You are viewing a single comment's thread from:

RE: পটল দিয়ে শোল মাছের তরকারি

শোল মাছ কালকেই খেলাম টমেটো আলু দিয়ে।আবার এখানে শোল মাছের রেসিপি! মনে হচ্ছে আমার বাসার রান্নার রেসিপিটি দেখছি। তরকারির যে কালারটা আপনি এনেছেন তা দেখে সত্যিই লোভ সামলানোর মতো না।
পটল খুবই সবজি বান্ধব একটি তরকারি। পটল পছন্দ করে না এমন মানুষ খুব কম।কারণ পটল দিয়ে পটল ভাজিটা প্রায় সবারই পছন্দের তালিকায় থাকে।আপনি সেই সবজি দিয়ে শোল মাছের মতে একটি সুস্বাদু মাছ রান্না করেছেন। কিছু রেসিপি আছে যেগুলোতে সবজি এবং মাছের পারফেক্ট কম্বিনেশন হলেই তরকারি স্বাদ লাগতে বাধ্য। তার মধ্যে পটল-শোল অন্যতম।
আপনার উপস্থাপনার লেভেল বরাবরই খুব উঁচু মানের হয়ে থাকে। রান্নার শেষের দিকে জিরার গুঁড়ো দেওয়াতে মনে হয় রান্না টা বেশিই টেস্ট হয়েছিল। যাই হোক আপনার জন্য হৃদয়ের অন্তস্তল থেকে ভালোবাসা এবং দোয়া থাকলো দাদা।পরিবার পরিজন নিয়ে সবসময় হাসিখুশি থাকেন সেই কামনাই করি🙏

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 63214.75
ETH 1747.46
USDT 1.00
SBD 0.39