টিনটিনের চতুর্থ জন্মদিন সামনে
এই মাসের ২৬ তারিখ আমার ছেলে টিনটিনের জন্মদিন । গত বছর আপনাদের সাথে ওর তৃতীয় জন্মদিনের ঘরোয়াভাবে উদযাপিত পার্টিটা শেয়ার করেছিলাম । প্রতি মুহূর্তে বার্থডে পার্টির বিশেষ বিশেষ মুহূর্তগুলি ডিসকোর্ড এর স্পেশ্যাল হ্যাংআউট -এ সবার সাথে শেয়ার করছিলাম । আমার মনে আছে, বেশ এনজয় করেছিল কমিউনিটির সবাই ।
এবছর করোনার প্রকোপ কমে যাওয়াতে আমি সিদ্ধান্ত নিয়েছি ওপেনলি বার্থডে পার্টিটা সেলিব্রেট করবো । সেই উদ্দেশ্য বাড়ির কাছেই একটি ব্যাংকোয়েট হলের তিনটে ফ্লোর বুক করেছি । বার্থডে পার্টির মেন্যুও ঠিক করেছি । কলকাতার সল্টলেকের নামি একটি ক্যাটারিং কোম্পানীর কাছে চেক জমা করে বুকও করেছি ।
ইভেন্ট ম্যানেজমেন্ট এর দ্বায়িত্ব দেয়াও কমপ্লিট । মাত্রই গতকাল বার্থডে ইনভিটেশন কার্ডগুলো ডেলিভারি পেলুম । আগামীকাল থেকে ইনভাইট করা শুরু হবে । "আমার বাংলা ব্লগ" এর অ্যাডমিন প্যানেল সহ সকল ইউজারকে আমার ছেলের শুভ জন্মদিনে ইনভাইট করছি ।
খাবার দাবার এবার বেশ সিম্পল রাখা হয়েছে । মেনুতে বাঙালিয়ানার ছোঁয়া রয়েছে । ইচ্ছে করেই ব্যুফে করিনি । খাবার দাবারের অপচয় হয় বিশাল । আমি আবার অপচয় সহ্য করতে পারি না । এখানে টিনটিনবাবুর আসন্ন জন্মদিন উপলক্ষে আয়োজিত বার্থডে পার্টির ডিনারের মেনুটা তুলে ধরলাম :
স্টার্টার
০১. ফুলকপির পকোড়া
০২. চিকেন সাসলিক
০৩. প্রন পকোড়া
০৪. ব্ল্যাক কফি
আইসক্রিম পার্লার
০১. ছয় ভিন্ন স্বাদের রকমের নামী ব্রান্ডের আইসক্রিম
মকটেল পার্টি
০১. ভার্জিন মজিটো
০২. ব্লু লেগুন
০৩. মিন্ট ম্যাংগো মকটেল
০৪. পাইনাপেল কিউকাম্বার
০৫. রাশান ক্যারামেল হোয়াইট মকটেল
০৬. ওয়াটারমেলন সানসেট মকটেল
মেইন কোর্স
০১. বেবি নান
০২. চিকেন তন্দুরি কাবাব
০৩. গ্রীন স্যালাড
০৪. ভেটকি মাছের ফিশ কাটলেট
০৫. বাসন্তী পোলাও
০৬. বাসমতী স্টিমড রাইস
০৭. গলদা চিংড়ীর মালাইকারি
০৮. মাটন কষা
০৯. ফ্রুট কাস্টার্ড
১০. রায়তা
১১. মালাই চপ
১২. সর ভাজা
১৩. দরবেশ
১৪. কোল্ড ড্রিঙ্কস
১৫. পান
পরিশিষ্ট
প্রতিদিন ৩০০ ট্রন করে জমানো এক সপ্তাহ ধরে - ১ম দিন (300 TRX daily for 7 consecutive days :: DAY 01)
সময়সীমা : ১১ সেপ্টেম্বর ২০২২ থেকে ১৭ সেপ্টেম্বর ২০২২ পর্যন্ত
তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২২
টাস্ক ৫৭ : ৩০০ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron
আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx
৩০০ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :
TX ID : 865b951d296b2246d93837e53c654efa9bcfdcee6b6a7920e5fd2c81e1f78ea6
টাস্ক ৫৭ কমপ্লিটেড সাকসেসফুলি
Account QR Code
প্রথমে আমাদের আদরের টিনটিন বাবুর জন্য জন্মদিনের অগ্রিম শুভেচ্ছা জানাই। আসলে টিনটির নাম শুপ্রতীম এটা জানা ছিল না। এটাই আজকে প্রথম জানলাম। আর জন্মদিনের কার্ডটা হয়েছে খুবই সুন্দর।জন্মদিনের আয়োজন করা হয়েছে বেশ জাঁকজমক। আয়োজনটা হবে অনেক আনন্দময় এবং খাবার-দাবারের মেনুতে সুন্দর ভাবে দেওয়া রয়েছে। দেখে খুবই ভালো লাগলো। মনে মনে ভাবতে ভাবতে লাগলাম কতটা মজা হবে। আশা করছি আপনারা সবাই অনেক আনন্দময় দিন উপভোগ করবেন। সকলের সুস্থতা কামনা করছি।
Dear @rme, You are Famous Person of Steemit Blockchain. Everyone know as helpful DADA.
But, Some Unknow Activity from Your account making broke your goodness from some steemit user.
শুভকামনা রইল টিনটিন বাবুর জন্য। বাবুর আগামী দিনগুলো অনেক ভালো কাটুক দোয়া রইল।
প্রথমত টিনটিনের চতুর্থ জন্মদিনের কথা শুনে বেশ আনন্দ লাগতেছে। যদিও এর আগে করোনার কারণে খুব একটা ভালোভাবে জন্মদিনটা পালন করতে পারেননি। কিন্তু এবারের আয়োজন টা দেখে সত্যি ই অনেক ভালো লাগতেছে। সবকিছু মিলিয়ে দেখছি বিশাল এক আয়োজন। বিশেষ করে খাবারের এতগুলো মেনু পড়তে পড়তেই তো শেষ। খাবার অপচয় করা আমারও পছন্দ না। আর যেটা না বললেই নয় নিমন্ত্রণ কার্ড টা দেখতে অসাধারণ হয়েছে। সবকিছু মিলিয়ে বেশ সুন্দর একটা মুহূর্ত হবে মনে হচ্ছে। টিনটিনের জন্য অনেক অনেক শুভকামনা রইল। যেন এই ভাবেই ওর প্রত্যেকটা জন্মদিন ভালোভাবে কাটে।
টিনটিন বাবুর নাম টা অনেক সুন্দর।ওর জন্মদিন নিয়ে আমরা সবাই এক্সাইটেড।নিমন্ত্রণের জন্য অনেক ধন্যবাদ দাদা।ওপার বাংলায় হলে অবশ্যই অংশগ্রহণ করতাম।টিনটিনের জন্য অনেক শুভ কামনা রইল।সে দেশের মুখ উজ্জ্বল করবে একদিন এই আশা করি।
জন্মদিনের দাওয়াত মনে মনে গ্রহণ করলাম ভাই । জন্মদিনের কার্ডটা সুন্দর হয়েছে । তবে টিনটিনের নাম যে সুপ্রতীম তা কিন্তু জানা ছিল না ভাই ।
অন্তরের অন্তস্থল থেকে টিনটিনের জন্য ভালোবাসা ও স্নেহ রইলো । মানবিক গুণে মানুষ হয়ে বেড়ে উঠুক এমনটাই কামনা করি ।
❤😊🙏
জ্বী দাদা গতবারের অনুভূতি এখনো জাগ্রত আছে, আশা করছি এবার আরো বেশী উৎসবমুখর হয়ে উঠবে। তবে কথা হলো এতো এতো খাবারের নাম শুনেতো মুখের অবস্থা বারোটা বেজে গেছে, তারপর আবার ঠিকানা নাই, যাবো কিভাবে ? তবে টিনটিনের নামটা বেশ সুন্দর কার নামের সাথে যেন মিল খুঁজে পাচ্ছি হি হি হি। ধন্যবাদ দাদা আমন্ত্রন জানানোর জন্য, টিনটিন বাবুর জন্য অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইল।
হা হা হা... এটা সেরা ছিল। খুব মজা পেলাম ভাই।
প্রথমেই সুপ্রতীম মানে আমাদের টিনটিন সোনার জন্মদিন এর অগ্রীর শুভেচ্ছা জানাচ্ছি।🥰🥰🥰 অনেক অনেক শুভকামনা রইল তিনটিনের জন্য। ভালোই হয়েছে দাদা এবারের জন্মদিনের পার্টিটা বেশ জাকজমক ভাবেই করেছেন বাচ্চাটাও একটু বড় হয়েছে এবং পার্টিটা মনে রাখতে পারবে। আপনি বললেন যে খাবারদাবারের মেনু অনেকটাই সিম্পল রেখেছেন কিন্তু এখানে তো বাহারি রকমের খাবার দেখতে পাচ্ছি ইস দাদা যদি যেতে পারতাম খুবই ভালো লাগতো ।সবকিছুর আয়োজন সম্পন্ন করে ফেলেছেন তাহলে তো কাজটা অনেকটাই এগিয়ে রেখেছেন ভালো লাগলো শুনে।
টিনটিনের জন্মদিনে আয়োজন টা অনেক ভালো হবে আশা করছি। গতবার কেমন হয়েছিল সেটা জানা নেই। কারণ ওইসময় কমিউনিটি ছিলাম না। এবারের আয়োজন টা অনেক বড় পরিসরে হবে দেখছি। খাবার এল মেনু টা ভালো হয়েছে। ইনভাইট কার্ড এর ডিজাইনটি বেশ ভালো লেগেছে। ইনভাইট গ্রহণ করলাম দাদা। কাছে হলে অবশ্যই যেতাম। টিনটিনের জন্য অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা রইলো।
আমরা কিন্তু রওয়ানা দিলাম😜😜।খুব সম্ভবত গত বছর সেপ্টেম্বরের শেষের দিকে আমি এখানে নতুন জয়েন্ট দিয়েছিলাম,তাই হয়ত হ্যাঙআউটে থাকতে পারিনি।যাই হোক জন্মদিনের কার্ডটা বেশ কিউট হয়েছে।সুপ্রতীমকে জন্মদিনের অগ্রিম শুভেচ্ছা। অনেক অনেক দোয়া রইলো। ভালো থাকুক, সুস্হ থাকুক সবসময়ই।