জেনারেল রাইটিং: টাকাই কি সব সুখের মুল?

in আমার বাংলা ব্লগ2 years ago

আমি @riyadx2 বাংলাদেশ থেকে
বুধ বার, ২১ ফেব্রুয়ারি ২০২৪ ইং

হ্যালো বন্ধুরা আসসালামুয়ালাইকুম, এবং হিন্দু ভাইদের কে আদাব।আমার বাংলা ব্লগ এর সবাই কেমন আছেন, আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের ন্যায় আজকে আপনাদের সাথে একটি জেনারেল রাইটিং শেয়ার করবো, জেনারেল রাইটিং এর নাম টাকাই কি সব সুখের মুল? । আশাকরি আপনাদের প্রত্যেকের অনেক বেশি ভালো লাগবে।তো চলুন এবার শুরু করা যাক।



20240221_192242_0000.png
ক্যানভা অ্যাপস

বর্তমান জেনারেশনের মধ্যে টাকা কে সব সুখের মুল মনে করা হয়ে থাকে।টাকাকে বর্তমান একজন মানুষের প্রধান অস্ত্র হিসেবে বিবেচিত করা হয়ে থাকে। তবে আমি মনে করি থাকি, টাকা সকল সুখের মূল নয়। টাকা দিয়ে সুখ কেনা যায় না কখনো। সুখী হতে হলে সামান্য কিছু উপার্জন দিয়ে সুখী হওয়া যায়।যাদের বস্তা ভর্তি টাকা রয়েছে তারা হয়তো রাতের ঘুম টাও ঠিক ভাবে ঘুমাইতে পারে না। কিন্তু আমরা যদি বাংলাদেশের রেইল স্টেশনের মানুষের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পারবো। তাদের হয়তো তেমন কোন বাড়ি ঘর নেই, তবুও তারা রাতে স্টেশনের ফ্লোরে সুন্দর ভাবে ঘুমাইতে পারে।

আমরা যদি একজন টাকা ওয়ালা মানুষের দিকে লক্ষ্য করি, তখন আমরা দেখতে পারবো তারা যখন রাতের বেলা ঘুমাইতে যায় তখন তাদের চোখে ঘুম আসে না, পরবর্তীতে তাদের কে ডাক্তারের কাছে শরনাপন্ন হতে হয়। তাদের রাতে না আসার মূল কারণ হলো টাকা পয়সার চিন্তা ভাবনা। এছাড়াও তারা তাদের বেলা চিন্তা করে কি করলে আরো অনেক বেশি টাকা উপার্জন করা যাবে। আর যাদের টাকা নেই, তাদের কোন ধরনের টেনশন থাকে না।কারণ তারা জানে আল্লাহ এখন আমাদের কে যেভাবে চালাচ্ছেন পরবর্তীতে ও একই ভাবে চালাবেন।

এছাড়াও টাকা দিয়ে কখনো মানুষের ভালোবাসা এবং সম্মান কেনা যায় না।যদিও বা কখনো কেনা যায়, তবে সেই ভালোবাসা এবং সম্মান সাময়িক সময়ের জন্য থাকবে, এক সময় ঠিকই তা ফুরিয়ে যাবে। যারা ভালোবাসা এবং সম্মান পাবার তারা এমনিতেই ভালোবাসা এবং সম্মান পেয়ে যায়। ভালোবাসা এবং সম্মান কখনো টাকার কাছে বিক্রি হয় না। পৃথিবীতে সম্মান এবং ভালোবাসা খুবই দামি একটি জিনিস। এই দুটি জিনিস পেতে হলে নিজেকে চরম পর্যায়ে নিয়ে যেতে হবে। আসলে মানুষ কে ভালোবাসলে সম্মান আপনাআপনি চলে আসবে।

বর্তমান বাংলাদেশের মধ্যে যখন কোন বিবাহ বন্ধন আবদ্ধ হয়, তখন মেয়ে পক্ষ দেখে ছেলের টাকা আছে কি না! যদি ছেলের টাকা থাকে তাহলে ওই ছেলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়।আর যদি ছেলের টাকা না থাকে তাহলে মেয়ে পক্ষ মুখ ফিরিয়ে নেয়।ঠিক এভাবেই বর্তমানে হাজারো ছেলে মেয়েদের ভালোবাসা শেষ হয়ে যাচ্ছে, কেননা ছেলে বেকার বিধায় সেখানে বিয়ে দেয়া হচ্ছে না। দিন দিন এদিকটি বেড়েই চলছে।এই বিষয় থেকে বুঝা যাচ্ছে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হলেও টাকা পয়সার দরকার রয়েছে। তবে আমি মনে করি যদি কোন বেকার ছেলে মেয়েরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তখন সৃষ্টিকর্তা নিজেই তাদের রিজিকের দায়িত্ব নেন।

সবাই কে অনেক অনেক ধন্যবাদ।

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8BvpsRSMFKFjeeSz2YX4EJkFwTK1kq6Sy1S2XMQvyD9844aRQN2CqfJ9kk2cT...GiLK7DHKz6epvyUuC6hxdxYr5r36CJn5ZxajfbWg51cD49p89m6ywUswoxgJgf9ix3UN3613yDUkdpHeVt8JP4hiBWs9WrGhS9CRs67JKm47Hfp54CJ8ZMHXhY.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPoebtTdJ6J1evF4qbT2HWFB5daXTAgPdHqovVNb8Y2nHUPjRPf5HAh5da1hjg...xKQqoHbqCnU57mhtBtdrAHjG2nVXZ1p4uRspZRehZTJa3SEAy9HnYQ4nt5Wa4CaZ51gxygaP3itfWggBbZ9gWCCf9fci7LntH7RC2oN7LX5UsxuhLnb9kQHdCA.png

Vote@bangla.witness as witness

54TLbcUcnRm3sWQK3HKkuAMedF1JSX7yKgEqYjnyTKPwrcNLMcZnLnFrW5PDaQKxbWWqwrRezSAe39S7RTiEk7NCzgzD1reVavwZGUMbjasjujy1CQqSedvtuVGKXod3vcdSqiXp2.png

Or

Set@rme as your proxy

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WEX4nZPQpSChVhr5YUqUeT6qhYr1L6PMHKqtRnepY2a8e1tqsDtWfr4V8KDGvJtydqvz4V68PMUyu9EWpez2.png


আমার সংক্ষিপ্ত পরিচিতি

1699613681956.jpg

আমি একজন বাংলাদেশের নাগরিক। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি এবং আমার মাতৃভাষা বাংলা। আমি একজন ছাত্র, আমি আসন্ন এইচএসসি সমমান পরীক্ষা শেষ করে রংপুর সরকারি কলেজে অনার্স প্রথম বর্ষে ভর্তি হয়েছি। আমি পড়ালেখা করার পাশাপাশি স্টিমিট প্লাটফর্মে কাজ করি। আমি গত ২০২২ সালের সেপ্টেম্বর মাসে এই প্লাটফর্মের মধ্যে যুক্ত হই। এই প্লাটফর্মের মধ্যে যুক্ত হতে পেরে নিজেকে অনেক ভাগ্যবান মনে করি। আমার বাড়ি বাংলাদেশের রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার খোড়াগাছ ইউনিয়নের তিন নং ওয়ার্ড।আমি ফটোগ্রাফী ও ভ্রমণ করতে অনেক ভালোবাসি।
Sort:  
 2 years ago 

আমি মনে করি টাকায় সব সুখের মূল নয়। কারণ টাকা জীবনে সব সুখ আনতে পারেনা কখনো। যদিও সাময়িক সুখ দেয় কিন্তু মানসিকভাবে টাকা মানুষকে কখনো সুখ দিতে পারে না। আপনি ঠিক বলছেন যারা বেশি টাকাওয়ালা মানুষ তারা আসলে ঘুমাতে গেলে ঘুমাইতে পারে না। কারণ তাদের বিভিন্ন ধরনের সমস্যা থাকে মানসিক চাপ থাকে। আর যারা স্বল্প আয়ের মানুষ তারাই সবচেয়ে বেশি সুখী হয়। তাদের এত বেশি আশা আকাঙ্ক্ষা থাকে না। আপনি অনেক মূল্যবান কথাগুলো লিখলেন।

 2 years ago 

টাকা দিয়ে সবকিছু কেনা যায় না। এটা আসলে সত্য। কারণ টাকা থাকলে মানুষজন তাদের জীবনে অনেকগুলো চাহিদা পূরণ করতে পারে। তবে তাদের জীবনের প্রয়োজন বা সুখ তারা কখনোই পূরণ করতে পারে না। এই সুখ টাকা দিয়ে কখনো কেনা সম্ভব নয়৷ মানুষের কাছে যত টাকা পয়সাই থাকুক না কেন সুখ কখনো কিনতে পারবে না। সুখ কেনার মত সামর্থ্য কোনদিন কারো হবে না। অনেক ভালো লাগলো আপনার কাছ থেকে এই সুন্দর পোস্টটি পড়ে৷ অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনার মত আমিও মনে করি টাকা সব সুখের মূল নয়। তবে এটি ঠিক বর্তমানে অনেক মানুষ টাকাকে প্রদান অস্ত্র হিসেবে ব্যবহার করে। তবে টাকা থাকলে মনে করে তারা অনেক সুখে থাকবে । তবে টাকা কখনো মানুষকে সুখ দেয় না। কুঁড়েঘরে থেকেও মানুষ সুখে থাকে। ধন্যবাদ আপনাকে মূল্যবান একটি পোস্ট করার জন্য আমাদের মাঝে।

 2 years ago 

বর্তমান সময়ে অনেকে মনে করে টাকায় সুখ টাকায় সব। টাকা থাকলে মনে করে তারা অনেক সুখে থাকবে। তবে অনেক বড়লোক টাকা থাকার পরও ঠিকমতো ঘুমাতে পারে না। তবে এটি ঠিক কিছু কিছু ফ্যামিলি আছে মেয়েকে বিয়ে দিতে ছেলের কি আছে এগুলো দেখে। অনেক সময় এই দূরত্বের কারণে অনেক জনের ভালোবাসা নষ্ট হয়ে যায়। সুন্দর একটি পোস্ট করছেন তাই ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64084.10
ETH 1842.68
USDT 1.00
SBD 0.38