ফটোগ্রাফি পোস্ট : কয়েকটি এলোমেলো ফটোগ্রাফি দিয়ে একটি ফটোগ্রাফি অ্যালবাম

in আমার বাংলা ব্লগlast year

আমি @riyadx2 বাংলাদেশ থেকে
মঙ্গলবার, ১৫ ই এপ্রিল ২০২৫ ইং

আসসালামুয়ালাইকুম, এবং হিন্দু ভাইদের কে আদাব।আমার বাংলা ব্লগ এর সবাই কেমন আছেন, আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের ন্যায় আজকে আপনাদের সাথে বেশ কয়েকটি এলোমেলো ফটোগ্রাফী শেয়ার করবো । আশাকরি আপনাদের প্রত্যেকের অনেক বেশি ভালো লাগবে।তো চলুন এবার শুরু করা যাক।


FunPic_20250415_192219778.jpg

যদিও ছোট বেলা থেকেই ফটোগ্রাফী করতে একটু আসক্ত ছিলাম, কিন্তু বর্তমান সেই আসক্ত আরো দ্বিগুন বেড়ে গিয়েছে। বিশেষ করে রাস্তা ঘাটের মধ্যে চলার পথে কখনো যদি কোন কিছুর সুন্দর দৃশ্য চোখের সামনে ভেসে ওঠে, তখন আমি সেই দৃশ্য গুলো সাথে সাথে আমার মোবাইল ক্যামেরার মাধ্যমে ধারণ করার চেষ্টা করি।আর আমি বিশেষ করে গ্ৰামের সৌন্দর্য গুলো একটু বেশি ধারণ করার চেষ্টা করি। এছাড়াও ও আমি প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফী করতে ও অনেক পছন্দ করি।আর আমি ছোট বেলা থেকেই গ্ৰামের মধ্যে বেড়ে উঠেছি।তাই গ্ৰামের সৌন্দর্যের সাথে আমি ওতপ্রোতভাবে জড়িত। আমার তোলা বেশিরভাগ ফটোগ্রাফী গুলো হচ্ছে গ্ৰামীন পরিবেশের।

IMG-20250415-WA0003.jpg

বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আমের চাষ একটি দীর্ঘদিনের ঐতিহ্য। এই ফলটি শুধু স্বাদের দিক থেকে নয়, কৃষি ও অর্থনৈতিক দিক দিয়েও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মধ্যে বারি-৪ আম একটি বিশেষ জাত, যা কৃষিবিজ্ঞানীদের গবেষণার মাধ্যমে উদ্ভাবিত হয়েছে এবং বর্তমানে কৃষকদের মাঝে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এই আমটি মূলত বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত, যার লক্ষ্য ছিল একটি উচ্চফলনশীল ও রোগবালাই সহনশীল জাত তৈরি করা।বারি-৪ আম দেখতে আকর্ষণীয় এবং খেতে অত্যন্ত সুস্বাদু। আমি এই ফটোগ্রাফি টি আমাদের আম বাগান থেকে সংগ্রহ করেছি।

IMG-20250415-WA0007.jpg

সাধারণভাবে কচুরি পানা একধরনের জলজ উদ্ভিদ, যাকে অনেকেই আগাছা কিংবা অপ্রয়োজনীয় বলে অবহেলা করে, কিন্তু যখন এর ফুল ফোটে, তখন সেই গাছটিও যেন এক শিল্পকর্মে পরিণত হয়।এই ফুলের রঙ নরম বেগুনি বা হালকা নীলাভ, মাঝে মাঝে তার ভিতরের দিকে থাকে একটি হলুদ বিন্দু, যা অনেকটা শিল্পীর তুলির টানে আঁকা একটি নিখুঁত ক্যানভাসের মতো। সূর্যের আলো পড়লে এই ফুল যেন আরো উজ্জ্বল হয়ে ওঠে, আর হালকা বাতাসে দুলে দুলে যেন নিজস্ব ছন্দে গান গায়। জলাভূমি বা পুকুরপাড়ের একঘেয়ে সবুজের মধ্যে কচুরি পানার ফুল এক পশলা নীরব কবিতা হয়ে ফুটে ওঠে।

IMG-20250415-WA0009.jpg

উপরে আপনারা যে ফটোগ্রাফি টি দেখতে পারছেন এটি মূলত ডালিম ফলের ফটোগ্রাফী। ডালিম বাংলাদেশের একটি জনপ্রিয় ফল। বাংলাদেশের মধ্যে বেশ কয়েকটি জনপ্রিয় ফল রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে ডালিম ফল। ডালিম ফল বাংলাদেশের উত্তরাঞ্চলে একটু বেশি দেখতে পাওয়া যায়। এছাড়া ও এই ডালিম ফল বাংলাদেশের দক্ষিণাঞ্চলে ও বেশ ভালো দেখতে পাওয়া যায়। আমাদের বাসায় একটি ডালিম গাছ রয়েছে। আসলে এই ডালিম গাছের মধ্যে প্রায় প্রতি বছরই বেশ ভালোই ডালিম ফল ধরে। প্রতি বছরের ন্যায় এবারও আমাদের ডালিম গাছের মধ্যে বেশ ভালোই ডালিম ধরেছে।

IMG-20250415-WA0010.jpg

উপরে আপনারা যে ফটোগ্রাফি টি দেখতে পারছেন এটি মূলত আমাদের খোড়াগাছ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গন। আমাদের খোড়াগাছ ইউনিয়নের মধ্যে বেশ কয়েকটি হাই ইস্কুল রয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে খোড়াগাছ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যালয়। এই স্কুল টি আমাদের ইউনিয়নের পাশেই অবস্থিত। আমরা বেশ কিছু দিন আগে গিয়েছিলাম এই স্কুলে ঘোরাঘুরি করার জন্য। আসলে বিকাল বেলা সকলেই ঘোরাঘুরি করার জন্য এই স্কুল মাঠে আসেন।এক সময় আমি প্রায় প্রতিনিয়ত এই স্কুলে গিয়েছিলাম, কিন্তু এখন আর তেমন একটা যাওয়ার সুযোগ হয়না।

সবাই কে অনেক অনেক ধন্যবাদ।

ক্যামেরা পরিচিতি
DeviceiPhone 11
Camera11+11 MP
CountyBangladesh
LocationRangpur, Bangladesh

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZ6f4GKSwLn3BBFmPFifbbr21AhPTJ7XiTPJGbzxXNzpL3AeDnWebvp5DxFE241B8HGEVAqqCDY5m5Sn.png

Vote@bangla.witness as witness

54TLbcUcnRm3sWQK3HKkuAMedF1JSX7yKgEqYjnyTKPwrcNLMcZnLnFrW5PDaQKxbWWqwrRezSAe39S7RTiEk7NCzgzD1reVavwZGUMbjasjujy1CQqSedvtuVGKXod3vcdSqiXp2.png

Or

Set@rme as your proxy

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WEX4nZPQpSChVhr5YUqUeT6qhYr1L6PMHKqtRnepY2a8e1tqsDtWfr4V8KDGvJtydqvz4V68PMUyu9EWpez2.png


আমার সংক্ষিপ্ত পরিচিতি

1728830339945~3.jpg

আমি একজন বাংলাদেশের নাগরিক। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি এবং আমার মাতৃভাষা বাংলা। আমি একজন ছাত্র, আমি আসন্ন এইচএসসি সমমান পরীক্ষা শেষ করে দিনাজপুর সরকারি কলেজে অনার্স প্রথম বর্ষে ভর্তি হয়েছি। আমি পড়ালেখা করার পাশাপাশি স্টিমিট প্লাটফর্মে কাজ করি। আমি গত ২০২২ সালের সেপ্টেম্বর মাসে এই প্লাটফর্মের মধ্যে যুক্ত হই। এই প্লাটফর্মের মধ্যে যুক্ত হতে পেরে নিজেকে অনেক ভাগ্যবান মনে করি। আমার বাড়ি বাংলাদেশের রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার খোড়াগাছ ইউনিয়নের তিন নং ওয়ার্ড।আমি ফটোগ্রাফী ও ভ্রমণ করতে অনেক ভালোবাসি।
Sort:  
 last year 

আপনি তো দেখছি খুব সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। কচুরিপানার ফটোগ্রাফি টা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। বেশ দক্ষতার সাথে ফটোগ্রাফি গুলো শেয়ার করেছেন আমের ফটোগ্রাফি দেখে তো খেতে ইচ্ছে করছে। ধন্যবাদ ভাইয়া সুন্দর ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।

 last year 

ভাই আপনার ফটোগ্রাফি গুলো সব সময় আমার কাছে অনেক বেশি ভালো লাগে। কচুরিপানার ফুলের ফটোগ্রাফিটা সত্যিই অসাধারণ হয়েছে। প্রত্যেকটি ফটোগ্রাফি দারুন ভাবে ক্যাপচার করেছেন। অনেক সুন্দর একটি পোস্ট বিস্তারিতভাবে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

আপনার ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে। তবে কচুরিপানা ফুলের ফটোগ্রাফিটি দেখে আমার শৈশবের কিছু স্মৃতি মনে পড়ে গেল। অনেক ভালো লাগে এই ফুলটি। অনেক ধন্যবাদ এত সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

একেবারে চমৎকার কিছু ফটোগ্রাফির মধ্য দিয়ে আজকে আপনি আপনার এই পোস্ট সাজিয়ে তুলেছেন. যেভাবে আপনি এখানে সুন্দর ফটোগ্রাফি গুলো শেয়ার করেছেন তা দেখে খুবই ভালো লাগছে৷ একের পর এক এখানে এই ফটোগ্রাফি গুলো শেয়ার করার মধ্য দিয়ে আপনার ফটোগ্রাফির দক্ষতাকে আপনি খুব ভালভাবেই ফুটিয়ে তুলেছেন৷ এর মধ্যে আপনি যে শেষের দিকে ফটোগ্রাফি শেয়ার করেছেন সেটি আমার অনেক পছন্দ হয়েছে৷

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.086
BTC 59940.35
ETH 1571.56
USDT 1.00
SBD 0.42