টাকি মাছ দিয়ে লাউ আলুর ঝোল রেসিপি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম,

সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন।ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনকার মতো আজও আমি একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি।আজ আমি আপনাদের সাথে শেয়ার করব টাকি মাছ দিয়ে লাউ আলুর ঝোল রেসিপি। আশা করি রেসিপি টি আপনাদের কাছে ভালো লাগবে।

IMG_20240302_134750.jpg

লাউ দিয়ে মাছের ঝোল আমার পরিবারের সকলের খুব পছন্দ কর। কিছুদিন পরে লাউ খেতে আর বেশি ভালো লাগবে না। তাই আজকে টাকি মাছ দিয়ে লাউ আলুর ঝোল রান্না করেছি। আমি রেসিপি টি কিভাবে করেছি তা ধাপে ধাপে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি ভাল লাগবে।

উপকরণ সমূহ

GridArt_20240302_170034660.jpg

  • লাউ
  • আলু
  • টাকি মাছ
  • লবন
  • হলুদ
  • জিরা বাটা
  • মরিচ বাটা
  • পেঁয়াজ কুচি
  • ভাজা মশলার গুড়া

ধাপ-১

GridArt_20240302_170106365.jpg

  • প্রথমে প্যানে তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি দিয়েছি।

ধাপ-২

GridArt_20240302_170129162.jpg

  • পেঁয়াজ গুলো হালকা ভাজা হয়ে এলে সব মশলাগুলো দিয়ে কষিয়ে নিয়েছি।

ধাপ-৩

GridArt_20240302_170201572.jpg

  • মশলাগুলো কষানো হয়ে এলে তাতে ধুয়ে রাখা টাকি মাছ গুলো দিয়েছি।

ধাপ-৪

GridArt_20240302_170227384.jpg

  • এবার মাছের সাথে মশলাগুলো কষিয়ে নিয়েছি ভালোভাবে। সামান্য ঝোল দিয়েছি মাছ সিদ্ধ হওয়ার জন্য।

ধাপ-৫

GridArt_20240302_170256342.jpg

  • মাছগুলো সিদ্ধ হলে ঝোল থেকে মাছগুলোকে আলাদা বাটিতে তুলে ঝোলের মধ্যে লাউ ও আলুগুলো দিয়েছি।

ধাপ- ৬

GridArt_20240302_170320442.jpg

  • ঝোলের সাথে লাউ গুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিয়েছিলাম।

ধাপ-৭

GridArt_20240302_170358312.jpg

  • এবার ঝোল দিয়েকিছুক্ষণ পরে কষানো মাছগুলো দিয়েছি।ঝোল কমে এলে তাতে ভাজা মসলার গুড়া দিয়ে নামিয়ে নিয়েছি ।

পরিবেশন

IMG_20240302_134757.jpg

  • সবশেষে বাটিতে ঢেলে পরিবেশন করেছি।
এই ছিল আমার আজকের রেসিপি। রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো মন্তব্য করে জানাবেন অবশ্যই। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।
Sort:  
 2 years ago 

আপু লাউ দিয়ে টাকি কিংবা শোল মাছ যা কিছু রান্না করি না কেন অনেক মজা লাগে। আপনার রেসিপি দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছে। তবে আপনি দেখছি কাঁচামরিচ ব্যবহার করেছেন অনেক ভালো করেছেন। আসলে কাঁচা মরিচের তরকারি খেলে অনেক ভালো কিন্তু আমাদের কেউ খেতে চায় না। ধন্যবাদ আপু সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ঠিক বলেছেন আপু খেতে অনেক সুস্বাদু হয়েছিল।সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

 2 years ago 

আমাদের মাঝে মজাদার একটি রেসিপি শেয়ার করেছেন আপু। এ ধরনের রেসিপিগুলো গরম ভাত দিয়ে খেতে খুবই মজা লাগে। লাউ সবজিটা আমারও খুব পছন্দের। অনেক ধন্যবাদ এত সুন্দর ভাবে রেসিপিটি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 2 years ago 

আপনিও লাউ সবজি খেতে পছন্দ করেন জেনে ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

টাকি মাছ দিয়ে লাউ আলুর ঝোল রান্নার দারুন রেসিপি তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। গরম গরম এই রেসিপিটা খেতে আসলেই অনেক বেশি ভালো লাগে। আমার কাছে রুটি দিয়ে এটা খেতে সবথেকে বেশি ভালো লাগে।

 2 years ago 

আপনার সুন্দর গঠন মূলক মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আসলে আপু টাকি মাছের যেকোন রেসিপি তৈরি করলেই তার স্বাদ আরো বেড়ে যায়। কথায় আছে ভাতে বাঙালি। বাঙ্গালীদের একটি বিশাল খাবার হচ্ছে মাছে ভাত। আপনার রেসিপিটি দেখে মনে হচ্ছে খেতে খুব স্বাদ হয়েছে ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

এতো সুন্দর একটা মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ ভাই য়া।ভালো থাকবেন।

 2 years ago 

আজকে আপনি নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছেন। টাকি মাছ দিয়ে লাউ আলো ঝোল রেসিপি এইটা সকাল সকাল খেতে ভীষণ ভালো লাগে রুটি দিয়ে। অনেক ভালো লাগে আপনি প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন এবং অনেক সুন্দর করে সবকিছু উপস্থাপনা করেছেন। বুঝতে খুব সহজ হয়েছে। আপনার জন্য শুভেচ্ছা রইল।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আমারও এই রেসিপি টি অনেক পছন্দ।অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

লাউ আমার খুব পছন্দের। বিশেষ করে চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করলে খেতে বেশ ভালো লাগে‌ । আজ আপনি খুব সুন্দর করে অত্যন্ত চমৎকার ভাবে টাকি মাছ দিয়ে লাউ আলুর রেসিপি তৈরি করেছেন। আপনার রন্ধন প্রক্রিয়া খুবই দুর্দান্ত হয়েছে। আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। এত চমৎকার রেসিপি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

চিংড়ি মাছ দিয়ে লাউ আমার ও অনেক পছন্দ। এতো সুন্দর মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ।

 2 years ago 

আপু আপনি টাকি মাছ দিয়ে লাউ আলুর খুবই মজাদার ঝোল রেসিপি শেয়ার করেছেন। আপনার এই রেসিপি আমার কাছে ইউনিক লেগেছে। এভাবে কখনো টাকি মাছের রেসিপি খাওয়া হয়নি। আমি আবার টাকি মাছের ভর্তা ছাড়া মাছ তেমন খেতে পারি না। আপনার রেসিপি দেখে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছিল। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ মজাদার রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

এভাবে একদিন খেয়ে দেখবেন অনেক ভালো লাগে।অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

টাকি মাছ দিয়ে লাউ ভীষণ চমৎকার একটি রেসিপি।টাকি মাছ আমার ভীষণ ভালো লাগে খেতে। টাকি মাছের ভর্তা আমার ভীষণ প্রিয়।লাউ দিয়ে ও খেতে ভালো লাগে।বিশেষ করে শীতের দিনে বাসি লাউ ও টাকি মাছের তরকারি গরম ভাত দিয়ে ভীষণ সুস্বাদু লাগে খেতে।ধাপে ধারে রন্ধন প্রনালী ভীষণ চমৎকার করে আমাদের সাথে শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর রেসিপিটি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

টাকি মাছের ভর্তা আমারও অনেক পছন্দ। অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি মন্তব্য করে আমার পাশে থাকার জন্য।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.097
BTC 63547.19
ETH 1834.86
USDT 1.00
SBD 0.38