টমেটো দিয়ে ছোট টেংরা ভুনা রেসিপি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম,

আমার বাংলা ব্লগবাসী কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ আছেন। ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি আবারো নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব টমেটো দিয়ে ছোট টেংরা মাছ ভুনার রেসিপি।

IMG_20240115_121758.jpg

নদীর দেশি মাছ খেতে কার না ভালো লাগে। আমার কাছে বড় টেংরা মাছ থেকে ছোট মাছ খেতে বেশি ভালো লাগে।আজ আমি টমেটো দিয়ে ছোট টেংরা মাছ ভুনা করেছিলা। বেশ ঝাল ঝাল হয়েছিল এবং খেতেও খুব ভালো লেগেছ। আর সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।

উপকরণ সমূহ

GridArt_20240115_200943631.jpg

  • ছোট টেংরা মাছ
  • টমেটো
  • পেয়াজকুচি
  • মরিচ কুচি
  • জিরা বাটা
  • লবণ
  • হলুদ
  • ভাজা মশলার গুড়া

ধাপ-১

GridArt_20240115_201019429.jpg

  • প্রথমে কারাইয়ে তেল গরম করে তাতে পেঁয়াজ মরিচ কুচি গুলো দিয়েছি ।

ধাপ-২

GridArt_20240115_201055224.jpg

  • পেঁয়াজ মরিচ কুচি গুলো হালকা ভাজা হয়ে এলে তাতে লবণ হলুদ, জিরা বাটা দিয়েছি।

ধাপ-৩

GridArt_20240115_201142073.jpg

  • এরপর পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নিয়েছি।

ধাপ-৪

GridArt_20240115_201214089.jpg

  • মশলাগুলো কষিয়ে নিয়ে তাতে টমেটো কুচি দিয়েছি।তারপর মশলার সাথে টমেটোগুলো মিশিয়ে নিয়েছি।

ধাপ-৫

GridArt_20240115_201251701.jpg

  • এরপর টেংরা মাছগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি।

ধাপ-৬

GridArt_20240115_201337558.jpg

  • এবার পানি দিয়ে কিছুক্ষণ পর ভাজা মশলার গুড়া দিয়ে নামিয়ে নিয়েছি।

পরিবেশন

IMG_20240115_121806.jpg

  • সবশেষে বাটিতে ঢেলে নামিয়ে নিয়েছি।
🌺🌺এই ছিল আমার আজকের আয়োজন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।ধন্যবাদ সবাইকে। 🌺🌺
Sort:  
 2 years ago 

টমেটো শীতকালীন সময়ে পারফেক্ট সবজি। যেটা দিয়ে এইভাবে রেসিপি করলে খেতে দারুন লাগে। টেংরা মাছ যেটা খুবই সুস্বাদু একটি মাছ। নদীর মাছ গুলো খেতে খুবই সুস্বাদু হয় । আজকে হালকা ঝোল রেসিপি মাধ্যমে দারুন একটা রেসিপি তৈরি করেছেন। খুবই ভালো লাগলো ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আমার করা রেসিপিটি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম। অনেক ধন্যবাদ ভাইয়াটি মন্তব্য করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

আপু আপনার ছোট টেংরা ভুনা রেসিপিটি খুবই চমৎকার হয়েছে ।দেখেই মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে। আমার কাছে তো বেশ ভালো লাগলো ।তবে আমার কাছে বড় টেংরা মাছ বেশি ভালো লাগে ।তবে আপনার রেসিপিটি চমৎকার ছিল। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ঠিক বলেছেন আপু রেসিপিটি খেতে আসলে অনেক বেশি মজা হয়েছিল। সবাই অনেক পছন্দ করেছ। অনেক ধন্যবাদ আপু মন্তব্য করে পাশে থাকার জন্য। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

টেংরা মাছ খেতে এমনিতেই ভালো লাগে, আর সেই জায়গায় আপনি খুব সুন্দর করে রেসিপি করেছেন। ভালো লাগলো আপনার এই অসাধারণ একটি টেংরা মাছের ভুনা রেসিপি দেখে। আসলে আশা করা যায় খুবই সুস্বাদু ছিল, আর খেতে বেশ দারুন লেগেছে।

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহ দেওয়ার জন্য। আপনার জন্য অনেক শুভকামনা রইল।

 2 years ago 

টমেটো দিয়ে ছোট মাছ এভাবে রান্না করলে খেতে বেশ ভালোই লাগে। মজাদার একটি রেসিপি শেয়ার করেছেন। আপনার রেসিপির কালারটি বেশ লোভনীয় লাগছে। দেখে বোঝা যাচ্ছে খেতে খুবই মজা হয়েছে। সুস্বাদু ও মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ ।

 2 years ago 

ঠিক বলেছেন আপু খেতে অনেক বেশি মজা হয়েছিল। আমিতো এভাবেই খেতে পছন্দ করে। অনেক ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যটি করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

টেংরা মাছ আমাদের বাসার সবারই খুবই পছন্দের একটি মাছ। আর টমেটো দিয়ে যেকোনো মাছ ভুনা করলে খেতে খুবই সুস্বাদু লাগে। আপনার তৈরি টমেটো দিয়ে ছোট টেংরা মাছ ভুনা রেসিপিটি বেশ লোভনীয় লাগছে। ধন্যবাদ ভাবি ছোট মাছের দারুন একটি রেসিপি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ ভাবি এত সুন্দর একটি মন্তব্য করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ভালো থাকবেন।

 2 years ago 

দারুণ লোভনীয় একটি সুস্বাদু রেসিপি। এভাবে ছোট মাছ রান্না করে খেতে ভীষণ ভালো লাগে।রান্না পদ্ধতি গুলো খুব ভালো লাগলো।ধাপে ধাপে সুন্দর করে তুলে ধরেছেন রান্না করার যাবতীয়। ধন্যবাদ সুন্দর লোভনীয় রেসিপিটি শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার রান্নার পদ্ধতি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম। অনেক ধন্যবাদ আপু এত সুন্দর এটি মন্তব্য করার জন্য। ভালো থাকবেন।

 2 years ago 

নদীর মাছ খেতে আমি নিজে অনেক পছন্দ করি। আজকে আপনি অনেক সুন্দর করে টেংরা মাছের ভুনা রেসিপি করেছেন। টেংরা মাছ ভুনা করে রান্না করলে খেতে অনেক মজা লাগে। যদিও শীতকালে এ ধরনের রেসিপির মধ্যে টমেটো একটু বাড়িয়ে দিলে খেতে খুব মজাই লাগে। আপনার রেসিপি কালার দেখেই বোঝা যাচ্ছে খেতে অনেক সুস্বাদু হয়েছে। সুন্দর করে রেসিপিটি উপস্থাপনা করেছেন তাই ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আসলেই শীতকালে এ ধরনের রেসিপি গুলো খেতে খুবই ভালো লাগ। অনেক ধন্যবাদ ভাই এত সুন্দর একটি মন্তব্য করে পাশে থাকার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

টমেটো দিয়ে টেংরা মাছ ভুনা করার খুবই সুন্দর রেসিপি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। টমেটো দিয়ে তৈরি করা যেকোনো রেসিপি খেতে আমার কাছে খুবই ভালো লাগে। অনেকদিন টেংরা মাছের রেসিপি খাওয়া হয়না তাই এটা দেখেই খেতে ইচ্ছা করছে।

 2 years ago 

টমেটো দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি আমিও মাঝে মাঝে তৈরি করি এবং খেতে খুবই ভালো লাগে। অনেক ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যটি করার জন্য। ভালো থাকবে।

 2 years ago 

টেংরা মাছ খেতে আমার কাছে অনেক ভালো লাগে। আপনি আজকে অনেক সুন্দর করে টমেটো দিয়ে টেংরা মাছের ভুনা রেসিপি করছেন। শীতকালে এই ধরনের রেসিপির মধ্যে টমাটো এবং একটু মরিচ বাড়িয়ে দিলে খেতে খুব মজা লাগে। সত্যি বলতে আপনার রেসিপিটি দেখে আমার খেতে খুব ইচ্ছে করতেছে। আর নদীর মাছগুলো খাওয়ার মজাই আলাদা। সুন্দর করে রেসিপিটি আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।

 2 years ago 

জেনে খুবই ভালো লাগলো আপু যে আমার রেসিপিটি আপনার খেতে ইচ্ছে করছ। যদি সুযোগ থাকত তাহলে অবশ্যই খাওয়াতা। অনেক ধন্যবাদ আপু এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 2 years ago 

আমার কাছেও বড় টেংরা মাছ থেকে ছোট মাছ খেতে বেশি ভালো লাগে। আর নদীর মাছ হলে তো কোন কথাই নেই। একটু টমেটো দিয়ে এভাবে ভুনা করলে টেস্ট আরো দ্বিগুণ বৃদ্ধি পায়।

 2 years ago 

আপনার সাথে আমার পছন্দের মিল আছে দেখি আমিও ছোট। মাছ খেতে অনেক পছন্দ করি অনেক ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য। ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 62848.28
ETH 1779.86
USDT 1.00
SBD 0.38