দীর্ঘ দিন পর মাঠে ঘুরতে যাওয়া
আমি @riyadx2 বাংলাদেশ থেকে
শুক্রবার, ০৮ ই মার্চ ২০২৪ ইং
আমি বেশ কিছুদিন ধরেই গ্ৰামের মধ্যে আছি।এই কয়েকদিন এ গ্ৰামের সকল ধরনের সৌন্দর্য উপভোগ করছি।গ্ৰামের মধ্যে বেশ ভালোই লাগছে। বেশ কিছুদিন ধরে ভাবছিলাম, আমাদের মাঠের জমি গুলো দেখতে যাবো।তো হঠাৎ একদিন জানতে পারলাম আমাদের জমি থেকে আলু উঠানো হচ্ছে।এই উপলক্ষে আমি মাঠের মধ্যে যাওয়ার পরিকল্পনা করলাম।তাই খুব সকালে ঘুম থেকে উঠে নাস্তা সেরে জমিতে যাওয়ার জন্য প্রস্তুতি নিলাম। সকাল বেলা বেশ ভালোই রোদ উঠেছে। আমি আমাদের জমিতে যাওয়ার জন্য হাঁটতে শুরু করলাম।হাটার সময় হালকা রোদ গায়ের মধ্যে লাগতেছে, তখন আমার বেশ ভালো লাগছিলো। সকাল বেলার রোদ এমনিতেই একটু মিষ্টি লাগে।
বেশ কিছুক্ষণ হাঁটার পর আমি মাঠের মাঝ বরাবর চলে আসলাম। দুই পাশের মাঠের মাঝ দিয়ে রয়েছে একটি বিশাল রাস্তা।এই রাস্তা টি একদম সোজা, কোন ধরনের বাঁকা কুঁজো নেই।এই রাস্তা টি আমার কাছে অনেক বেশি ভালো লাগে। কেননা এই রাস্তার সৌন্দর্য টি দেখলে মন ভরে যায়। এই রাস্তাটির মাধ্যমে কৃষকেরা তাদের আবাদ কৃত ফসল বাসায় নিয়ে আসে।
আমাদের এই মাঠের বেশিরভাগ জমিতে বর্তমান ধান চাষ করা হয়েছে।ধান ক্ষেতের এরকম দৃশ্য দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। বাতাসে যখন ধান গাছ গুলো দোলা দেয় তখন ধান গাছ গুলো দেখতে অনেক বেশি ভালো লাগে। আসলে এমন দৃশ্য প্রায় সকল মানুষের কাছে অনেক ভালো লাগে। তবে যারা শহরের মধ্যে বসবাস করেন, তারা একটু বেশি পছন্দ করেন।
বেশ কিছুক্ষণ হাঁটার পর আমি আমাদের আলু ক্ষেতের মধ্যে চলে আসলাম। সেখানে এসে দেখতে পারলাম, বেশ কয়েকজন লোক সহ আলু উঠাচ্ছে। বর্তমান এই মাঠের চারদিকের সকল কৃষক মানুষ আলু উঠানোর কাজে ব্যস্ত। এবছর আলু চাষ কারী কৃষকরা অনেক বেশি লাভবান হয়েছে, কেননা এবছর আলুর দাম বেশি।আর আলুর প্রচুর পরিমাণ দাম থাকার কারণে আলু ব্যবসায়ী একটু বেড়ে গিয়েছে। যাইহোক, আমাদের দেশের পণ্যের দাম বৃদ্ধি হলে আমাদের দেশের এই মানুষ লাভবান হবে।
এরপর আমি আমাদের ভুট্টা ক্ষেত দেখার জন্য ভুট্টা ক্ষেতের উদ্যেশে হাঁটতে শুরু করলাম। আমাদের আলু ক্ষেত হতে ভুট্টা ক্ষেতের দুরুত্ব খুবই, দুই থেকে তিন মিনিট হাঁটতে হয়। দুই থেকে তিন মিনিট হাঁটার পর আমি আমাদের ভুট্টা ক্ষেতের মধ্যে চলে আসলাম। আসলে আমি মাঠের মধ্যে খুব কম আসি।তো হঠাৎ গিয়ে দেখতে পারলাম, ভুট্টা গাছ গুলো অনেক বড় হয়ে গিয়েছে। ভুট্টা ক্ষেতের ডান পাশ দিয়ে একটি আম বাগান রয়েছে, আর আম বাগানের মধ্যে আমের মুকুল চলে এসেছে।
উপরের চিত্রটির মাধ্যমে আপনারা যে দৃশ্য টি দেখতে পারছেন এটি হচ্ছে আমাদের মাঠের একটি ছোট নালা।এই নালাটি আমাদের মাঠের মধ্য দিয়ে বয়ে গিয়েছে।এই নালার দুই পাশ দিয়ে রয়েছে বিভিন্ন ধরনের কাঠের গাছ।গাছ লাগান পরিবেশ বাঁচান ' সংস্থা থেকে এই গাছ গুলো লাগানো হয়েছে। আসলে এই নালাটি আমাদের এই মাঠের কৃষকদের জন্য খুবই উপকারী।
সবাই কে অনেক অনেক ধন্যবাদ।
| Device | Redmi 10C |
|---|---|
| Camera | 48 MP |
| County | Bangladesh |
| Location | Rangpur, Bangladesh |
Vote@bangla.witness as witness
https://twitter.com/riyad_xx2/status/1766145650910232861?t=ylSTIbAlCVD5FDYAobSgJA&s=19
গ্রাম বাংলার প্রকৃতির মাঝে বেশ দুর্দান্ত মুহূর্ত অতিবাহিত করেছেন। আসলে গ্রাম বাংলার আঁকাবাঁকা মেঠো পথে এমন দুর্দান্ত মুহূর্ত কাটানো অনুভূতি বেশ দারুন। প্রকৃতির ফটোগ্রাফি গুলো দেখে বেশ ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।
বেশ কিছুদিন ধরেই মাঠে যাওয়ার কথা চিন্তা করছেন হঠাৎ করেই মাঠে আলু উঠানোর কথা শুনে চলে গিয়েছিলেন জেনে ভালো লাগলো। মাঠ ভ্রমণ করতে আমার অনেক বেশি ভালো লাগে মাঠে গিয়ে প্রকৃতির মাঝে সময় কাটাতে আমার অনেক বেশি ভালো লাগে সেই সাথে অনেক আনন্দ পাই। যাইহোক মাঠ ঘুরতে গিয়ে দারুণ কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে তুলে ধরেছেন দেখছি। শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
জী ভাইয়া বর্তমান আমাদের আলু ক্ষেত থেকে আলু উঠানোর কাজ চলতেছে।আর এই আলু উঠোনো উপলক্ষে আমি বেশ কিছুদিন পর মাঠের মধ্যে। আসলে মাঠের মধ্যে ঘোরাঘুরি করতে আমার অনেক বেশি ভালো লাগে।