হিংসা থেকে সৃষ্টি অমানুষিক চিন্তা

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আসলে আমরা হয়তো অনেক সময় কিছু কিছু ব্যাপারকে অনেক হালকা ভাবে দেখি। কিন্তু আপাতত পক্ষে দেখতে গেলে সেগুলো আসলে খুব একটা সাধারণ হয় না, যতোটা আমরা ভেবে থাকি। অর্থাৎ সাধারণত হিংসে কিংবা আসলে এই ধরনের ব্যাপারগুলো যখন খুব ছোট থাকে। তখন সেই ব্যাপারগুলো খুব স্বাভাবিক থাকে। কিন্তু একটা সময় আমি যেটা দেখেছি যে, এই ধরনের হিংসা বিদ্বেষ এই ব্যাপার গুলোকে যদি আমরা বাড়তে দেই। তাহলে এইগুলো বাড়তে বাড়তে এক সময় এমন পরিস্থিতিতে গিয়ে দাঁড়ায়। যে পরিস্থিতি আসলে আমাদের কারোর জন্যই ভালো হয় না।

কারণ কারো মনে যখন একটা হিংসা অনেকদিন ধরে থাকে। তখন সেটা আসলে একটা অমানুষিক অবস্থায় রূপান্তরিত হয়। অর্থাৎ সে এমন ভাবে চিন্তা করতে থাকে, যেটার ভবিষ্যৎ কিংবা চিন্তা-ভাবনা হয় অনেক বেশি ভয়ংকর। অর্থাৎ সে তখন প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠে। অর্থাৎ তার হিংসা একটা সময় প্রতিশোধ নেওয়াতে রূপ নেয়। এবং সে যে কোনো মূল্যতেই মানুষটির কাছ থেকে প্রতিশোধ নিতে চায় এবং অবশ্যই সেটা যে কোনো ভালো বিষয় নয়, সেটা বুঝতে গেলে কিন্তু অনেক বেশি চিন্তা ভাবনা আমাদের করতে হবে না।

আমি আসলে এটাই বলতে চাইছি যে, আমাদের আসলে তাই সব সময় হিংসা-বিদ্বেষ কিংবা মন খারাপ এসব মনে বেশি দিন পুষে রাখা ঠিক নয়। কারণ এই ব্যাপারগুলো আমরা যতো বেশি মনে রাখবো, ততোই এই ব্যাপারগুলো আমাদেরকে চাপ দিতে থাকবে। অর্থাৎ নিজেদের অজান্তেই সেই ক্ষোভের আগুন আরও বাড়িয়ে তুলবে। আর সেই ক্ষোভ থেকে আমরা অমানুষ এর মতন অমানুষিক চিন্তাভাবনা করে কোনো মানুষের বড় ক্ষতি করার চেষ্টা করবো।তাই সব সময় হিংসা থেকে দূরে থাকা উচিত।

ABB.gif

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 60000.47
ETH 1565.58
USDT 1.00
SBD 0.42