এক গুচ্ছ অণুকবিতা কবিতা "বিরহ"

in আমার বাংলা ব্লগ2 years ago

couple-5028351_1280.jpg

কপিরাইট ফ্রী ইমেজ সোর্স : PixaBay


এক গুচ্ছ অণুকবিতা কবিতা "বিরহ"



💘


♡ ♥💕❤

০১

অনেকদিন কেটে গেলো প্রিয়,
আমার শূন্যতা এখনো তো পূর্ণ হলো না ।
তোমার কথা ভেবে ভেবে সন্ধ্যা ঘনিয়ে এলো,
কিন্তু, আমার আঙিনাতে প্রদীপ জ্বললো না ।

মুখটি যদি এভাবেই করে রাখো প্রিয়া ভার,
মম হৃদয়ে যে রক্তক্ষরণ বাড়ছে,
সেতো থামবে না'কো আর।
যে ভালোবাসা আছে তোমার প্রতি অসীম,
জেনো কমবে না তা কোনদিন, রইবে সীমাহীন ।

অহর্নিশি তোমার কথা ভেবে
অশ্রুগুলো পড়ছে ঝরে সিক্ত কপোল বেয়ে ।
কাছে আসো ভালোবাসো, সারা জীবন থাকো পাশে।
ভুল করেও যাবেনা দূরে, হৃদয় ছিন্ন করে।

শুধু একটি কথাই জেনে রেখো প্রিয়,
ভালোবাসি তোমায়, আমি ভালোবাসি তোমায়,
আর বাসবো ভালো যতদিন থাকব এ দুনিয়ায়।

০২

আমি বছরের পর বছর পাহাড়সম অভিমান
এ বুকে জমাই;
নাগরিক সভ্যতার কোলাহল ছাড়িয়ে
নগ্ন মাটির সাথে মিশে যেতে চাই ।
তোমাদের কথার অভিনয়ে আমার ইচ্ছের নদীতে
আজ বান ডেকে যায়;
বানভাসি সেই তীরেই ব্যস্ত তাই
আমার মৃত স্বপ্নের সারিবদ্ধ সমাধি রচনায়।

০৩

নিঝুম রাত্রি, জোনাকিরা ঘুম,
হাওয়ারাও আজ চঞ্চল নয়, নিশ্চুপ ।
স্থির নক্ষত্রের মিটিমিটি জ্বলা আগুন, নিষ্প্রভ ।
চাঁদের আলো হাসিতে নয়, বিষণ্ণতায় মাখানো ।

হৃদয় আমার শিশিরে ভেজা, তবু নয় আর্দ্র,
প্রেমহীন হৃদয় আমার আঁধারে ঢাকা আলো ।

০৪

মৃত বসন্ত পুড়ে যাক ক্ষতি নেই,
তোমার পরশে আমার হৃদয়ে এখন চির বসন্ত জাগে ।
দখিনা হাওয়ার বদলে ব্লিজার্ড বয়ে যাক, ক্ষতি নেই তাতে কিছু ।
তোমার ওষ্ঠ-চুম্বনে দখিনা বাতাসের হিল্লোল জাগে আমার হৃদয়ে ।
পৃথিবী ধ্বংস হয় হোক,
তবু, আমাদের ভালোবাসা রয়ে যাবে ।

০৫

নয়নে নয়ন রাখি, যাতে হারিয়ে না ফেলি,
হৃদয়ে হৃদয় রাখি, যাতে ভালোবাসা না ভুলি ।
আকাশ প্রদীপ জ্বালি অমাবস্যার নিশীথে,
আলিঙ্গনের উষ্ণ নিঃশ্বাসে হারাই তোমাতে ।
♡ ♥💕❤



পরিশিষ্ট


আজকের টার্গেট : ৫৫৫ ট্রন জমানো (Today's target : To collect 555 trx)


তারিখ : ২০ জানুয়ারি ২০২৪

টাস্ক ৪৭৩ : ৫৫৫ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron


আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx

৫৫৫ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :

TX ID : bb4785ca3a52dc28aae071eba47ad4062e0462682d614472c21d52331b3d496f

টাস্ক ৪৭৩ কমপ্লিটেড সাকসেসফুলি


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


steempro....gif

»»——⍟——««

Sort:  
 2 years ago 

প্রতিদিনকার মতো আজকেও হাজির হয়ে গেলুম আমার "রূপকথার আশ্চর্য সুন্দর মথ" সিরিজের তৃতীয় NFT আর্ট নিয়ে । রূপকথার আশ্চর্য সুন্দর সব প্রাণীদের নিয়ে এই সিরিজ। গতকালকের মতো এটিও একটি উলো ঝুলো পশমী লোমওয়ালা মথের আর্ট ।

আমার আজকের আর্ট এর বিষয়বস্তু হলো - "একটি সুন্দর নরম কোঁকড়ানো রেশম লোমওয়ালা মথ একটি ঝাঁ চকচকে মঞ্চে ডানসিং করছে " ।


Fairy Creatures


Screenshot 2024-01-21 234457.png

A cute fuzzy dancing moth

Interesting lines have deep meaning. Sir, I like your poem. It's looking cooler.

 2 years ago 

ওয়াও চমৎকার কিছু কবিতা শেয়ার করেছেন দাদা। পড়ে সত্যিই ভীষণ ভালো লাগলো। তবে প্রথম অনু কবিতাটি অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে। চমৎকার লিখেছেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে দারুন কবিতা শেয়ার করার জন্য।

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



 2 years ago 

যারা ভালোবেসে, ওই ভালোবাসাটা পায় নি শুধুমাত্র তারাই বুঝবে এই কবিতার মর্ম!
অনবদ্য, অতুলনীয়! ❤️

Posted using SteemPro Mobile

This is a lovely post you have shared with us today @rme Dada.

Your posts are always great, and not one day would pass by that I don't visit your post to learn from you.

Thanks for sharing with us 😊❤️❤️

 2 years ago 

দাদা একটি কথা না বললেই নয়। আজ আমরা যে কবিতা লিখতে পারছি তার সবটুকুই আপনার অবদান। কমিউনিটিতে আপনার সুন্দর সুন্দর অনু কবিতা এবং কবিতা গুলো দেখে আমরা অনুপ্রাণিত হয়েছি। আপনি কিন্তু দারুণ কবিতা লেখেন দাদা। এই যেমন আজকের অণু কবিতাগুলোর কোনটি রেখে কোনটির প্রশংসা করব সেটাই তো বুঝতে পারছি না। ধন্যবাদ দাদা একগুচ্ছ মন ছুঁয়ে যাওয়া অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

চমৎকার লিখেছেন দাদা ৷ ভীষণ ভালো লাগলো অনু কবিতা গুলো পড়ে ৷ সত্যিই দারুণ হয়েছে ৷ অনেক অনুভূতি মিশে আছে কবিতার প্রত্যেকটা লাইন জুঁরে ৷ ভীষণ ভালো লাগলো ৷ অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে , এক গুচ্ছ অণুকবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য ৷

Posted using SteemPro Mobile

 2 years ago 

হঠাৎ এত বিরহ কোথা থেকে আসলো দাদা? প্রথম কবিতাটি খুব ভালো লেগেছে আমার কাছে। আপনার সাথে থাকতে থাকতে কবিতার প্রতি একটা ভালো লাগাও তৈরি হয়ে গিয়েছে। খুব সুন্দর ছিলো কবিতাগুলো।

 2 years ago 

দাদা কয়েকটি অনুকবিতা মনে হয় এবিবি ফানেও দেখেছিলাম! আপনার অনুকবিতা মানেই অন্যরকম ভালো লাগা দাদা। প্রত্যেকটি অনুকবিতাই মাস্টারপিস! 🌼 এমন অনুকবিতা আরও চাই দাদা আপনার কাছ থেকে 😍

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 59780.31
ETH 1576.77
USDT 1.00
SBD 0.42