Pussfi প্রজেক্টের নতুন নতুন ফিচার

in আমার বাংলা ব্লগ2 years ago

আমি @riyadx2 বাংলাদেশ থেকে
শনিবার, ০২ ই নভেম্বর ২০২৪ ইং

আসসালামুয়ালাইকুম, এবং হিন্দু ভাইদের কে আদাব।আমার বাংলা ব্লগ এর সবাই কেমন আছেন, আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের ন্যায় আজকে আপনাদের সাথে Pussfi প্রজেক্টের নতুন নতুন ফিচার নিয়ে আলোচনা শেয়ার করবো । আশাকরি আপনাদের প্রত্যেকের অনেক বেশি ভালো লাগবে।তো চলুন এবার শুরু করা যাক।


20241101_223322.jpg

আপনারা হয়তো সকলেই অবগত আছেন যে, বেশ কয়েক মাস আগে আমার বাংলা ব্লগ কমিউনিটির নিজস্ব কয়েন $puss মিমি কয়েন লঞ্চ করা হয়েছে।আর এই পুস কয়েন শুধু মাত্র আমার বাংলা ব্লগ কমিউনিটির জন্য তৈরি করা হয়েছিল। তবে, এই কয়েন টি লঞ্চ করার বেশ কয়েকদিনের মধ্যেই পুরো স্টিমিট প্লাটফর্মের মধ্যে জনপ্রিয়তা লাভ করেছে।আর এই জনপ্রিয়তা লাভ করার পিছনে আমাদের সকলের প্রিয় আমার বাংলা ব্লগ কমিউনিটির প্রতিষ্ঠাতা দাদার হাত রয়েছে। দাদার বুদ্ধি আর আমার বাংলা ব্লগ কমিউনিটির প্রতিটি অ্যাডমিন মডারেটর এবং সাধারণ ইউজারদের পরিশ্রমের মাধ্যমে এই কয়েন টি অল্প কিছু দিনের মধ্যেই অনেক দূরে এগিয়ে গিয়েছে।পুস কয়েন লঞ্চ হওয়ার পর দাদা অক্লান্ত পরিশ্রম করে এই কয়েন কে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন।

দাদা এই কয়েন টি শুধু মাত্র বিনোদনের জন্য তৈরি করেছিলেন। আমার বাংলা ব্লগ কমিউনিটির প্রতিটি সদস্য যেন এই কয়েন দিয়ে মজা করতে পারে, এমনটাই আশা রেখে এই কয়েন টি তৈরি করেছিলেন। তবে, আমরা এই পুস কয়েনের মাধ্যমে অনেক বেশি লাভবান হতে পেরেছি।আর এটি সম্ভব হয়েছে শুধু মাত্র আমাদের কমিউনিটির প্রতিষ্ঠাতা প্রাণপ্রিয় দাদা। দাদা সব সময় আমাদের কথা চিন্তা করে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আমাদের উপহার দেয়ার চেষ্টা করেন। এটা আসলেই আমাদের জন্য একটি বড় পাওয়া। যাইহোক, পুস কয়েন যেহেতু আমাদের সকলের একটি কয়েন তাই এই কয়েন কে এগিয়ে নিয়ে যেতে হলে আমাদের সবাইকে সমান ভাবে পরিশ্রম করতে হবে।

ইতোমধ্যে পুস কয়েন বেশ কয়েকটি এক্সচেঞ্জের মধ্যে লিস্ট করা হয়েছে।যে যে এক্সচেঞ্জের মধ্যে ইতিমধ্যে পুস কয়েন তালিকাভুক্ত করা হয়েছে সব গুলো এক্সচেঞ্জ অনেক বেশি পাওয়ারফুল এক্সচেঞ্জ। বিশেষ করে mexc এক্সচেঞ্জ টপ টায়ার ওয়ানে রয়েছে বর্তমান সময়ে।পুস কয়েন যখন mexc এক্সচেঞ্জ সহ আরো বিভিন্ন ধরনের এক্সচেঞ্জের মধ্যে লিস্টিং করা হয়েছিল তখন বেশ বড় একটি এমাউন্টের ট্রেড ভলিয়ম হয়েছে।আর এখন পর্যন্ত ট্রেড চলমান রয়েছে।আর এমন ধারাবাহিকতা সব সময় অব্যাহত থাকবে বলে আমি আশা করছি। তবে, দাদা আমাদের কে আরো একটি জিনিস ম্যানশন করে দিয়েছেন, সেটি হচ্ছে পুস কয়েন অল্প কিছু সময়ের মধ্যে আরো বেশ কয়েকটি এক্সচেঞ্জের মধ্যে তালিকাভুক্ত করা হবে।

দাদা ইতিমধ্যেই pussfi প্রজেক্টের অ্যাডমিন এবং মডারেটরদের বেশ কিছু পুস নিয়ে ভ্যাস্টিং পিরিয়ড চালু করে দিয়েছেন। চাইলে আমরা সাধারণ ব্যবহারকারীরা আমাদের ওয়ালেটের পুস কয়েন কে ভ্যাস্টিং কিংবা লকিং পিরিয়ডের মধ্যে দিতে পারি।আর এই ভ্যাস্টিং পিরিয়ড এর ব্যাপারটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে।আর আমাদের সকলের প্রিয় প্রতিষ্ঠাতা দাদার প্রতিটি উদ্যোগ আমার কাছে অনেক বেশি ভালো লাগে।আর ভ্যাস্টিং কিংবা লকিং সিস্টেমের মাধ্যমে পুস কয়েনের দাম বৃদ্ধি পাবে বলে আশা করছি।আর আমরা সব সময় চেষ্টা করবো পুস কয়েন টুইটার প্রমোশনের মধ্যে অংশগ্রহণ করার। কেননা আমরা যদি প্রতিনিয়ত সকলেই টুইটার প্রমোশনের মধ্যে অংশগ্রহণ করতে পারি, তাহলে এই পুস কয়েন কে আমরা অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারবো।

সবাই কে অনেক অনেক ধন্যবাদ।

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovbg6Xhy9M3FKC2zkkPgGggdUesBd1baM559FaAhdHPXxhgVZ7ZHJMsuNqgvZwx8E57nBhNzF2DU9b3GUX2FoV76n.png

Vote@bangla.witness as witness

54TLbcUcnRm3sWQK3HKkuAMedF1JSX7yKgEqYjnyTKPwrcNLMcZnLnFrW5PDaQKxbWWqwrRezSAe39S7RTiEk7NCzgzD1reVavwZGUMbjasjujy1CQqSedvtuVGKXod3vcdSqiXp2.png

Or

Set@rme as your proxy

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WEX4nZPQpSChVhr5YUqUeT6qhYr1L6PMHKqtRnepY2a8e1tqsDtWfr4V8KDGvJtydqvz4V68PMUyu9EWpez2.png


আমার সংক্ষিপ্ত পরিচিতি

1728830339945~3.jpg

আমি একজন বাংলাদেশের নাগরিক। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি এবং আমার মাতৃভাষা বাংলা। আমি একজন ছাত্র, আমি আসন্ন এইচএসসি সমমান পরীক্ষা শেষ করে দিনাজপুর সরকারি কলেজে অনার্স প্রথম বর্ষে ভর্তি হয়েছি। আমি পড়ালেখা করার পাশাপাশি স্টিমিট প্লাটফর্মে কাজ করি। আমি গত ২০২২ সালের সেপ্টেম্বর মাসে এই প্লাটফর্মের মধ্যে যুক্ত হই। এই প্লাটফর্মের মধ্যে যুক্ত হতে পেরে নিজেকে অনেক ভাগ্যবান মনে করি। আমার বাড়ি বাংলাদেশের রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার খোড়াগাছ ইউনিয়নের তিন নং ওয়ার্ড।আমি ফটোগ্রাফী ও ভ্রমণ করতে অনেক ভালোবাসি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.078
BTC 62626.12
ETH 1656.95
USDT 1.00
SBD 0.41