ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অনেক বড় ব্যাপার

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আজকের লেখাটি শুরু করার আগেই প্রথমে আমি যে কথাটি আপনাদেরকে বলে রাখতে চাই। সেটা হলো আজকের বিষয় সম্পর্কে আমি যে লেখা আপনাদের সাথে শেয়ার করবো। সে লেখাটা একেবারেই আমার নিজস্ব বক্তব্য এবং আমার লেখার কারণে যদি কারো খারাপ লেগে থাকে। তাহলে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি প্রথমেই। কারণ আমি আসলে কাউকে উদ্দেশ্য করে কোনো কিছু লিখছি না। আমি শুধুমাত্র এই বিষয়ে সম্পর্কে আমার নিজস্ব বক্তব্য তুলে ধরার চেষ্টা করছি।

কারণ, আমি এটাই মনে করি যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অনেক বড় একটি ব্যাপার। কারণ আমরা সাধারণত তার পরিবার থেকেই পারিবারিক শিক্ষা পাই। এখানে একেবারেই কিন্তু একটা বিষয় কেউ ভুল ভাববেন না যে, আমি এখানে বড়লোক কিংবা গরিবের বিষয়ে কথা বলছি। কারণ ফাইনাল কন্ডিশন কখনোই একটি ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড কে রিপ্রেজেন্ট করে না।

কারণ অনেক ক্ষেত্রেই এটা আপনারা লক্ষ্য করে থাকবেন যে, অনেকের হয়তো অনেক টাকা পয়সা রয়েছে। কিন্তু মন মানসিকতা অসম্ভব ছোট। আবার অনেকের দেখবেন যে হয়তো নুন আনতে পান্তা ফুরায়। কিন্তু তাদের মন মানসিকতা, আচার-আচরণ অনেক ভালো। তাই আসলে কোনো মানুষের সাথে মিশার আগে এটা খুব ভালোভাবে খেয়াল রাখা উচিত যে, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কেমন। কারণ একটা মানুষের পারিবারিক শিক্ষা থেকেই আসলে অনেকটাই বোঝা যায় যে, সে মানুষটি কেমন হবে কিংবা তার আচার-আচরণ কিংবা ব্যবহার কেমন হবে। অনেক সময় এমন হয় যে, মানুষ পারিবারিক শিক্ষা উপেক্ষা করে চলে। কিন্তু সেটা অনেক অংশেই কম হয়। কিন্তু এটা অবশ্যই দেখতে হবে যে, পারিবারিক শিক্ষা অনেক বড় একটি ব্যাপার।

ABB.gif

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.093
BTC 63682.00
ETH 1791.73
USDT 1.00
SBD 0.39