ফটোগ্রাফি: বেশ কয়েকটি এলোমেলো ফটোগ্রাফি দিয়ে একটি অ্যালবাম

in আমার বাংলা ব্লগ2 years ago

আমি @riyadx2 বাংলাদেশ থেকে
শুক্রবার, ০২ ই আগষ্ট ২০২৪ ইং

আসসালামুয়ালাইকুম, এবং হিন্দু ভাইদের কে আদাব।আমার বাংলা ব্লগ এর সবাই কেমন আছেন, আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের ন্যায় আজকে আপনাদের সাথে বেশ কয়েকটি এলোমেলো ফটোগ্রাফি শেয়ার করবো । আশাকরি আপনাদের প্রত্যেকের অনেক বেশি ভালো লাগবে।তো চলুন এবার শুরু করা যাক।


ফটোগ্রাফি করা দিন দিন কেমন জানি একটা নেশায় পরিনত হয়ে যাচ্ছে। যদিও ছোট বেলা থেকেই ফটোগ্রাফী করতে একটু আসক্ত ছিলাম, কিন্তু বর্তমান সেই আসক্ত আরো দ্বিগুন বেড়ে গিয়েছে। বিশেষ করে রাস্তা ঘাটের মধ্যে চলার পথে কখনো যদি কোন কিছুর সুন্দর দৃশ্য চোখের সামনে ভেসে ওঠে, তখন আমি সেই দৃশ্য গুলো সাথে সাথে আমার মোবাইল ক্যামেরার মাধ্যমে ধারণ করার চেষ্টা করি।আর আমি বিশেষ করে গ্ৰামের সৌন্দর্য গুলো একটু বেশি ধারণ করার চেষ্টা করি। এছাড়াও ও আমি প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফী করতে ও অনেক পছন্দ করি।আর আমি ছোট বেলা থেকেই গ্ৰামের মধ্যে বেড়ে উঠেছি।তাই গ্ৰামের সৌন্দর্যের সাথে আমি ওতপ্রোতভাবে জড়িত। আমার তোলা বেশিরভাগ ফটোগ্রাফী গুলো হচ্ছে গ্ৰামীন পরিবেশের।যারা নিয়মিত আমার ব্লগ গুলো দেখেন, তারা হয়তো এটি সম্পর্কে অবগত আছেন। তবে আজকে আমি আপনাদের সাথে বেশ কয়েকটি ফুলের ফটোগ্রাফী শেয়ার করবো।

শাপলা ফুলের ফটোগ্রাফি

LMC_20240721_115504_COLOUR-BOOST-v-x-NL-LELIN (1).PORTRAIT.jpg

LMC_20240721_115501_COLOUR-BOOST-v-x-NL-LELIN (1).PORTRAIT.jpg

আপনারা উপরে যে ফটোগ্রাফি টি দেখতে পারছেন, এটি মূলত আমাদের বাংলাদেশের জাতীয় ফুল শাপলা। বাংলাদেশের প্রতিটি মানুষ এই ফুলের সাথে পরিচিত। এই ফুল চিনেন না, এমন মানুষ বাংলাদেশের মধ্যে খুবই কম খুঁজে পাওয়া যাবে। বাংলাদেশের সর্বস্তরের মানুষ এই ফুলের সাথে পরিচিত। বাংলাদেশ ছাড়াও ভারতে এই ফুলের বেশ জনপ্রিয়তা রয়েছে। সেদিন আমরা বেশ কয়েকজন মিলে একটি শাপলা ফুলের রাজ্যে ঘুরতে গিয়েছিলাম। সেখান থেকেই মূলত এই ফুলের ফটোগ্রাফী টি সংগ্রহ করা হয়েছিল।আমি একটি ব্লগের মাধ্যমে শাপলা ফুলের রাজ্যে ঘোরাঘুরি করার মুহূর্ত গুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো।আর আমার তোলা শাপলা ফুলের ফটোগ্রাফী টি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমাকে।

নীল আকাশের ফটোগ্রাফি

LMC_20240721_120140_COLOUR-BOOST-v-x-NL-LELIN (1).PORTRAIT.jpg

উপরে আপনারা যে ফটোগ্রাফী টি দেখতে পারছেন এটি মূলত নীল আকাশের ফটোগ্রাফি। আসলে রঙিন আকাশের ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে।আর আমি সব সময় আপনাদের সাথে সবুজ শ্যামল প্রকৃতির ফটোগ্রাফী গুলো শেয়ার করার চেষ্টা করি। দিনের বেলা যখন প্রচণ্ড পরিমাণে রোদ উদিত হয়, তখন আকাশের সৌন্দর্য অনেকটা বৃদ্ধি পায়।আর আকাশ তখন অনেক টা পরিস্কার থাকে। আপনারা আমার তোলা ফটোগ্রাফি টি লক্ষ্য করলে বুঝতে পারবেন, আকাশের সৌন্দর্য কতটা সুন্দর।আমি সেদিন এই ফটোগ্রাফি টি আমার বাসার সামনে থেকে সংগ্রহ করেছি। মাঝে মাঝে ইচ্ছে করে এই নীল আকাশের মাঝে নিজেকে হারিয়ে ফেলি। নীল আকাশের ফটোগ্রাফি টি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমাকে।

অলকানন্দা ফুলের ফটোগ্রাফি

RIYAN_20240603_165249_🌈Sky Blue by Expert Mistry-2.PORTRAIT.jpg

উপরে আপনারা যে ফটোগ্রাফী টি দেখতে পারছেন, এটি মূলত অলকানন্দা ফুলের ফটোগ্রাফী। আসলে আমি এই ফুল সম্পর্কে তেমন একটা জানি না। সেদিন চিকলি ওয়াটার পার্কের মধ্যে ঘুরতে গিয়ে এই ফুল কে দেখেছিলাম।তাই সেদিন আমি এই ফুলের ফটোগ্রাফী সংগ্রহ করি। তবে, আমি গুগল থেকে এই ফুলের বিস্তারিত তথ্য জানতে পারলাম।আর এই ফুলের নাম ও আমি গুগল থেকে জানলাম। আসলে ফুল টি দেখতে অনেক বেশি সুন্দর।আর এই ফুল গুলো কয়েক প্রজাতির হয়ে থাকে। বিশেষ করে, সাদা এবং হলুদ রঙের অলকানন্দা ফুল বেশি দেখতে পাওয়া যায়। আমার কাছে হলুদ রঙের অলকানন্দা ফুল টি দেখতে অনেক বেশি ভালো লাগে।আর এই ফুলের কলি গুলো ও দেখতে অনেক বেশি সুন্দর।

মরু গোলাপ ফুলের ফটোগ্রাফি

RIYAN_20240608_131742_🌈Sky Blue by Expert Mistry-2.jpg

আপনারা উপরে যে ফুলের ফটোগ্রাফি টি দেখতে পারছেন, এটি মূলত মরু গোলাপ ফুলের ফটোগ্রাফী। আপনাদের কাছে হয়তো এই ফুল টি প্রায় সকলেরই কাছে অনেক পরিচিত। বিশেষ করে যারা গ্ৰাম এলাকার মধ্যে বসবাস করে থাকেন, তারা হয়তো এই ফুলের সাথে সকলেই পরিচিত।গ্ৰামের বেশিরভাগ মানুষের বাড়িতে এই ফুলের গাছ রয়েছে।আর বাড়ির মধ্যে এই ফুলের গাছ লাগালে বাড়ির সৌন্দর্য অনেক টা বৃদ্ধি পায়। বাংলাদেশে এই ফুলের বেশ কয়েকটি প্রজাতি রয়েছে। তবে, লাল প্রজাতির মরু গোলাপ ফুলের ফটোগ্রাফী একটু বেশি দেখতে পাওয়া যায়। এছাড়াও সাদা প্রজাতির ফুল টি দেখতে একটু বেশি সুন্দর লাগে।

ক্যামেরা পরিচিতি

RIYAN_20240608_131711_🌈Sky Blue by Expert Mistry-2.jpg

এই ফুলের নাম আমার জানা নেই। তবে, আপনাদের কারো কাছে এই ফুলের নাম জানা থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমাকে।এই ফুল টি দেখতে কিছুটা গোলাপ ফুলের মতো।আর এই ফুলের পাপড়ি গুলো ও দেখতে হুবহু গোলাপ ফুলের মতোই।আমি বেশ কিছুদিন আগে আমাদের রংপুর চিকলি ওয়াটার পার্কের মধ্যে ঘুরতে গিয়েছিলাম। সেখানে গিয়ে এই ফুলের ফটোগ্রাফী টি সংগ্রহ করেছি। তবে আমি এই ফুল কে অনেক দিন আগে থেকেই চিনি। কিন্তু এই ফুলের নাম কখনো জানা হয়নি।দুর থেকে এই ফুল টি দেখতে অনেক বেশি সুন্দর লাগে। লালের সাথে হালকা সাদা রঙের মিশ্রণের জন্য এই ফুল দেখতে বেশ দারুন লাগে। তবে, এই ফুলের অন্য কোন প্রজাতি আছে কি না, সেটা আমার জানা নেই। আমার তোলা ফটোগ্রাফি টি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমাকে।

সবাই কে অনেক অনেক ধন্যবাদ।

ক্যামেরা পরিচিতি
DeviceRedmi 10C
Camera48 MP
CountyBangladesh
LocationRangpur, Bangladesh

qjrE4yyfw5pEPvDbJDzhdNXM7mjt1tbr2kM3X28F6SraZgVZdqZ9AUgf5Dh9tPCVSMJjmz4iSjio1sgieZcJZbXwsJenERqhqYdWeMAUgLkAioGGFL6yNaEi.jpg

Vote@bangla.witness as witness

54TLbcUcnRm3sWQK3HKkuAMedF1JSX7yKgEqYjnyTKPwrcNLMcZnLnFrW5PDaQKxbWWqwrRezSAe39S7RTiEk7NCzgzD1reVavwZGUMbjasjujy1CQqSedvtuVGKXod3vcdSqiXp2.png

Or

Set@rme as your proxy

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WEX4nZPQpSChVhr5YUqUeT6qhYr1L6PMHKqtRnepY2a8e1tqsDtWfr4V8KDGvJtydqvz4V68PMUyu9EWpez2.png


আমার সংক্ষিপ্ত পরিচিতি

1699613681956.jpg

আমি একজন বাংলাদেশের নাগরিক। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি এবং আমার মাতৃভাষা বাংলা। আমি একজন ছাত্র, আমি আসন্ন এইচএসসি সমমান পরীক্ষা শেষ করে রংপুর সরকারি কলেজে অনার্স প্রথম বর্ষে ভর্তি হয়েছি। আমি পড়ালেখা করার পাশাপাশি স্টিমিট প্লাটফর্মে কাজ করি। আমি গত ২০২২ সালের সেপ্টেম্বর মাসে এই প্লাটফর্মের মধ্যে যুক্ত হই। এই প্লাটফর্মের মধ্যে যুক্ত হতে পেরে নিজেকে অনেক ভাগ্যবান মনে করি। আমার বাড়ি বাংলাদেশের রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার খোড়াগাছ ইউনিয়নের তিন নং ওয়ার্ড।আমি ফটোগ্রাফী ও ভ্রমণ করতে অনেক ভালোবাসি।
Sort:  
 2 years ago 

শাপলা ফুলের ছবিটা কিন্তু অসাধারণ উঠেছে। বহুদিন শাপলা ফুল চোখে দেখিনি । আপনার ছবির মাধ্যমে দেখলাম। বাকি ছবিগুলো খুব সুন্দর হয়েছে । আন্তরিক ধন্যবাদ জানাই এমন সুন্দর একটি ব্লগ শেয়ার করার জন্য।

 2 years ago 

অনেকদিন পরে আপনার শেয়ার করা ফটোগ্রাফি এর মাধ্যমে শাপলা ফুল দেখতে পেলাম ভাইয়া। যেহেতু এবার বর্ষা কম হয়েছে তাই শাপলা ফুল দেখতে পাওয়া যায় না বললেই চলে। এছাড়াও আপনার শেয়ার করা অন্যান্য ফুলের ফটোগ্রাফি গুলো ও অনেক সুন্দর হয়েছে।

 2 years ago 

বেশ দারুণ দারুণ ফটোগ্রাফি ধারণ করে আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইজান। অনেক অনেক ভালো লাগলো আপনার ধারণ করা এই সমস্ত ফটোগ্রাফি গুলো দেখে। যেখানে আকাশের সুন্দর চিত্র ফটো ধারণ করেছেন। ফুলের চিত্র ফটো ধারণ করেছেন। আর সব মিলে একটা অসাধারণ পোস্ট আমাদের মাঝে উপহার দিয়েছেন দেখে ভালো লাগলো।

 2 years ago 

খুবই খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন। প্রত্যেকটা ফটোগ্রাফি দেখে অনেক ভালো লাগলো। শাপলা ফুলের ফটোগ্রাফি বেশি ভালো লেগেছে।

 2 years ago 

চোখ ধাঁধানো সব ফটোগ্রাফি শেয়ার করেছেন। প্রত্যেকটা ফটোগ্রাফি ছিল দেখার মত। বিশেষ করে আমাদের জাতীয় ফুল শাপলা ফুলের ফটোগ্রাফি আমার কাছে অসম্ভব ভালো লেগেছে।

 2 years ago 

আমাদের জাতীয় ফুল শাপলার অসাধারণ ফটোগ্রাফি ক্যাপচার করেছেন। এই রং এর ফুল টা ভীষণ সুন্দর দেখতে। যদিও সামনাসামনি এ ধরনের শাপলা ফুল দেখা হয়নি। আপনার ফটোগ্রাফিতে দেখে বেশ ভালো লাগলো। এই ধরনের শাপলা ফুলের কালার টা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। বাকি ফটোগ্রাফি গুলো ও দারুন ছিল। ধন্যবাদ আপনাকে চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 2 years ago 

আজকে আপনি বেশ চমৎকার কিছু এলোমেলো ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফির মধ্যে বিভিন্ন ধরনের ফটোগ্রাফি দেখতে পেলাম। তবে আমার কাছে বেশি ভালো লাগলো জাতীয় ফুল শাপলার ফটোগ্রাফি ও অলকানন্দা ফুলের ফটোগ্রাফি। এবং শেষের ফটোগ্রাফিটি ও আকাশের ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। তবে শেষের ফুলের নাম আমারও জানা নেই। সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।

 2 years ago 

অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করেছেন। তবে বিশেষ করে নীল আকাশের ফটোগ্রাফিটি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে।

 2 years ago 

আপনি খুব সুন্দর ফটোগ্রাফি করে থাকেন। এর আগেও আপনার ফটোগ্রাফি দেখা হয়েছে। বিশেষ করে শাপলা ফুলের ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম। বাকি ফটোগ্রাফি গুলো ও দেখার মতো ছিলো। অনেক ধন্যবাদ আপনাকে ভাই।

 2 years ago 

আসলে আমারও রাস্তা ঘাটে চোখের মধ্যে কিছু পড়লে আমি সেটা সঙ্গে সঙ্গে ফটোগ্রাফি করি।যাইহোক আপনার শেয়ার করা প্রতিটা ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। সবগুলো ফটোগ্রাফি মন মুগ্ধকর ছিল।ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি পোস্ট উপহার দেওয়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65228.87
ETH 1903.69
USDT 1.00
SBD 0.38