শ্যামপুর সুগার মিল দেখতে যাওয়া।
আমি @riyadx2 বাংলাদেশ থেকে
শুক্রবার,০৩ নভেম্বর ২০২৩ ইং
এই চিনিকলটি রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার শ্যামপুর রেলওয়ে স্টেশনের সাথেই অবস্থিত। বাংলাদেশে মোট ১৬ টি চিনি কল রয়েছে, তারমধ্যে শ্যামপুর সুগার মিল অন্যতম।এই চিনিকলটি রংপুর শহর থেকে প্রায় বিশ কিলোমিটার পূর্বে অবস্থিত।
এই চিনিকলটি বর্তমান বন্ধ রয়েছে প্রায় চার বছর ধরে। একসময় এই চিনিকলে শ্যামপুর এলাকার অনেক শ্রমিক সেখানে কাজ করতো। কিন্তু বর্তমানে চিনিকলের সকল কার্যক্রম পুরোপুরি বন্ধ রয়েছে। ভবিষ্যতে আবার নতুন ভাবে চালু হবে কি না তা আমি সঠিক জানি না।তবে এটা জানি যে, ভবিষ্যতে যদি এই চিনিকল চালু হয় তাহলে সেই এলাকার অনেক খেটে খাওয়া মানুষের অনেক বেশি উপকার হবে। কেননা বিগত দিনে তারা এখানে কাজ করে পরিবার চালাতো, কিন্তু বর্তমানে চিনিকলটি বন্ধ হয়ে অনেক লোক অসহায় হয়ে পড়েছে।এই মিল বন্ধের কারণে এলাকার কৃষকদের আখ চাষ পুরোপুরি উঠে গেছে।
একদিন আমি এবং আমার বন্ধু সহ বদরগঞ্জ যাওয়ার পথে শ্যামপুর সুগার মিল দেখার চিন্তা জাগে মাথায়। তারপর আমি এবং আমার বন্ধু সহ শ্যামপুর সুগার মিল দেখার জন্য যাই, গিয়ে দারোয়ানের থেকে প্রবেশের অনুমতি চাইলে দারোয়ান আমাদের কে না করে দেয়, কেননা মিল বন্ধ অবস্থায় বহিরাগত লোক ভিতরে প্রবেশ করা সম্পূর্ণ নিষিদ্ধ।তাই আমরা ভিতরে প্রবেশ করতে পারলাম না।এখন আমি বাহির থেকে সব কিছু দেখছিলাম, এবং বাহির থেকে মোবাইল ক্যামেরা দিয়ে জুম করে কয়েকটি ফটোগ্রাফী করি।এক সময় মিলের ভিতরে অনেক গুলো বড় বড় ট্রাক পড়ে থাকতো, কিন্তু বর্তমানে ভিতরে একটি গাড়ি ও নেই, ভিতরটা একদম ফাঁকা পড়ে আছে। শুধু মাত্র কয়েকজন লোক চিনিকলটি পাহারা দিচ্ছে। আমাদের কে ভিতরে ঢুকতে না দিলেও বাহির থেকে সব কিছু সুন্দর ভাবে দেখতে পারছিলাম, কিন্তু সেখানে চিনি তৈরি হয় সেইজায়গাটি দেখতে পারছিলাম না শুধু।মিলটি অনেক পুরাতন হয়ে গেছে।
শ্যামপুর সুগার মিলের বাহিরের জায়গাটি অনেক সুন্দর একটি জায়গা। কেননা সেখানে প্রায় ৫০০ টির মতো বড় বড় কাঠের গাছ রয়েছে, সেজন্য ওই জায়গায় সব সময় অনেক ঠান্ডা থাকে।আর বাহিরে তাছাড়াও অনেক বড় বড় ভবন রয়েছে,সে ভবন গুলো ও এই চিনিকলের বিভিন্ন ধরনের অফিস এছাড়াও আবাসিক ভবন রয়েছে,এই আবাসিক ভবনে দেশের দুর দুরান্ত থেকে আসা শ্রমিক সেখানে থাকে। এছাড়া ও আরো রয়েছে শ্যামপুর সুগার মিলের নামে একটি বিশাল হাই স্কুল, সেখানে অনেক ছাত্র ছাত্রী পড়ালেখা করে।একথায় জায়গাটি অসাধারণ একটি জায়গা।
সবাই কে অনেক অনেক ধন্যবাদ।
| Device | Redmi 10C |
|---|---|
| Camera | 48 MP |
| County | Bangladesh |
| Location | Rangpur, Bangladesh |
Vote @bangla.witness as witness
https://twitter.com/Riyad9424187819/status/1720376769176559944?t=cdqOs7mOSQGhMX-ZbTiTew&s=19
Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.
ধন্যবাদ
রংপুরের শ্যামপুর সুগার মিল আমার শোনা খুব পরিচিত একটি নাম।অনেক বার এই সুগার মিলের নাম শুনেছি। মিলটি বন্ধ হয়ে যাওয়ার কারণে অনেক খেটে খাওয়া মানুষের এক সময় কাজ চলে গেছিলো। ঠিক বলেছেন আপনি চালু হয়ে গেলে আবার অনেক খেটে খাওয়া মানুষের সুবিধা হবে।খুব সুন্দর পোস্ট করেছেন।
জী আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ।