শীতের সবজি দিয়ে পাঁচমিশালি সবজি রেসিপি
আসসালামু আলাইকুম,
কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ আছেন। ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।আজ আমি আপনাদের মাঝে আবার নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব শীতের নানা রকম সবজি পাঁচমিশালি সবজি রেসিপি।
প্রতিদিনের খাদ্য তালিকায় আমাদের সকলেরই সবজি রাখাটা প্রয়োজন। তবুও মাঝে মাঝে হয়তো তেমন একটা সবজি খাওয়া হয় না। অনেক সময় আমরা মাছ মাংসের সঙ্গে নানা রকম সবজি খেয়ে থাকি। তবে শীতের নানা রকম সবজি দিয়ে একসাথে সবজি রান্না করলে সেটা খেতে আরও বেশি ভালো লাগে। মাঝে মাঝে এ রেসিপি টি তৈরি করি।আজ এ রেসিপি টি আপনাদের সাথে শেয়ার করছি।
উপকরণসমূহ
- শিম
- মূলা
- আলু
- গাজর
- মিষ্টি কুমড়া
- বেগুন
- পেঁপে
- তেজপাতা
- দারচিনি
- সাদা এলাচি
- কালো এলাচি
- গোল মরিচ
- জিরা বাটা
- রসুন বাটা
- আদা বাটা
- পেঁয়াজ কুচি
- মরিচ কুচি
ধাপ-১
- শিম,মূলা,বেগুন,গাজর,পেঁপে সবগুলোকে চারকোনা করে কেটে নিয়েছি।
ধাপ-২
- আলু,মিষ্টি কুমড়া চারকোনা করে কেটে নিয়েছি।
ধাপ-৩
- সব সবজিগুলো এক সাথে করে ধুয়ে নিয়েছি।
ধাপ-৪
- এরপর সব সবজিগুলো প্রেসার কুকারে দিয়েছি।সব মশলাগুলো মাখিয়ে নিয়েছি।
ধাপ-৫
- এবার প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করে নিয়েছি।
ধাপ-৬
- এবার কাড়াইয়ে তেল গরম করে তাতে তেজপাতা,দারচিনি ফোড়ন দিয়েছি।পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজে নিয়েছি।
ধাপ-৭
- এরপর সিদ্ধ সবজি গুলো দিয়ে ঝোল কমে এলে নামিয়ে নিয়েছি।
শীতকালীন সবজি আমার বেশ প্রিয় যেটা খেতে আমি খুবই পছন্দ করি। আপনি আজকে ৫ ধরনের সবজি দিয়ে সবজি রেসিপি করেছেন যেটা অনেক পুষ্টিকর মজাদার খাবার অনেক ভালো লেগেছে আমার কাছে।
আপনিও এ ধরনের সবজি খেতে পছন্দ করেন জেনে খুশি হলাম। এতো সুন্দর একটি মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।
শীতকালিন সবজি খেতে খুব ভালো লাগে। আপনার রেসিপিটিও আমার কাছে খুব ভালো লেগেছে। এটি রুটির সাথে খেতেও ভীষণ ভালো লাগবে। এত সুন্দর একটি রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।
এ ধরনের সবজি রুটি দিয়ে খেতেও অনেক মজা লাগে। আপনাকেও অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য টি প্রকাশ করার জন্য।
সবজি আমাদের শরীরের জন্য খুবই উপকারী। প্রতিদিনই আমাদের খাদ্য তালিকায় সবজি রাখা দরকার। আমিও আজ সবজি ভাজির রেসিপি শেয়ার করেছি। এরকম সবজি ভাজি খেতে আমার কাছে খুবই ভালো লাগে। আপনার রেসিপিটি আমার কাছে খুবই লোভনীয় লাগছে। খেতেও নিশ্চয়ই মজা হয়েছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে সবজি ভাজি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
জ্বি আপু খেতে ও অনেক মজা হয়েছিল।আপনার সুচিন্তিত মতামতের জন্য অনেক ধন্যবাদ আপু।
শীতের মজাদার সবজি দিয়ে খুবই সুন্দর রেসিপি তৈরি করেছেন। দেখেই সুস্বাদু মনে হচ্ছে, আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
আপনাকেও অনেক ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর একটি মন্তব্য করে পাশে থাকার জন্য।
শীতকালীন সবজি দিয়ে বেশ সুন্দর একটি রেসিপি তৈরি করছেন। এই রকম পাঁচমিশালি সবজি দিয়ে রান্না করলে খেতেও বেশ সুস্বাদু লাগে আমার কাছে। আপনার এই রেসিপি দেখে তো মনে হচ্ছে খেতে অনেক সুস্বাদু হয়েছে।এতো সুন্দর রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
ঠিক বলেছেন ভাইয়া রেসিপি টি খেতে আসলেই অনেক মজা হয়েছিল।আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
আমি পাঁচ মিশালি সবজি খেতে অনেক পছন্দ করি। গতকালকেও আমি এই রেসিপি তৈরি করেছি।এই রেসিপি রুটি বা গরম ভাতের সাথে খেতে খুবই সুস্বাদু লাগে। আপনার রেসিপি দেখে বুঝতে পারছি কতটা সুস্বাদু হয়েছিল। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ মজাদার রেসিপি শেয়ার করার জন্য।
আমার করা রেসিপি টি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। আপনার জন্য অনেক শুভকামনা রইল।
পাঁচ মিশালি সবজি খেতে দারুন লাগে। গরম গরম ভাত বা রুটির সাথে সবজি খেতে ভীষণ মজা লাগে। আপনি খুব সুন্দর করে প্রস্তুত প্রণালী বর্ণনা করেছেন। আজকে আমি সবজি দিয়ে ভাত খেয়েছি খেতে ভীষণ মজা ছিল। প্রতিটি ধাপ সুন্দরভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ আপনাকে।
আপনার ও এ ধরনের সবজি খেতে ভালো লাগে জেনে খুশি হলাম।আপনার জন্য অনেক শুভকামনা রইল।
সবার উচিত স্বাস্থ্য ঠিক রাখার জন্য প্রয়োজন মত সবজি খাওয়া।সবজি খেলে আমাদের শরীর ঠিক থাকে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়।মাছ মাংসের সাথে পরিমাণ মতো সবজি খেলে ভালো হয়।আপনি শীতকালীন সবজি দিয়ে পাঁচমিশালী একটি ভাজি তৈরি করেছেন দেখে তো খেতে ইচ্ছে করতেছে।এমন পাঁচ মিশালি সবজি গরম ভাতের সাথে কিংবা রুটি পরোটার সাথে খেতে অনেক ভালো লাগে।
ঠিক বলেছেন আপু মাছ মাংসের সাথে খাদ্যতালিকায় সবজি রাখা প্রয়োজন। অনেক ধনয়বাদ।