রঙিন কাগজের তৈরি ফুল
আসসালামু আলাইকুম,
কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ আছেন।ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজ আমি আপনাদের সাথে নতুন একটি ডাই পোস্ট শেয়ার করব।অনেক দিন ডাই পোস্ট শেয়ার করা হয় না।তাই আজ সময় বের করেছি ডাই পোস্টের জন্য। আমার মেয়েও খুশি রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করলে।রঙিন কাগজের তৈরি ফুল গুলো দেখতে খুব ভালো লাগে কোন অনুষ্ঠান বাড়িতে সাজালেও সুন্দর লাগে।
উপকরণ সমূহ
- রঙিন কাগজ
- কাঁচি
- পেন্সিল
ধাপ-১
- প্রথমে রঙিন কাগজটিকে চারকোনা করে কেটে নিয়েছি।
ধাপ-২
- এরপর চারকোনা কাগজটিকে মাঝ বরাবর ভাজ করে নিয়েছি।
ধাপ-৩
- আবার মাঝ বরাবর ভাজ দিয়েছি।
ধাপ-৪
-এরপর কোনা করে ভাজ দিয়ে বাড়তি অংশটা কেটে নিয়েছি।
ধাপ-৫
- এবার পেন্সিল দিয়ে ফুল টা একে নিয়েছি।
ধাপ-৬
- সবশেষে কাঁচি দিয়ে ফুলটা কেটে নিয়েছি।
ধাপ-৭
- এবার আস্তে আস্তে ভাজ গুলো খুললে ফুলটি বোঝা যাবে।
রঙিন কাগজ ব্যবহার করে আপনি খুবই সুন্দর একটি ফুলের নকশা তৈরি করেছেন। আসলে রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করলে এমনিতেই দেখতে অনেক সুন্দর লাগে। রঙিন কাগজ নিয়ে কেসি দিয়ে সুন্দর করে কেটে ফুলের ডিজাইন তৈরি করেছেন আপনার তৈরিকৃত নকশাটি আমার কাছে খুব ভালো লেগেছে। আপনি খুব সুন্দর ভাবে বর্ণনাও করেছেন। আপনাকে অনেক ধন্যবাদ।
আপনাকে অনেক ধন্যবাদ আপু চমৎকার একটা মন্তব্য করে পাশে থাকার জন্য।
বাহ্ ভাবি আপনি রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর করে একটি ফুল তৈরি করেছেন। এটা দেখতে খুবই সুন্দর লাগছে। আর এটা খুব সহজেই বানানো যাবে আপনার এই পোস্টটি প্রথম থেকে ভালোভাবে দেখলে। ধন্যবাদ সুন্দর একটি কাগজের ফুল বানিয়ে আমাদের সাথে শেয়ার করার জন্য।
ঠিক বলেছেন ভাবি এটা খুব সহজেই বানানো যায়।অনেেক ধন্যবাদ ভাবি সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
রঙিন কাগজে তৈরি করা যে কোন জিনিস দেখতে বেশ ভালো লাগে। কারণ খুব স্বল্প উপকরণ দিয়ে ফুল তৈরি করেছেন বেশ ভালো একটি পদ্ধতি। আপনার রঙিন কাগজ দিয়ে তৈরি করা ফুলটি অনেক ভালো লেগেছে দেখতে অনেক সুন্দর হয়েছে। প্রতিটি ধাপ খুব সুন্দর করে আমাদের সাথে শেয়ার করেছেন অনেক ধন্যবাদ আপু।
আমার কাছে ও খুব ভালো লাগে। আপনার সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।
আপু আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি ফুল বানিয়েছেন। আমিও কিছু দিন আগে এমন একটি ফুল বানিয়ে ছিলাম। এই ফুল কাঁচি দিয়ে কাটার সময় সবচেয়ে বেশি কষ্ট হয়। আপনি খুব সুন্দর ভাবে ও সহজ পদ্ধতিতে খুব সুন্দর একটি ফুল বানিয়েছেন। ধন্যবাদ এত সুন্দর একটি ডাই প্রজেক্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
আপনাকেও অনেক ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
কাগজ ব্যবহার করে খুবই সুন্দর একটি ফুলের নকশা প্রস্তুত করেছেন দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে এ ধরনের নকশা আমার কাছে খুবই ভালো লাগে।।
দেখতে অনেক সুন্দর দেখালেও এগুলা প্রস্তুত করতে অনেক ঝামেলা পোহাতে হয় কেননা ভাজ এবং কাঁটা যদি একটু এমন তেমন হয় তাহলে এর সৌন্দর্য নষ্ট হয়।।
আমার তৈরি করা নকশাটা আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। আপনার জন্য অনেক শুভকামনা রইল।
রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করলে দেখতে ভীষণ ভালো লাগে। আর এটা পেয়ে আপনার মেয়ে অনেক খুশি হয়েছে জেনে ভালো লাগলো। আসলে ছোট বাচ্চারা নতুন কিছু পেলে অনেক খুশি হয়। আর রঙিন কাগজ দিয়ে তৈরি করা এই ফুলের নকশাটি দেখতে অনেক সুন্দর লাগছে। অনেক অনেক শুভকামনা রইল আপু।
অনেক ধন্যবাদ আপু চমৎকার একটা মন্তব্য করার জন্য। ভালো থাকবেন।
আগে কিন্তু বিয়ে আর অনুষ্ঠানের বাড়ি সাজাতে এগুলোর প্রচুর ব্যবহার ছিল।বর্তমানে বেলুনের কারনে চাহিদা যদিও একটু কমে গেছে।আপনার কারুকাজটি অনেক সুন্দর হয়েছে।তুষার কণার মত লাগছে দেখতে। ধন্যবাদ সুন্দর হস্তশীল্প টি শেয়ার করার জন্য।
আপনার গঠন মূলক মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।
রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি নকশা তৈরি করেছেন আপু।এই ধরনের নকশা তৈরি করতে অনেক ভালো লাগে আমার কাছে।এই নকশা গুলো দিয়ে আগে বাসা বাড়িতে সাজানো হতো। বানানোর প্রসেস সমৃহ সুন্দর ভাবে ধাপে ধাপে ফুটিয়ে তুলেছেন। ধন্যবাদ আপু আপনাকে।
আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।আপনার জন্য অনেক শুভকামনা রইল।
বিভিন্ন রকম রঙিন কাগজ দিয়ে যেকোন জিনিস তৈরি করলেই দেখতে খুব সুন্দর লাগে। আপনার রঙিন কাগজ দিয়ে তৈরি করা ফুলটি দেখতে বেশ ভালো লাগলেও একদমই নরমাল এবং সহজ সরল হয়ে গেছে। আরো কিছু রঙের কাগজ এড করে তৈরি করলে হয়তো দেখতে আরো বেশি সুন্দর লাগতো। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু আপনার সুন্দর উপস্থাপনার জন্য।
আমার তৈরি করা ফুল টা আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো।আপনাকে অনেক ধন্যবাদ দাদা।