You are viewing a single comment's thread from:

RE: ছোট্ট পাখির ছোট্ট নীড় - স্বরচিত।

in আমার বাংলা ব্লগ4 years ago

কবিতাটি পড়ে মুগ্ধতার আবেশে ছুঁয়ে গেলো মন । ঘন দুর্যোগের তমসাচ্ছন্ন শেষ বিকেলের আকাশে যখন এক মুঠি পড়ন্ত রোদ ঝিকিয়ে ওঠে তখন মনের যেমন একটা অসাধারণ ভালো লাগার আমেজ লাগে, কবিতাটি পড়েও আমার তেমনই ভালোলাগায় মনটা ভরে গিয়েছে । সত্যিকারের ভালোবাসা থাকলে আসলে বিশাল প্রাসাদ লাগে না, ছোট্ট নীড়েই অপার সুখে থাকা যায় । সত্যি অনবদ্য কবিতার লাইনগুলি । মন ছুঁয়ে গেলো আমার ।

Sort:  
 4 years ago 

দাদা প্রথমত ব্যাপারটি অবিশ্বাস্য লাগছে।কারণ কমিউনিটিতে আসার পর থেকে একটি সুপ্ত ইচ্ছে ছিলো যে আমার পোস্টে আপনি কমেন্ট করবেন।
সে ইচ্ছেটিও আজ পূরণ হয়ে গেলো তাই আমি খুব খুশি।🥰😍

আমার ও তাই ধারণা দাদা,ভালোবাসা থাকলে ছোট নীড় ই যথেষ্ট।আপনার ভালো লেগেছে মানে আমার কবিতা লেখাটি সার্থক। কারণ আপনার কবিতা গুলো সবসময় হয় অসাধারণ।

অসংখ্য ধন্যবাদ দাদা।🌷

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 63194.36
ETH 1745.18
USDT 1.00
SBD 0.39