জীবন (Life)
জীবন মানে শুধুই কি বেঁচে থাকা ?
জীবন মানে আসলে বাঁচার মতো বাঁচা ।
জীবন মানে অন্যের জন্য বাঁচা,
জীবন মানে ভালোবাসার জন্য বাঁচা।
ভালোবাসাহীন জীবন আসলে
মৃত্যুরই নামান্তর ।
নিজের জন্য না বেঁচে অন্যকে বাঁচতে শেখাও;
সেটাই ভালোবাসা, জীবনের সার্থকতা ।
বাঁচার মতো বাঁচো,
মানুষকে ভালোবাসো ।
নইলে বেঁচে থেকে লাভ কি বলো?
জীবন অনিত্য,
নশ্বর জীবনে সময় অতি অল্প।
ভালোবাসাই হলো অনন্ত জীবন ।
তাই ভালোবাসতে শেখো, ভালোবাসো,
ভালোবাসার মধ্যেই বেঁচে থাকা,
তুমি, আমি সবাই ।
The above photograph was originally clicked by me
বাহ! দাদা কয়েকটি কবিতার লাইনের মাধ্যমে আপনি জীবনের পুরো মানেটা এত সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন তা সত্যিই অসাধারণ ছিল। আপনি ঠিকই বলেছেন জীবন মানে অন্যের জন্য কিছু করতে পারার সার্থকতা। অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন দাদা। আপনার আজকের এই কবিতাটি অসম্ভব ভালো লেগেছে।
আপনার কবিতাগুলো দাদা জাস্ট ওয়াও। আপনার সবগুলো কবিতায় যেন অসাধারণ। জীবন নিয়ে কবিতা টি অসাধারণ ছিল।
বাঁচার মতো বাঁচো,
মানুষকে ভালোবাসো ।
আসলেই দাদা আমাদের বাঁচার জন্য ভালোবাসাটা খুব প্রয়োজন মানুষকে। মানুষরে না ভালবাসলে জীবনের পথে এগনো টা খুবই কঠিন।
ধন্যবাদ এত সুন্দর সুন্দর কবিতা আমাদের মাঝে তুলে ধরার জন্য।
দাদা, অসাধারণ এবং অতুলনীয় একটি কবিতা আপনি আমাদের উপহার দিয়েছেন। কবিতাটি আমি মোট আটবার পড়েছি। কবিতাটি ছোট হয়েছে কিন্তু কবিতার মধ্যে আপনি অনেক কিছু বুঝিয়েছেন। ভালোবাসার মধ্যে জীবনের চরম সার্থকতা নিহিত থাকে। তাই সকলের উচিত সমাজের উঁচু নিচু ভেদাভেদ না করে সকল মানুষকে সমানভাবে ভালোবাসা দেওয়া এবং শ্রদ্ধা করা। দাদা আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
জীবন তাই হচ্ছে মৃত্যুর কাছ থেকে ধার চেয়ে নেয়া কিছু টা সময়।
আর আপনি দাদা কি বলবো খুব চমৎকারভাবে জীবনের সঙ্গা টা আপনার কবিতার মাধ্যমে তুলে ধরেছেন।জীবনে আসলেই অনিন্দ সুন্দর।স্রষ্টার দেওয়ার এক শ্রেষ্ঠ উপহার ও বলা চলে।তাই এই জীবন টাকে হেলায় ফেলায় না কাটিয়ে বাঁচার মত বেচেঁ উপভোগ করা টাই শ্রেয়।
দাদা, একদম ঠিক বলেছেন, আমিও এটাই মনে করি মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। তাই মানুষের জন্য কাজ করতে হবে, যাতে মৃত্যুর পরও যাতে মানুষ মনে রাখে। না হলে এই জীবনের কোনো দাম নেই। যাইহোক কবিতাটি দারুণ ছিল। দাদা, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আপনার কবিতাটা অনেক সুন্দর হয়েছে দাদা। জীবন মানে কি এই বিষয়টি অনেক সুন্দর ভাবে এই কবিতার মাঝে উপস্থাপন করেছেন। কবিতা পরতেকটা চরণ অনেক সুন্দর ভাবে একটি সাথে অপরটি নিবিড়ভাবে সম্পর্কযুক্ত। আমাদের মাঝে এত সুন্দর একটি কবিতা উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
শুভকামনা রইলো আপনার প্রতি।
চমৎকার লিখেছেন দাদা। অসাধারণ উপলব্ধি। খুব সহজ সাবলীল ভাষায় জীবনের অর্থ তুলে ধরেছেন অল্প কয়েকটি লাইনের মাধ্যমে। ধন্যবাদ দাদা।
আসোলেই দাদা জীবন মানে সুধু বেচে থাকা নয় ।জীবন মানে অন্যের জন্য বাচা ।ভালোবাসার জন্য বাচা ।অন্যের জন্য যখন নিজে অগ্রসর হয় নিজেকে কুরবান করে তখন তাকে সবাই মনে রাখে যদিও সে পৃথিবীর বুকে না থাকে ।অমর হয়ে থেকে যায় সবার অন্তরে ।তাই অন্যকে ভালোবাসতে শেখা উচিৎ ।খুবই সুন্দর কবিতাটি হয়েছে পরে ভালোই লাগলো ।ধন্যবাদ ও দোয়া রইলো দাদা এতো সুন্দর কবিতা উপহার দেওয়ার জন্য ।
অসংখ্য ধন্যবাদ দাদা। এত সুন্দর একটি শব্দ নিয়ে কবিতাটি লেখার জন্য। প্রত্যেকটা মানুষের জীবন এরকমই হওয়া উচিত যদি আমরা অন্যকে নিয়ে চিন্তা করি তাহলে সৃষ্টি কৃর্তা আমাদেরকে চিন্তা করবে।
দাদা আপনার কবিতায় বাচার আসল মানে টা ফুটে উঠেছে ।
তাই মান্নাদের গানের ভাষায় বলতে হয়ে
ভালবাসতে জানতে হয় । ভালবাসা ছাড়া আর আছে কি ? ধন্যবাদ । শুভেচ্ছা ।