খাসির মাথা ভুনা রেসিপি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম,

আমার বাংলা ব্লগে সকল সদস্যদের জানাই সালাম ও শুভেচ্ছা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ পরিবারের সকলকে নিয়ে সুস্থ আছ। ভালো আছ। প্রতিদিনকার মতো আজ আমি আবারো আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খাসির মাথা ভুনার রেসিপি। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে।

IMG_20240208_145559.jpg

খাসির মাথা ভুনা আমার খুবই পছন্দের একটি রেসিপি। তবে খাসির মাথা প্রসেসিং করাটাই মেইন কাজ। বাজার থেকে প্রসেসিং করে নিয়ে এসেছিলাম। এজন্য রান্না করতে খুব সহজ হয়েছিল। একটু ঝাল ঝাল করে রান্না করেছি যাতে খেতে একটু ভালো লাগে।সেই রেসিপি টি আপনাদের সাথে শেয়ার করছি।

উপকরণ সমূহ

GridArt_20240209_201302920.jpg

  • খাসির মাথা
  • পেঁয়াজ কুচি
  • তেজপাতা
  • দারুচিনি
  • সাদা এলাচি
  • কালো এলাচি
  • গোল মরিচ
  • আদা বাটা
  • রসুন বাটা
  • লবন
  • হলুদ
  • মরিচের গুঁড়ো

ধাপ-১

GridArt_20240209_203530760.jpg

  • প্রথমে কাড়াইয়ে তেল গরম করে তাতে তেজপাতা ও দারুচিনি ফোড়ন দিয়েছি।

ধাপ-২

GridArt_20240209_203548050.jpg

  • এরপর পেয়াজ কুচি দিয়ে হালকাভাবে ভেজে নিয়েছি।

ধাপ-৩

GridArt_20240209_203607306.jpg

  • পেঁয়াজ কুচি ভাজা হয়ে এলে একে একে সব মশলাগুলো দিয়েছি।

ধাপ-৪

GridArt_20240209_203638424.jpg

  • সব মশলাগুলো পানি দিয়ে কষিয়ে নিয়েছি। কষানো হয়ে এলে তাতে খাসির মাথার মাংস গুলো দিয়েছি।

ধাপ- ৫

GridArt_20240209_203701802.jpg

  • এবার মশলার সাথে সব মাংসগুলো ভালো ভাবে মিশিয়ে নিয়েছি এবং ঢেকে দিয়েছি।

ধাপ-৬

GridArt_20240209_203720058.jpg

  • মাংসগুলো সিদ্ধ হয়ে এলে ঝোল কমে এলে নামিয়ে নিয়েছি।

পরিবেশন

IMG_20240208_145553.jpg

  • সবশেষে বাটিতে ঢেলে নামিয়ে পরিবেশন করেছি।

এই ছিল আমার আজকের আয়োজন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।ধন্যবাদ সবাইকে। 🌺🌺

Sort:  
 2 years ago 

খাসির মাথার ভুনা রেসিপি দেখে আমার লোভ লেগে গিয়েছে। আপনার রেসিপিটা দেখে মনে হচ্ছে খুবই সুস্বাদু ছিল। এরকম লোভনীয় একটা রেসিপি দেখেই দুপুরবেলায় আমার তো ইচ্ছে করছে খেয়ে নিতে। জিভে জল চলে আসার মত একেবারে রেসিপিটা করেছেন আপনি। এরকম রেসিপির মধ্যে ঝাল একটু বেশি করে দিলে খেতে বেশি ভালো লাগে। রেসিপিটা তৈরি করার ধাপ সুন্দর করে তুলে ধরার জন্য ধন্যবাদ জানাই আপনাকে।

 2 years ago 

আমার রেসিপি টি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন খাসির মাথা ভুনা রেসিপি। আপনি আজকে আমাদের মাঝে বেশ দারুন পদ্ধতিতে রেসিপি তৈরি করে শেয়ার করেছেন। আসলে একটা ছাগলের মাথা আখড়া রান্না করলে ভেতরে মসলা কম ঢোকে কিন্তু এভাবে রান্না করলে বেশ সুস্বাদু লাগে খেতে। ধন্যবাদ আপু এত সুন্দর ভাবে রেসিপি তৈরি করে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া এভাবে রান্না করলে খেতে ভালো লাগে।আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

মজাদার খাসির মাথা ভুনা রেসিপি শেয়ার করেছেন আপনি। এ ধরনের রেসিপি গরম গরম ভাতের সাথে রুটি বা পরোটার সাথে খেতেও বেশ ভালো লাগে। আপনার রেসিপিটা দেখে লোভনীয় লাগছে। তৈরি করার ধাপগুলো খুব সুন্দর ভাবে আমাদের মাঝে দেখিয়েছেন। মজাদার এই রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপু চমৎকার একটা মন্তব্য করার জন্য। আপনার জন্য অনেক শুভকামনা রইল।

 2 years ago 

আপনি কিন্তু চমৎকার রেসিপি করেছেন আপু। খুবই ভালো লাগলো আপনার সুন্দর এই রেসিপি তৈরি করতে দেখে। যেখানে অনেক কিছুর সমন্বয়ে রান্নার কার্যক্রম করে দেখিয়েছেন এই পোস্ট এর মাঝে। অতিশয় লোভনীয় ছিল আপনার আজকের এই খাসির মাথার মাংসের রেসিপি।

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া গঠন মূলক মন্তব্য করার জন্য। আপনার জন্য অনেক শুভকামনা রইল।

 2 years ago 

বাহ অনেক সুস্বাদু একটি রেসিপি শেয়ার করলেন আপু আপনি। যেহেতু আপনি বাজার থেকে প্রসেসিং করে নিয়ে আসলেন খাসির মাথা। তাহলে আপনার রান্না করতে একটু ইজি হয়ে গেল। যেহেতু আপনি ঝাল বাড়িয়ে দিয়ে রান্না করলেন খেতে খুবই মজার হবে। অনেক ভালো লেগেছে আপু আপনার রেসিপি দেখে।

 2 years ago 

আপনাকে ও অনেক ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

আপু আমিও কিছুক্ষণ আগে খাসি ছাগলের মাংস দিয়ে খাবার খেয়ে কমেন্ট করতে বসেছি। এর মধ্যে আপনার পোস্টটি আমার চোখে পড়ে। আপনি দেখছি খাসির মাংস দিয়ে রেসিপিটি খুব সুন্দর করে তৈরি করেছেন যা দেখে খেতে ইচ্ছা করছে। আগে জানলে বলতাম এভাবে ভুনা রেসিপি করে দিতে যাই হোক এটা করে খাওয়া যাবে ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

আপনি খুব মজাদার লোভনীয় একটি রেসিপি করেছেন। খাসির মাথা ভুনা রেসিপি করলেন। তবে এ ধরনের রেসিপির মধ্যে পেঁয়াজ এবং মসলা একটু বাড়িয়ে দিলে খেতে খুব মজা লাগে। আর এইসব রেসিপি দিয়ে রুটি এবং গরম ভাত খেতেও বেশি মজা লাগে। সত্যি বলতে আপনার রেসিপি দেখে আমার খেতে খুব ইচ্ছে করতেছে। সুন্দর করে রেসিপিটি শেয়ার করেছেন তাই ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ আপু। ভালো থাকবেন।

 2 years ago 

খাসির মাথা ভুনা খাওয়ার মজাই আলাদা। আজকে আপনি অনেক সুন্দর করে খাসির মাথা ভুনা রেসিপি করেছেন। তবে অনেকে খাসির মাথা রান্না করলে খেতে চাই না। তবে আমার কাছে এই রেসিপিটা অত্যন্ত ভালো লাগে। আর রেসিপির কালার দেখেই বোঝা যাচ্ছে খেতে অনেক সুস্বাদু হয়েছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

দারুণ লোভনীয় আপু আপনার রেসিপিটি। রেসিপিটি দেখেই তো খেতে মন চাচ্ছে। খাসির মাথা এভাবে রান্না করলে ভীষণ ভালো লাগে।রন্ধন প্রনালী সুন্দর করে ধাপে ধাপে শেয়ার করেছেন বেশ ভালো লাগছে।ধন্যবাদ আপনাকে সুন্দর রেসিপিটি শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 63899.18
ETH 1841.10
USDT 1.00
SBD 0.38