জেনারেল রাইটিং: বর্তমান সমাজের কিছু বাস্তবতা

in আমার বাংলা ব্লগ2 years ago

আমি @riyadx2 বাংলাদেশ থেকে
রবিবার, ০৩ ই মার্চ ২০২৪ ইং

হ্যালো বন্ধুরা আসসালামুয়ালাইকুম, এবং হিন্দু ভাইদের কে আদাব।আমার বাংলা ব্লগ এর সবাই কেমন আছেন, আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের ন্যায় আজকে আপনাদের সাথে বর্তমান সমাজের কিছু বাস্তবতা শেয়ার করবো। আশাকরি আপনাদের প্রত্যেকের অনেক বেশি ভালো লাগবে।তো চলুন এবার শুরু করা যাক।


20240303_132209_0000.png

বর্তমান সমাজের মানুষের জীবন যাপন কেমন যেন উল্টো হয়ে গেছে। এখন আর আগের মতো নিয়ম কানুন নেই। আগের থেকে বর্তমান সমাজের অনেক বেশি পরিবর্তন হয়েছে। আসলে বর্তমান সময়ের শিক্ষা যেন সানন্দে গৃহীত হচ্ছে।আগের কালে যারা সামান্য একটু শিক্ষিত ছিল তারা সমাজের সকল স্তরের মানুষের থেকে অনেক বেশি সম্মান পেত। কিন্তু বর্তমান সমাজের দিকে লক্ষ্য করলে দেখা যায়, যে বর্তমানে যারা উচ্চ পর্যায়ে ডিগ্ৰি অর্জন করেছে, তাদের সমাজের মধ্যে তেমন কোন মূল্য নেই। কিন্তু যারা পড়া লেখা না করেই পরিশ্রম করে একটু সফলতা অর্জন করেছে, তাদের কে সমাজের মানুষ মাথায় তুলে রাখে।

ধরুন,আমি উচ্চ পর্যায়ের ডিগ্ৰ অর্জন করেছি, কিন্তু আমি এখনো কোনো ধরনের চাকরি কিংবা ব্যবসা বাণিজ্য করছি না। আবার ধরুন, আমার আরেকজন বন্ধু, সে ইতোমধ্যে কোন পড়ালেখা না করেই এখন প্রায় প্রতিষ্ঠিত। এখন আমরা দুজন যদি এলাকায় ঘুরতে বের হই তখন অবশ্যই আমার থেকে আমার বন্ধু কে একটু বেশি সম্মান দিবে। কেননা সে ইতোমধ্যে নিজের পায়ে দাঁড়াতে পেরেছে। কিন্তু অপরদিকে আমি উচ্চ পর্যায়ের ডিগ্ৰ অর্জন করলাম, কিন্তু মানুষের কাছে তেমন কোন সম্মান পাচ্ছি না।এটার মূল কারণ হলো আমি এখনো প্রতিষ্ঠিত হতে পারিনি।এটা আপনারা বুঝতে পারলেন যে, সমাজ এখন টাকা ওয়ালা কে খুঁজে, এখন সে শিক্ষিত নাকি মূর্খ এটা তারা দেখে না।

আমি একটি বাস্তব উদাহরণ দেই, বেশ কিছুদিন আগে আমাদের গ্ৰামের মধ্যে , একজন উচ্চ লেভেলের অর্জন করেছে। অপরদিকে আরেকজন এস এস সি পাস করে ডিফেন্সের জব নিয়েছে, এখন সে প্রতিষ্ঠিত। হঠাৎ তারা দুজন একদিন গ্ৰামের মধ্যে ঘোরাঘুরি করছে। তাদের দুজনের মধ্যে ডিফেন্সের জব ওয়ালা ছেলের সাথে সবাই কথা বার্তা বলতেছে, কিন্তু অপরদিকে শিক্ষিত মানুষটির সাথে কেউ কথা বলছে না। এটার মূল কারণ হয়তো আপনারা ইতোমধ্যে বুঝিয়ে নিয়েছেন।

বর্তমান সমাজের মধ্যে নিজেকে সম্মানিত করতে হলে সর্বপ্রথম নিজেকে যে কোন একটি কাজের মধ্যে নিজেকে নিয়োজিত করতে হবে।আর পড়ালেখা কে অফশনাল হিসাবে রাখতে হবে। পড়ালেখার উপর নিজের ক্যারিয়ার ছেড়ে দিলে হবে না। বর্তমান বাংলাদেশের মধ্যে পড়ালেখা করে চাকরি পাওয়া খুবই কঠিন। আমার দেখা অনুযায়ী যারা পড়ালেখা বাদ দিয়ে যে কোন একটি কাজ চালিয়ে গেছে শুধু তারাই বর্তমান সমাজের মধ্যে সম্মানিত ব্যক্তি হিসেবে স্বীকৃতি পেয়েছে। তবে জীবন চলার পথে জ্ঞান অর্জন করা ও অনেক জরুরী। বর্তমান সময়ের মধ্যে মূর্খ ব্যক্তিরা সমাজের পদে পদস্থ হচ্ছে, আর তারা সমাজের মধ্যে বিভিন্ন ধরনের আকাম করছে। এতে করে সমাজ দিন দিন খারাপের দিকে অগ্রসর হচ্ছে। আমাদের সকলের উচিত শিক্ষিত মানুষ কে সমাজের উচ্চ স্থানে পদোন্নতি করা।

সবাই কে অনেক অনেক ধন্যবাদ।

DeviceRedmi 10C
Camera48 MP
CountyBangladesh
LocationRangpur, Bangladesh

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8BvpsRSMFKFjeeSz2YX4EJkFwTK1kq6Sy1S2XMQvyD9844aRQN2CqfJ9kk2cT...GiLK7DHKz6epvyUuC6hxdxYr5r36CJn5ZxajfbWg51cD49p89m6ywUswoxgJgf9ix3UN3613yDUkdpHeVt8JP4hiBWs9WrGhS9CRs67JKm47Hfp54CJ8ZMHXhY.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPoebtTdJ6J1evF4qbT2HWFB5daXTAgPdHqovVNb8Y2nHUPjRPf5HAh5da1hjg...xKQqoHbqCnU57mhtBtdrAHjG2nVXZ1p4uRspZRehZTJa3SEAy9HnYQ4nt5Wa4CaZ51gxygaP3itfWggBbZ9gWCCf9fci7LntH7RC2oN7LX5UsxuhLnb9kQHdCA.png

Vote@bangla.witness as witness

54TLbcUcnRm3sWQK3HKkuAMedF1JSX7yKgEqYjnyTKPwrcNLMcZnLnFrW5PDaQKxbWWqwrRezSAe39S7RTiEk7NCzgzD1reVavwZGUMbjasjujy1CQqSedvtuVGKXod3vcdSqiXp2.png

Or

Set@rme as your proxy

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WEX4nZPQpSChVhr5YUqUeT6qhYr1L6PMHKqtRnepY2a8e1tqsDtWfr4V8KDGvJtydqvz4V68PMUyu9EWpez2.png


আমার সংক্ষিপ্ত পরিচিতি

1699613681956.jpg

আমি একজন বাংলাদেশের নাগরিক। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি এবং আমার মাতৃভাষা বাংলা। আমি একজন ছাত্র, আমি আসন্ন এইচএসসি সমমান পরীক্ষা শেষ করে রংপুর সরকারি কলেজে অনার্স প্রথম বর্ষে ভর্তি হয়েছি। আমি পড়ালেখা করার পাশাপাশি স্টিমিট প্লাটফর্মে কাজ করি। আমি গত ২০২২ সালের সেপ্টেম্বর মাসে এই প্লাটফর্মের মধ্যে যুক্ত হই। এই প্লাটফর্মের মধ্যে যুক্ত হতে পেরে নিজেকে অনেক ভাগ্যবান মনে করি। আমার বাড়ি বাংলাদেশের রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার খোড়াগাছ ইউনিয়নের তিন নং ওয়ার্ড।আমি ফটোগ্রাফী ও ভ্রমণ করতে অনেক ভালোবাসি।
Sort:  
 2 years ago 

আসলে সময়ের সাথে সাথে এখন সব কিছুই অনেকটা পরিবর্তন হয়েছে ৷ তেমনই সমাজের সমাজ ব্যবস্থাও ৷ এখন মানুষ যোগ্যতা বলতে অর্থকেই বোঝে ৷ এইজন্য শিক্ষিত মানুষের সম্মান নেই সমাজে ৷ যাই হোক , খুবই সুন্দর কিছু কথা শেয়ার করেছেন ৷ প্রত্যেকটা কথা বাস্তবিক এবং সুন্দর ৷ খুবই ভালো লাগলো পোস্টটি পড়ে ৷ শেয়ার করার জন্য ধন্যবাদ

Posted using SteemPro Mobile

 2 years ago 

খুব সুন্দর একটি পোস্ট লিখেছেন আপনি৷ আসলে আপনি একদমই বাস্তবের কিছু কথা তুলে ধরেছেন৷ এখনকার সমাজের বাস্তবতা এরকমই৷ পূর্ববর্তী সময়ে যারা কিছু কিছুটা পড়াশোনা করে একটু ভালো পর্যায়ে পৌঁছে যায় তাদেরকে অনেক সম্মান করা হতো। সেসকল ব্যক্তিকে সকলে অনেক সম্মান করত। এখনকার সময় একদম বিপরীত ৷ সমাজ এর যে নিয়ম কানুন রয়েছে তা পূর্ববর্তী সময়ের থেকে এখন একেবারেই পরিবর্তিত হয়ে গিয়েছে৷ কোন না কোনভাবে কেউ একটু ভালো পর্যায়ে পৌঁছে গিয়েছে এবং তার কাছে টাকা হয়েছে, তাই তাকে অনেক সম্মান দেখানো হয়৷ যারা অনেক বেশি পরিমাণে শিক্ষিত তাদেরকে কোন ধরনের মূল্য দেওয়া হয় না৷ তাদেরকে যেন মানুষই মনে করা হয় না। অনেক ধন্যবাদ বাস্তবিক এরকম সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 63963.21
ETH 1857.18
USDT 1.00
SBD 0.39