ইলিশ মাছ দিয়ে পালং শাকের রেসিপি
আসসালামু আলাইকুম,
কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ আছেন। ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি আবার আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম।
আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি পালং শাক দিয়ে ইলিশ মাছের একটি রেসিপি। পালং শাক এমনিতে ভাজি খেতে ভালো লাগে। আবার যদি কোন মাছ দিয়ে রান্না করা হয় তাহলেও খেতে অনেক ভালো লাগে। ইলিশ মাছ এমন একটা মাছ যা দিয়ে কোন কিছু রান্না করলেই খেতে ভালো লাগে। ইলিশ মাছ দিয়ে আমি কিভাবে পালং শাক রান্না করেছি আজ সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে বেশি কথা না বাড়িয়ে রেসিপিতে যাওয়া যাক।
উপকরণ
| ক্রমিক নং | উপকরণ |
|---|---|
| ১ | পালং শাক |
| ২ | ইলিশ মাছ |
| ৩ | পেয়াজ কুচি |
| ৪ | জিরা বাটা |
| ৫ | লবণ |
| ৬ | হলুদ |
| ৭ | তেল |
| ৮ | পেঁয়াজ বাটা |
| ৯ | মরিচ কুচি |
রন্ধনপ্রনালী
ধাপ-১
- প্রথমে কাড়াই গরম করে নিয়ে তাতে পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি।
ধাপ-২
- পেয়াজ হালকা ভাজা হয়ে গেলে তাতে পেঁয়াজ বাটা,জিরা বাটা,মরিচ বাটাা,লবণ,হলুদ দিয়েছি।
ধাপ-৩
- মশলাগুলো পানি দিয়ে কষিয়ে নিয়েছি। মশলা কষানো হয়ে এলে তাতে ধুয়ে রাখা মাছ গুলো দিয়েছি।
ধাপ-৪
- মাছগুলো সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়েছি।
ধাপ-৫
- মাছগুলো সিদ্ধ হয়ে এলে মাছগুলো বাটিতে তুলে রেখে ধুয়ে রাখা পালং শাক গুলো ঝোলের মধ্যে দিয়েছি।
ধাপ-৬
- পালং শাক সিদ্ধ হলে তাতে মাছগুলো দিয়েছি। মাছের সাথে শাকগুলো মিশিয়ে দিয়েছি।
ধাপ-৭
- ঝোল কমে এলে চুলা থেকে নামিয়ে নিয়েছি।
পরিবেশন
- এবার একটা বাটিতে ঢেলে পরিবেশন করেছি।
আপু আপনার পোস্ট অনেক দিন পর দেখছি।আশাকরি ভালো আছেন।আপনার আজকের রেসিপিটি ইলিশ মাছের। আসলে ইলিশ মাছ এমন একটা মাছ এটা যেভাবে রান্না করা হোক না কেন খেতে ভীষণ মজার হয়।যদিও আমি কখনো পালং শাক দিয়ে ইলিশ মাছ রান্না করিনি।তবে আপনার রেসিপি দেখে মনে হচ্ছে খেতে খুব মজার হবে।রেসিপিটি খুব লোভনীয় লাগছে। অনেক ধন্যবাদ আপনাকে মজার এই রেসিপিটি শেয়ার করার জন্য।
ঠিক বলেছেন আপু অনেক দিন পর পোস্ট করছি।এতো সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন আপু।
যদিও আমি এর আগে কখনও পালং শাক দিয়ে ইলিশ মাছ রান্না করে খাইনি। তবুও আপনার আজকের রেসিপিটি কিন্তু আমার বেশ ভালো লেগেছে। আমার কাছে রেসিপিটি কিন্তু একেবারে ইউনিক রেসিপি মনে হয়েছে। সব মিলিয়ে দারুন ছিল কিন্তু আজকের রেসিপিটি।
আমার করা রেসিপি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুব ভালো লাগলো।অনেক ধন্যবাদ আপু চমৎকার মন্তব্য টি করার জন্য। শুভকামনা রইল।
ইলিশ মাছ দিয়ে পালং শাকের রেসিপি খুবি মজাদার মনে হচ্ছে তাই খেতে ইচ্ছা করছে। ধাপগুলো দেখে মুগ্ধ হলাম। শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।
রেসিপি টি আসলেই অনেক মজার। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
ইলিশ মাছ এমন একটি মাছ যে কোনোভাবে রেসিপি করলে খেতে খুবই সুস্বাদু লাগে। ইলিশ মাছের স্বাদ সকল মাছের চেয়ে বেশি সেজন্যই যে কোন সবজি দিয়ে রান্না করলে খেতে খুবই সুস্বাদু লাগে। আপনি পালং শাক দিয়ে খুবই সুন্দর একটা রেসিপি করেছেন শীতকালীন সময়ে এই ধরনের রেসিপি সবাই খেতে পছন্দ করে ভালো লাগলো।
আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ভাইয়া। ভালো থাকবেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
ইলিশ মাছ এবং পালং শাক দুটোই আমার বেশ পছন্দের। ইলিশ মাছ দিয়ে যাই রান্না করা হোক না কেন খেতে আমার কাছে বেশ ভালই লাগে। মজাদার একটি রেসিপি শেয়ার করেছেন আপনি। আপনার রেসিপিটা দেখে লোভনীয় লাগছে। দেখে বোঝা যাচ্ছে খেতে বেশ মজা হয়েছে। মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
আপনাকে ও অনেক ধন্যবাদ আপু চমৎকার মন্তব্য করে আমাকে উৎসাহ দেওয়ার জন্য। আপনার জন্য অনেক শুভকামনা রইল।
ইলিশ মাছ আমার খুব পছন্দের। আসলে ইলিশ মাছ দিয়ে যে কোন জিনিস রান্না করলে খেতে খুবই ভালো লাগে । আজ আপনি খুব সুন্দর করে চমৎকার ভাবে ইলিশ মাছ দিয়ে পালং শাকের রেসিপি তৈরি করেছেন। আপনার রন্ধন প্রক্রিয়া বেশ দুর্দান্ত হয়েছে। দেখে মনে হচ্ছে খুবই মজাদার এবং সুস্বাদু হয়েছে। এতো চমৎকার রেসিপি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
আমার করা রেসিপি টি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুব ভালো লাগছে। আপনার জন্য অনেক শুভকামনা রইল।
শীতকালীন শাকগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় একটি শাকের নাম পালন শাক। এটা আমার অনেক প্রিয়। আমি তো এটা ডাল দিয়ে রান্না করে খেতে বেশি পছন্দ করি। আজকে আপনি ইলিশ মাছের সাথে রান্না করে দেখিয়েছেন খুব সুন্দর ভাবে। আমি কখনো শাক জাতীয় জিনিস মাছের সাথে রান্না করে খেতে পছন্দ করি না। তবে আপনার রেসিপিটা দেখে নতুন কিছু ধারণা পেলাম এবং আশা করা যায় এভাবে রান্না করে একদিন খেয়ে দেখার কেমন লাগে।
আপনিও পালং শাক খেতে পছন্দ করেন জেনে ভালো লাগলো।আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ইলিশ মাছ খেতে আমি অনেক বেশি পরিমানে পছন্দ করি৷ আর ইলিশ মাছ এমনিতেই অনেক সুস্বাদু হয়ে থাকে যা বলে বোঝানো যাবে না৷ আর আজকে আপনি ইলিশ মাছ এরকম একটি রেসিপি তৈরি করে ফেলেছেন যা একদম সুস্বাদু হয়েছে৷ অসংখ্য ধন্যবাদ এরকম একটি রেসিপি শেয়ার করার জন্য৷
আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য। আপনার জন্য অনেক শুভকামনা রইল।
পালং শাক তেমন একটা খাওয়া হয় নি। তবে ইলিশ মাছ দিয়ে খেতে খুব ভালো লাগে। আপনার রেসিপিটা দেখেই বোঝা যাচ্ছে এটা খেতে অনেক সুস্বাদু হয়েছিল। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।
ঠিক বলেছেন আপু রেসিপিটি খেতে আসলে অনেক মজা হয়েছিল। অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।