"সুস্বাদু রুই মাছের ঝোল রেসিপি" || (১০% প্রিয় লাজুক খ্যাঁক কে)

in আমার বাংলা ব্লগ4 years ago

  • আসসালামু আলাইকুম

  • সবাইকে স্বাগতম

    প্রসঙ্গঃ"সুস্বাদু রুই মাছের ঝোল রেসিপি "

    IMG_20220401_222131.jpg

    হ্যালো বন্ধুরা,

    আশা করি সবাই ভালো আছেন এপার ওপার দুই বাংলার মানুষ। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজ আমি আমার বাংলা ব্লগ কমিউনিটি বরাবরের মতো আজকে ও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজ আমি আপনাদেরকে " সুস্বাদু রুই মাছের ঝোল রেসিপি " তৈরি করে দেখাবো। রুই মাছ আমি অনেক পছন্দ করি। আমি মনে করি রুই মাছের রেসিপি খাইতে সবাই বেশ পছন্দ করে। রুই মাছ খাওয়ার মজা টাই অন্য রকম। রুই মাছ যে কোনো সবজি দিয়ে তৈরি করা হয় না কেন টেস্ট যেন অন্যরকম লাগে। তাহলে বন্ধুরা দেরী না করে আমাদের রেসিপিটি সম্পর্কে জেনে নেওয়া যাক।

    প্রয়োজনীয় উপকরণঃ-
    উপকরণপরিমাপ
    রুই মাছ৮০০ গ্রাম
    পিঁয়াজের কুচি১৫০ গ্রাম
    কাঁচা মরিচপরিমান মতো
    রসুন ও আদা বাটিপরিমান মতো
    মসলার গুঁড়ো২ চামচ
    হলুদের গুঁড়ো১ চামচ
    ধুনিয়া গুঁড়ো১ চামচ
    মরিচের গুঁড়ো১ চামচ
    লবণস্বাদ মতো
    তেলপরিমান মতো

    IMG_20220401_221305.jpg


    🐠ধাপঃ-১

    IMG_20220401_221333.jpg

    IMG_20220401_221356.jpg


    প্রথমে আমি একটি কড়াই চুলায় বসায় দিলাম। কড়াই টি এটি সম্পূর্ণভাবে গরমে আসলে সেখানে পরিমান মতো তেল ঢেলে দিলাম।
    🐠ধাপঃ-২

    IMG_20220401_221430.jpg

    IMG_20220401_221500.jpg


    তেল টি সম্পূর্ণভাবে গরম হয়ে আসলে সেখানে পিঁয়াজের কুচি,কাঁচা মরিচ, রসুন ও আদার বাটি গুলো ঢেলে দিলাম। তারপর হাতা দিয়ে নাড়তে থাকলাম।


    🐠ধাপঃ-৩

    IMG_20220401_221537.jpg

    IMG_20220401_221600.jpg


    তারপর বাকি উপকরণ গুলো দিয়ে দিলাম। তারপর হাতা দিয়ে নাড়তে থাকলাম।
    🐠ধাপঃ-৪

    IMG_20220401_221627.jpg

    IMG_20220401_221711.jpg


    সবগুলো ভালোভাবে মিক্সার করে নিয়ে সেখানে একটু পানি দিয়ে দিলাম।
    🐠ধাপঃ-৫

    IMG_20220401_221741.jpg

    IMG_20220401_221807.jpg


    তারপর একটু কষিয়ে নিয়ে মাছগুলো ছেড়ে দিলাম।
    🐠ধাপঃ-৬

    IMG_20220401_221833.jpg

    IMG_20220401_221907.jpg


    সম্পূর্ণ মাছটা ভালো করে কষিয়ে নিলাম।
    🐠ধাপঃ-৭

    IMG_20220401_221939.jpg

    IMG_20220401_222001.jpg


    তারপর পরিমাণমতো পানি দিলাম সিদ্ধ হওয়ার জন্য। তারপর ঢাকনা দিয়ে দিলাম ।
    🐠ধাপঃ-৮

    IMG_20220401_222026.jpg

    IMG_20220401_222050.jpg


    কিছুক্ষণ পর ঢাকনাটি খুলে হাতা দিয়ে একটু নাড়িয়ে দিলাম। প্রায় হয়ে এসেছে আমার রেসিপিটি। পরিমান মতো একটু ঝোল রেখে দিলাম।
    🐠ধাপঃ-৯

    IMG_20220401_222131.jpg

    IMG_20220401_222202.jpg


    তারপর একটা সুন্দর বাটিতে ঢেলে নিলাম। অবশেষে তৈরি হয়ে গেল সুস্বাদু রুই মাছের ঝোল রেসিপি। আমার তৈরি করার রেসিপি সাথে নিজের একটি ছবি আপনাদের মাঝে শেয়ার করলাম।
    এতোক্ষন আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আশা করি আপনাদের ভালো লাগবে আমার রেসিপির পোষ্টটি পড়ে। কোন রকম ভুল-ত্রুটি হলে ক্ষমার চোখে দেখবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন ও নিজের প্রতি খেয়াল রাখবেন।

    ধন্যবাদ জানাই "আমার বাংলা ব্লগ" সকল সদস্যদের।
    Sort:  
     4 years ago 

    খুবই মজার একটি মাছের রেসিপি শেয়ার করেছেন। আসলে রুই মাছ সবসময় ভুনা করে খাওয়া হয়েছে। এভাবে ঝোল রান্না করে খাওয়া হয়নি। তবে আপনার রেসিপিটি খুবই ভালো লাগছে। দেখে মনে হচ্ছে মজার হবে খেতে ধন্যবাদ আপনাকে।

     4 years ago 

    ভাইয়া একবার ঝোল করে খেয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে। আপনার জন্য শুভকামনা রইল।

     4 years ago 

    আপনি অনেক চমৎকার ভাবে রুই মাছ রান্নার রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। রুই মাছ বরাবরই আমার কাছে খুবই সুন্দর লাগে। আপনার এই রুই মাছ রান্নার রেসিপি দেখে বোঝা যাচ্ছে রেসিপিটি খুবই সুস্বাদু হয়েছিল সেই সাথে অনেক বেশি লোভনীয়। এত মজাদার একটি লোভনীয় রুই মাছের রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

     4 years ago 

    ভাইয়া আপনাকে ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য। আপনার জন্য শুভেচ্ছা রইল।

     4 years ago 

    ভাইয়া আপনার রুই মাছের রেসিপি টা দেখতে খুবই লোভনীয় লাগছে। দেখে বোঝা যাচ্ছে যে খুবই সুস্বাদু হয়েছে। আপনি রান্নার প্রতিটি ধাপ শুরু থেকে শেষ পর্যন্ত খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। যা দেখে খুবই ভালো লাগলো। শুভকামনা রইল আপনার জন্য।

     4 years ago 

    আপনাকে ধন্যবাদ আপু। 🤗🤗🤗

     4 years ago 

    রুই মাছ খুবই সুস্বাদু একটি মাছ ।আমার কাছে যে কোন ধরনের মাছ খেতে খুবই ভালো লাগে। আপনি খুব সুন্দর করে রুই মাছের ঝোল রেসিপি তৈরি করেছেন ।আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

     4 years ago 

    আমি মনে করি রুই মাছের টেস্ট যেন অন্যরকম লাগে। আপনাকে ধন্যবাদ ভাইয়া।

     4 years ago 

    রুই মাছ খেতে আমার কাছে খুবই ভালো লাগে। আপনার তৈরি সুস্বাদু রুই মাছের ঝোল রেসিপি দেখে মনে হচ্ছে খেতে অনেক অনেক স্বাদ হয়েছে। আর এই স্বাদের রেসিপি কিভাবে তৈরি করা যায় তার রন্ধনপ্রণালীর প্রতিটি ধাপ অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরেছেন। এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

     4 years ago 

    ভাইয়া আপনার ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম। ধন্যবাদ ভাইয়া। 🤗🤗🤗

     4 years ago 

    আপনার রুই মাছের তরকারি টি অনেক লোভনীয় দেখতে লাগছে। আপনি রুই মাছ এর রেসিপির প্রতিটি ধাপ আমাদের সাথে শেয়ার করেছেন। অনেক গোছানো উপস্থাপন ছিলো। শুভ কামনা রইলো।

     4 years ago 

    আমাকে উৎসাহিত করে আমার পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু। 🤗🤗🤗

     4 years ago 

    ভাইয়া আপনি অনেক চমৎকার ভাবে আজকে আমাদের মাঝে সুস্বাদু রুই মাছের রেসিপি তৈরি করে শেয়ার করেছেন। আপনার রেসিপি তৈরির ধাপ গুলো আমার কাছে অনেক ভালো লেগেছে। এত সুন্দর ভাবে রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

     4 years ago 

    আমার পোস্ট টি পড়ে গঠনমূলক একটি মন্তব্য করার জন্য ধন্যবাদ ভাইয়া। আপনার জন্য শুভেচ্ছা রইল

     4 years ago 

    আপনি অনেক সুন্দরভাবে রুই মাছের ঝোল রেসিপি তৈরি করেছেন । সুন্দরভাবে রেসিপিটি তৈরি করার পাশাপাশি ধাপগুলো অনেক সুন্দরভাবে উপস্থাপন করেছেন ।
    আপনার জন্য শুভকামনা রইল

     4 years ago 

    আপনাকে ধন্যবাদ।

     4 years ago 

    আপনি খুব সুন্দর করে রুই মাছের ঝোল রেসিপি তৈরি করেছেন। দেখে খুব ভালো লাগলো। রেসিপির কালারটা খুব অসাধারণ। আপনার রন্ধন পদ্ধতি বেশ দুর্দান্ত । আপনি খুব চমৎকারভাবে রন্ধন প্রক্রিয়া প্রতিটি ধাপ আমাদের মাঝে উপস্থাপন করেছেন। এত সুন্দর রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

     4 years ago 

    ভাইয়া একদিন রেসিপিটি তৈরি করে খেয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে। আপনার জন্য শুভকামনা রইল।

     4 years ago (edited)

    রুই মাছ নাম শুনলেই যেন নিজের মধ্যে একটা লোভনীয় তা কাজ করে। আপনি ভুল মাছের একটি লোভনীয় রেসিপি শেয়ার করেছেন সেটা দেখেই বোঝা যাচ্ছে। বিশেষ করে মাছের পিস গুলোর কারণে বেশি লোভনীয় দেখাচ্ছে।

     4 years ago 

    ভাইয়া কমেন্ট করার সময় একটু লেখার দিকে নজর দিবেন। ভাইয়া আপনি রুই মাছের জায়াগায় ভুল মাস লিখে ফেলছেন। এটা ঠিক করে নিবেন। মন্তব্য করার জন্য ধন্যবাদ ভাইয়া।

     4 years ago 

    ঠিক আছে ভাই।

    Coin Marketplace

    STEEM 0.04
    TRX 0.33
    JST 0.101
    BTC 63988.89
    ETH 1805.91
    USDT 1.00
    SBD 0.38