আমার একটি ভিন্নধর্মী ভিন্ন স্বাদের কবিতা - "অভিশপ্ত জীবন"

in আমার বাংলা ব্লগ5 years ago (edited)


heading_image.png

copyright free image source


↜ অভিশপ্ত জীবন ↝


ভীষণ গভীর রাত খোলা আকাশ;
একরাশ দুঃস্বপ্ন নিয়ে
আমরা গুটি কয়েক জন
পকেটে রাখি বেহিসেবি টানাপড়েন।

আমি দেখেছি লোভী
পরিপাটি মুখোশের আড়ালে,
খুঁজছি বিশ্বাস নিস্ফল আবেদনে।

আমরা এখন এক নদীর তীরে পৌঁছে
ব্যবস্থা করছি মধ্যাহ্ন ভোজের,
হঠাৎ এক সকালে আমার
হয়ে গেলাম যাযাবর তোমার রাজ্যে।

মানুষের মাঝে পশু দেখে
জঙ্গলে এসে বাঁধতে চলেছি বাসা।

জলের জল এখানে অর্থহীন
শৈশবের বন্ধু আজ শ্রেণী শত্রু,
এগিয়ে গেলেই সব পিছিয়ে যায়
আর পিছলেই আমি হেরে যাই।

এই ভীষণ অস্থিরতা নিয়ে
কবিতায় অভিশপ্ত ছন্দ আসে,
আমি বিলীন হবো তোমাদের হিংসার কাছে।

Sort:  
 5 years ago 

"মানুষের মাঝে পশু দেখে
জঙ্গলে এসে বাঁধতে চলেছি বাসা।"

দাদা অসাধারণ একটি কবিতা আমাদের মাঝে উপহার দিয়েছেন। সত্যি কথা বলতে আজ মানুষ রুপী পশু গুলো চারদিকে ঘুরে বেড়াচ্ছে। মুখোশের আড়ালে ভিতরের মানুষটাকে চেনা বড় দায়। মানুষের ভিতরে চেহারা যদি দেখা যেত তাহলে হয়তো চারপাশে আমরা দেখতে পেতাম হাজার হাজার পশুর চেহারা। আর এই সমাজের মানুষগুলো তাদের মুখোশের আড়ালে নিজেকে লুকিয়ে রাখে। মাঝে মাঝে মনে হয় এই সবকিছু ছেড়ে কোন এক নির্জনে বসবাস করি। হয়তো তখন প্রকৃত পশু গুলোকে দেখতে পাবো কিন্তু মানুষরুপী পশু গুলো আর চোখে পড়বে না।

দাদা আপনি আসলেই দারুন কবিতা লিখতে পারেন। আমি তো হাজার চেষ্টা করলেও এক লাইন লিখতে পারবো না। চমৎকার হয়েছে কবিতাটা।

 5 years ago 

দাদা আপনার কবিতাটি অসাধারণ সুন্দর হয়েছে। কিভাবে এত ভাল লিখেন জানা নেই।তবে আপনার এই গুণটা বেশ মুগ্ধকর একটা গুণ। এমন চিন্তা ভাবনা করার শক্তি সৃষ্টিকর্তা সবাইকে দেন না। অনেক ধন্যবাদ দাদা আপনাকে কবিতাটি আমাদের সাথে শেয়ার করার জন্য। আর আমরাও সৌভাগ্যবান যে এত সুন্দর কবিতা টি পড়ার সুযোগ পেলাম।

 5 years ago 

"আমি দেখেছি লোভী
পরিপাটি মুখোশের আড়ালে"

ভদ্রতা মুখোশ মাত্র। সুবিধাবাদী মানুষের ভীড়ে ভালো মানুষ খোঁজা বড়োই দায়।

 5 years ago 

"আমি দেখেছি লোভী
পরিপাটি মুখোশের আড়ালে,
খুঁজছি বিশ্বাস নিস্ফল আবেদনে।" গভীর থেকে গভীরতর ।

 5 years ago 

আমি দেখেছি লোভী
পরিপাটি মুখোশের আড়ালে,
খুঁজছি বিশ্বাস নিস্ফল আবেদনে।

এই লাইনগুলো আমার কেনো জানি খুব ভালো লেগেছে। আসলেই দাদা, ভদ্রতাটা জাস্ট একটা মুখোশ। এর আড়ালে যে কি আছে তা আমরা কেও ই তেমন জানিনা। এতো সুন্দর কি করে লিখতে পারেন আপনি দাদা। 🥰

আমাদের জীবনটাই আসলে এমন, সময় আমাদের সবকিছু পরিবর্তন করে দেয় । আপন কে পর করে দেয় আবার পরকে আপন করে নেয়। আপনার কবিতার মধ্যে জীবনের বাস্তব দিকগুলো ফুটে উঠেছে দাদা সত্যিই অকল্পনীয় একটি কবিতা শেয়ার করেছেন পড়ে ভালই লাগলো।

দাদা,,, আপনার কবিতাটা অনেক সুন্দর হয়েছে। বাস্তব জীবনের বাস্তব চিত্র ফুটে উঠেছে কবিতাটাতে। আসলে কিছু কিছু মানুষের সামনে থাকা মুখটার আড়ালে লুকিয়ে থাকে ভিন্ন ধরনে মুখ।

দাদা আপনার জন্য ভালোবাসা এবং শুভ কামনা রই।

 5 years ago 

অসাধারণ লিখেছেন দাদা

 5 years ago 

কিছুই বুঝতে পারিনা এত কঠিন ভাষা, শুধু এতো টুকু বুঝতে পারছি ভদ্র মানুষ রূপি পষুর কারনে জীবন অতিষ্ট অনেকেরই ।যাদের হিংসার কারনে সামনে এগিয়ে যাওয়া বড়ই কষ্টকর।

আপনার লেখার তুলনা হয়না দাদা, অসাধারণ লিখেন যা কোন দিনও আমার পক্ষে লেখা সম্ভব নয়।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.086
BTC 60398.95
ETH 1628.09
USDT 1.00
SBD 0.41