। এবং আমাদেরকে মাহে রমজান মাসে এত সুন্দর একটা কনটেস্টে অংশগ্রহণ করতে পারব এটা কল্পনাও করতে পারেনি, খুবই ভালো লাগছে। চলুন পর্যায়ক্রমে দেখে নেওয়া যাক আমার জুস বানানোর প্রক্রিয়া টি।
আমার মিক্স জুস বানানোর উপকরণ।
- তরমুজ
- বাংঙি
- ন্যাশপাতি
- মালটা
- আপেল
- আঙ্গুর
- খুরমা খেজুর
- ধই
- বরফ
- লেবু
- চিনি
- লবণ
সবকিছুই পরিমাণ মতো ব্যবহার করেছি, আর আমার জুসের পরিমাণটা একটু বেশি বিদায়, আর আমি আইটেম টা একটু বেশি নিয়েছি। মাথায় শুধু একটা চিন্তা ছিলো যে শুধু পরিবেশন করব তা নয় আবার বাংলা ব্লগার বন্ধুদের সাথে শেয়ার করব সেটা বড় বিষয় নয়, যেহেতু আমি জিনিসটা তৈরি করছি নিজের মতো করে মজা করে খাওয়ার জন্য। এবং আশা করি সকলের ভাল লাগবে, এবং তৈরি করে খেয়ে দেখবেন এটা অসম্ভব সুঁশাদে একটা জিনিস যা অকল্পনীয় ছিল।
ধাপ - ১
প্রথমে আমি ব্যালেন্ডার মেশিন টা সেট করে নিলাম।
ধাপ - ২
সবগুলো ফল কেটে ছোট টুকরো করে নিলাম।
ধাপ - ৩
প্রথমে আমি এই বেলেন্ডার মেশিন এ বাঙ্গি ফল দিলাম।
ধাপ - ৪
এরপর এখানে তরমুজ দিয়ে দিলাম।
ধাপ - ৫
এখানে ন্যাশপাতি আপেল একসাথে দিয়ে দিচ্ছি।
ধাপ - ৬
এটা হচ্ছে মালটা, মালটা টাকে আমি খুব সুন্দর করে আস্তে আস্তে ছিলে প্রতিটি কোষ আলাদা করে নিলাম।
ধাপ - ৭
উপরে আঙ্গুর দিয়ে দিলাম।
ধাপ - ৮
এখানে দিয়ে দিলাম খুরমা খেজুর।
ধাপ - ৯
সবগুলো ফল আলাদা আলাদা ব্র্যান্ডের করে আমি একটি বড় জগে নিয়ে নিলাম। জগের ভিতরে পরিমাণমতো চিনি দিয়ে দিচ্ছি।
ধাপ - ১০
এখানে আমি দিয়ে দিচ্ছি টক দই।
ধাপ - ১১
এখন আমি দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা বরফের টুকরো। আরে বরফের টুকরোর কারণেই কলিজা টা ঠান্ডা হয়ে যাবে।
ধাপ - ১২
তৈরি হয়ে গেল আমার বানানোর সেরা কোমল পানীয় জুস। পরিবেশনের জন্য সম্পূর্ণ প্রস্তুত। এতটাই সুস্বাদু এবং কি এতটাই হেব্বি হয়েছে যা বলে বোঝানো আমার পক্ষে সম্ভব নয়। তবে এতগুলো ফলের সমন্বয়ে এত ভালো জুস হয় সেটা আমার আগে জানা ছিল না।
ধাপ - ১৩
আমার তৈরি করা মজার ফলের জুস রেসিপিটি তৈরি করে আমি একটা সেলফি নিলাম।
বন্ধুরা কেমন লেগেছে আমার তৈরি করা ফলের জুস বার শরবত। আশা করি সকলেরই ভালো লাগবে, ভাল মন্দ কমেন্টে জানাবেন। সাপোর্ট দিয়ে পাশে থাকবেন। আজকের মত বিদায় নিচ্ছি, সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন আল্লাহ হাফেজ।
একদিকে গরম অন্যদিকে রমজান মাস ।আর ইফতারিতে একটুখানি ঠান্ডা শরবত থাকলে অন্য কিছুর দরকার পড়ে না ।আপনি আজকে যে শরবত রেসিপি শেয়ার করেছেন তা অনেক ভালো লাগলো ।কারণ বিভিন্ন ফলের মিশ্রণে একটি শরবত তৈরি হয়ে গেল ।আপনার জন্য অনেক শুভেচ্ছা রইল।
বিভিন্ন ধরনের ফল একসাথে স্বাদ উপভোগ করার চেষ্টা করলাম। মন্তব্য করে পাশে থাকার জন্য আপনার প্রতি রইল আন্তরিক অভিনন্দন।
ঠিক বলেছেন ভাইয়া,এই গরমে ইফতারের সময় মন চাই ঠান্ডা ঠান্ডা শরবত খেতে। যদি বিভিন্ন রকমের ফল দিয়ে শরবত তৈরি করা হয় তাহলে এই শরবত খেয়ে যেমন মনের প্রশান্তি আসবে তেমনি দুর্বল শরীর সতেজ হবে। ভাইয়া, আপনার তৈরি করা ফলের জুস রেসিপি দারুন হয়েছে। বিভিন্ন রকমের ফল দিয়ে আপনি এই জুস তৈরি করেছেন আর এই জুস তৈরি করার প্রতিটি ধাপ আপনি খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। অসংখ্য ধন্যবাদ ভাইয়া, এতো সুস্বাদু এবং পুষ্টিকর একটি জুস রেসিপি শেয়ার করার জন্য।।
হ্যাঁ ভাইয়া শরীরের সতেজতা ফিরে আনতে এক গ্লাস ঠাণ্ডা শরবত অনেক উপকারে আসে। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
বিভিন্ন প্রকার ফল দিয়ে আপনি অনেক মজার একটি রেসিপি তৈরি করেছেন। আপনার তৈরি করা এই শরবত রেসিপি আমার কাছে অনেক ভালো লেগেছে। দেখেই বোঝা যাচ্ছে খেতে অনেক সুস্বাদু হয়েছে। অনেক সুন্দর ভাবে এই রেসিপি তৈরির প্রসেস আমাদের মাঝে উপস্থাপন করেছেন এ জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।
এতো সুন্দর মন্তব্যের করার জন্য আপনার প্রতি রইল বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি।
ভাই আপনার শরবত তৈরি অত্যান্ত অসাধারণ হয়েছে। আপনি অনেক ধরনের উপাদান দিয়ে শরবত তৈরি করেছেন দেখে খুব ভালো লাগলো। নিশ্চয়ই আপনি এ প্রতিযোগিতায় প্রথম সারিতে অবস্থান করবেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ধন্যবাদ ভাই, ভালো থাকবেন।
ভাই প্রথম কিংবা শেষ এতো কিছু চিন্তা করিনি। শুধু এটুকুই বলবো একটু ভিন্ন ধরনের জিনিস তৈরি করতে চেয়েছি। আপনার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা।
সব রকমের ফলের মিশ্রণে অসাধারণ জুস প্রস্তুত করেছেন খেতে খুব সুস্বাদু হবে এতে কোন সন্দেহ নেই আমার কাছে খুবই ভালো লেগেছে প্রস্তুত প্রণালী
আপনার ভালো লেগেছে জেনে খুশি খুশি হলাম, উৎসাহ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
এই ফলের শরবত এর প্রতিযোগিতার মাধ্যমে কত প্রকার জুসের শরবত দেখতে পেলাম। যেটা দেখা হবে কিনা জানিনা কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে। সবারটাই অনেক সুন্দর সুন্দর করে তৈরি করা হয়েছে ।সবার জন্য শুভকামনা রইল।
এত সুন্দর প্রশংসামূলক মন্তব্য করার জন্য আপনার প্রতি রইল ভালোবাসা অবিরাম।
ভীষণ সুস্বাদু শরবত এটি 😋
আর ভীষণ পুষ্টিকর বটে 😋
চমৎকার উপস্থাপনা করেছেন বলা বাহুল্য 👌
লা জবাব পোস্ট 👌
দোয়া রইল ♥️
আপনার দোয়া আল্লাহ যেন সবসময় আমার সাথেই রাখেন। আর খুব সুন্দর করে মন্তব্যটি প্রকাশ করে আনন্দ দেওয়ার জন্য, আপনার প্রতি রইল আন্তরিক অভিনন্দন।
বিভিন্ন রকম ফল দিয়ে আপনি এক রকমের শরবত বানিয়ে ফেলেছেন। সব ফলের টেস্ট পাওয়া যাবে। শরবতটি খেতে হয়তো অনেক সুস্বাদু হয়েছিল।প্রতিটি থাক খুব সুন্দরভাবে তা মাঝে মাঝে উপস্থাপন করেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।
ঠিকই বলেছেন অনেক সুস্বাদু ছিল। খেতে হেবি মজা লেগেছিল। আর বিভিন্ন ধরনের ফলের স্বাদ একই সাথে উপভোগ করা এ এক অন্যরকম অনুভুতি। উৎসাহ দেওয়ার জন্য আপনার প্রতি রইল আন্তরিক অভিনন্দন।
সাত রকমের ফল ব্যবহার করছেন আপনি। এটাতো একটা ভিটামিনের ডিব্যায় পরিণত হয়েছে। আশাকরি খেতেও খুব সুস্বাদু হয়েছিল। ধন্যবাদ রেসিপিটি শেয়ার করার জন্য
ভাই আপনার কমেন্ট পড়ে হাসতে হাসতে আমার পেট ব্যাথা হয়ে গেল। ভিটামিনের ডিব্বারনাম শুনে। অসাধারণ ছিল শুভেচ্ছা রইল ভাইয়া।
ভাই আপনার তৈরি করা জুস দেখে মনে হচ্ছে আপনি অনেক প্রফেশনাল ভাবে জুস তৈরি করেছেন। আপনার জুস তৈরির কৌশল দেখে মনটা খুশিতে ভরে গেলো।
ভাইয়া আপনি বলছেন আমি প্রফেশনালি জুস তৈরি করি। আসলে তা নয়, তবে আমি প্রায়ই সব রমজানেই নিজের মনের মত করে জুস তৈরি করে খেতে পছন্দ করি। আপনার আইডিয়াটা খারাপ নয়, আপনার জন্য রইল ভালোবাসা অবিরাম।