চাটনি রেস্টুরেন্টে পাওয়া ট্রিট

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম,

কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ আছেন। ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি গতকালের পোষ্টের বাকি অংশটা আজ আপনাদের সাথে শেয়ার করব। আমরা বইমেলায় থেকে নার্সারিতে তারপর সেখান থেকে চা খেতে এবং চা খাওয়া শেষে যখন বের হব তখন শুভ ভাইয়ের সঙ্গে দেখা হয়। শুভ ভাই আমাদেরকে অনেকদিন ধরে বাইরে খেতে নিয়ে যেতে চাচ্ছিল।

IMG_20230120_181305.jpg

IMG_20230120_181235.jpg

IMG_20230120_181225.jpg

কিন্তু আমাদের সবার একসাথে সময় হয়ে উঠছিল না বলে যাওয়া হয়নি।তাই সকলকে সেদিন যখন একসঙ্গে বাইরে পেয়েছে তো এই জন্য শুভ ভাই বলল আমাদেরকে বাইরে আজকে খাওয়াবে।আমরাও যেহেতু ঘোরার উদ্দেশ্যেই বের হয়েছিলাম সে তো আমাদের হাতেও যথেষ্ট সময় ছিল এজন্য আমরা সেদিন রাজি হয়ে গেলাম।

IMG_20230120_180150.jpg

IMG_20230120_180144.jpg

IMG_20230120_180052.jpg

বাচ্চারা তো আরো খুশি সবাই মিলে একসাথে গেলাম ভাইয়ার পছন্দের রেস্টুরেন্টে এবং গিয়ে ভাইয়া সকলকে বলে দিয়েছিল যার যেটা পছন্দ সে সেটা অর্ডার করবে।এজন্য সবাই নিজেদের মতো করে অর্ডার করেছে বৌদি অর্ডার করে ছিল ক্রিমি পাস্তা।জাহিরা চিকেন ফ্রাই আর কোক।আমরা সবাই সেট মেন্যু।শুভ ভাই পাস্তা।

IMG_20230120_184546.jpg

IMG_20230120_184531.jpg

IMG_20230120_184229.jpg

IMG_20230120_181700.jpg

বেশ খানিকটা সময় আরও একসাথে কাটানোর সুযোগ হয়েছিল আমাদের।খাবার গুলো অনেক বেশি মজার ছিল। সবাই অনেক মজা করে খেয়েছে। আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে যদিও গোবিন্দগঞ্জের সেট মেনু অন্য জায়গায় আমার কাছে এতটা ভালো লাগেনি। তবে এই রেস্টুরেন্টের খাবারটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। ভেবেছি এরপরে অন্য একদিন গিয়ে আবারো খাব।

এত সুন্দর পুরো দিনটা কাটবে আমরা সত্যিই কেউ ভাবি নি। আমরা শুধু ভেবেছিলাম বইমেলায় যাব কিন্তু সেখান থেকে এত ঘোরাঘুরি হবে আসলে আমরা ভাবতে পারিনি। তবে সময়টা কাটিয়ে আমাদের কাছে অনেক ভালো লেগেছে। বাচ্চারা অনেক বেশি খুশি হয়েছে। ভেবেছি আমরা মাঝে মাঝে এভাবে সবাই মিলে ঘুরতে বের হব এতে করে নিজেদের সাথে সাথে বাচ্চাদের মনটা খুশি থাকবে।শুভ ভাইকে অসংখ্য ধন্যনাদ আমাদের সকলকে এতো সুন্দর একটা ট্রিট দেওয়ার জন্য।

আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।পরবর্তীতে আবারও নতুন কিছু নিয়ে দেখা হবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।ধম্যবাদ সবাইকে।

Sort:  
 3 years ago 

সেদিনের সময় গুলো খুবই আনন্দের সহিত কেটেছিলো। সবাই মিলে এত্তো ঘোরাঘুরি করে এসে শুভ ভাইয়ার ট্রিট সবমিলিয়ে অসাধারণ সময় কাটিয়েছিলাম আমরা।জাহিরা বেবির চিকেন খাওয়ার দৃশ্য অনেক সুন্দর লাগছে। সুন্দর মুহুর্ত গুলো শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাবি।❤️

 3 years ago 

ঠিক বলেছেন বৌদি সেই দিনটা আসলেই ভোলার নয়।অনেক ধন্যবাদ বৌদি।

 3 years ago 

তাহলে সবাই একসাথে মিলে বেশ ভালই মজা করে খাওয়া দাওয়া করেছেন। যেহেতু আপনারা সবাই সেদিন বাহিরে ঘুরাঘুরি করার উদ্দেশ্যে বের হয়েছিলেন তাই শুভ ভাইয়া আপনাদেরকে দেখে ঐদিন খাওয়ানোর কথা ভাবে এবং আপনারাও রাজি হয়ে গেলেন। যেহেতু অনেকদিন আগে থেকেই বলেছেন তাই ঘুরাঘুরির পাশে এভাবে একসাথে খাওয়ার মজাটাই অন্যরকম। ফটোগ্রাফি দেখেই বুঝতে পারছি বেশি ভালোই সময় কেটেছে।

 3 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ আপু চমৎকার মন্তব্য করে পাশে থাকার জন্য।

 3 years ago 

আপু প্রথমে বলতেই হয় যে শুভ ভাই সত্যি একটা বড় মনের মানুষ ৷ দিনশেষে সে মানুষটা সত্যি অনেক অনেক ভালো ৷ যা হোক বইমেলা থেকে শুভ ভাইয়ের দেয়া ট্রিট খেতে সবাই চাটনি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া ৷ বেশ জমিয়ে খাওয়া না কি ৷ যা হোক এতো সুন্দর একটি পোষ্ট দেখে অনেক ভালো লাগছে ৷ ধন্যবাদ আপু

 3 years ago 

অনেক ধন্যবাদ দাদা সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য। ভালো থাকবেন।

 3 years ago 

শুভ ভাইয়া তাহলে আপনাদেরকে রেস্টুরেন্টে নিয়ে এগিয়ে খাবার খাইয়েছে সবাই একসাথে হওয়ার কারণে বেশি মজা করেই খাওয়া দাওয়া করেছেন বুঝতে পারছি। আপনারা একেক জন একেক রকমের পছন্দের খাবার অর্ডার করেছিলেন। যেহেতু অনেকদিন আগে থেকেই শুভ ভাই আপনাদেরকে খাবার খাওয়ানোর কথা বলেছিল তাই ঐদিন ঘুরাঘুরি করতে ছিলেন দেখে নিয়ে গিয়েছিল। আপনার বাবু তো দেখছি বেশ সুন্দরভাবে চিকেন খাচ্ছে। মনে হচ্ছে অনেক খুশি হয়েছিল তারা।

 3 years ago 

সবাই এক সাথে থাকলে আসলেই অনেক মজা হয়।আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64128.26
ETH 1864.24
USDT 1.00
SBD 0.39