রন্ধনশালায় কাটানো কিছু মূহুর্ত
মাঝে মাঝে মেয়ে আবদার করে বসে বাইরে যাওয়ার জন্য।মেয়েকে নিয়ে বাইরে যাওয়ার জন্য রেডি হব। তখন মেয়ে আবার নতুন আবদার করে বসলো মামনি শাড়ী পরো।আমিও ভাবছিলাম অনেক দিন যাবৎ নীল শাড়ি, কাচের চুড়ি পরব।মেয়ে যখন আবদার করছে তখন ভাবলাম নীল শাড়ি পরেই ফেলি।
এই ভেবে রেডি হতে হতে প্রায় সন্ধ্যা হয়ে এসেছে।তাড়াহুড়া করে বের হলাম।কাছাকাছি কোথাও যাব।বাইরে যাওয়া মানে চাচ্ছিলাম কোন খোলা জায়গায় ঘুরতে যেতে যেখানে গিয়ে মেয়ে একটু দৌড়াদৌড়ি করতে পারে।আমার জানা মতে রন্ধনশালা রেস্টুরেন্টে একটু খোলামেলা।
আমার বাসা থেকে রন্ধনশালায় পৌঁছাতে প্রায় দশ মিনিট সময় লাগে।বাইক থেকে নেমে আমি কিছু ছবি তুলেছিলাম।মেয়ে চলে গেছে তার পছন্দের জায়গায়।দোলনায় দোলন খেতে।
আমার মেয়ে তো একা একা দোলনায় উঠতে পারে না।তাই ওর বাবার সাথে উঠেছে।অনেকক্ষন যাবৎ দোল খেয়ে সে এসেছে এবার খাওয়া দাওয়া করতে।
আমার মেয়ের তো স্প্রাইট লাগবেই। তাই খাবার অর্ডার দেওয়ার সাথে সাথে ওর স্প্রাইট টা চলে এসেছে।সে এটা পেয়ে মহাখুশি। আর আমরা খাবারের জন্য অপেক্ষা করছিলাম।
কিছুক্ষন অপেক্ষার পর খাবার চলে এসেছে।খবারগুলো মোটামুটি ভালোই ছিল।আমার মেয়ে এবার চিকেন পপকর্ন খেয়েছে। দেখে আমার খুব ভালো লেগেছিল।
এরপর খাওয়া দাওয়া শেষে বিল পেমেন্ট করে আমরা রেস্টুরেন্ট থেকে বের হয়েছিলাম।তখন অনেকটা রাত হয়ে ছিল।তাই আর ছবি তোলা হয় নি।
আপু আপনার মেয়ের মত আমারও কিন্তু স্ট্রাইড অথবা কো খাওয়ার পর লাগেই। আপনারা সবাই মিলে রেস্টুরেন্টটা খুব সুন্দর একটি সময় কাটিয়েছেন। আমার ও মাঝে মাঝে এইভাবে বাহিরে খেতে যেতে ইচ্ছে করে। আপু আপনার মেয়ের সাথে আমার কিন্তু বেশ মিল রয়েছে 🥰
ভালো লাগলো আপু আমার মেয়ের সাথে তার খালামনির বেশ মিল আছে।অনেক ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
আপু, রন্ধনশালায় কাটানো সময়টুকুতে আপনার পুরো পরিবারকে দেখে ভীষণ রকম ভালো লাগছে। আপনার মেয়ের আবদারে শাড়ি পড়েছেন, তাও আবার নীল শাড়ি। হাতে নীল রঙের চুড়ি, বেশ ভালই লাগছে আপনাকে দেখতে। আর ছোট সোনামণিকে তো ভীষণ রকম কিউট লাগছে। খুব সুন্দর সময় কাটানোর পাশাপাশি খুবই লোভনীয় খাবার খেয়েছেন, সব মিলিয়ে খুবই মনমুগ্ধকর পরিবেশে সময় পার করেছেন। আর সেই সময় টুকু আমাদের মাঝে শেয়ার করেছেন এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
মাঝে মাঝে শাড়ি পরে সাজুগুজু করতে বেশ ভালো লাগে। সময় টা বেশ ভালোই কাটিয়েছি।আপনার জন্য অনেক শুভকামনা রইল ভাইয়া।
রন্ধনশালায় কাটানো মূহুর্ত গুলো খুব চমৎকারভাবে কাটিয়েছেন। আসলে পরিবারের সদস্যদের সাথে বাইরে ঘুরতে যাওয়ার অনুভূতি গুলো খুবই অন্যরকম হয়। পরিবারের সকলকে নিয়ে ঘুরতে যাওয়ার মুহূর্তগুলো সুন্দর হয়ে থাকে। আপনার তোলা ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।
জ্বি ভাইয়া পরিবারের সাথে সময় কাটাতে খুব ভালো লাগে। আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
মাঝে মাঝে মেয়ে যদি এরকম বায়না করে তাহলে বেশ ভালোই হয়, মেয়ের আবদার রাখতে গিয়ে খুব সুন্দর কিছু মুহূর্ত কাটাতে পারলেন সবাই মিলে। নীল শাড়ি নীল চুড়িতে আপনাকে অনেক সুন্দর দেখাচ্ছে। সবগুলো ফটোগ্রাফি অসাধারণ লেগেছে আমার কাছে। সুন্দর মুহুর্ত গুলো শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাবি। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল।
ঠিক বলেছেন বৌদি মেয়ের আবদারে নিজের ও কিছু সখ পূরণ হয়।সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ বৌদি।
নীল শাড়িতে আপনাকে বেশ ভালই লাগছে আপু। পরিবারের সাথে খুব সুন্দর একটা দিন কাটিয়েছেন এটা দেখেও বেশ ভালো লাগছে। আর খাবারের দামও তো যথেষ্ট কম দেখলাম।