লাউ শাক দিয়ে পুটি মাছের রেসিপি

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম

আমার ব্লগবাসী কেমন আছেন সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি আবারো আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর আমি আপনাদের সাথে লাউ শাক দিয়ে পুটি মাছের একটি রেসিপি শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।

GridArt_20231208_165838645.jpg

আমি সব শাকের মতে লাউ শাক খেতে বেশি পছন্দ করি। আমার লাউ শাক হলে আর কিছু প্রয়োজন হয় না। আমার কাছে মনে হয় নদীর দেশি মাছ হাত দিয়ে মাকে রান্না করলে বেশি টেস্ট হয়। তাই আমি বেশিরভাগ সময় চেষ্টা করি হাত দিয়ে মাখিয়ে ছোট মাছ রান্না করতে।এই রেসিপি টি আমার মায়ের কাছ থেকে শিখেছি। মেয়েরা তো মায়ের কাছ থেকে বেশি রান্না শেখে। আপনাদের কাছে রেসিপি টি কেমন লাগলো মন্তব্য করে জানাবেন।

উপকরণ সমূহ

GridArt_20231208_170112790.jpg

  • লাউশাক
  • আলু
  • পুটি মাছ
  • লবণ
  • হলুদ
  • জিরা বাটা
  • পেঁয়াজ কুচি
  • মরিচ কুচি

ধাপ-১

GridArt_20231208_170159237.jpg

  • প্রথমে আলু গুলোকে কুচি করে কেটে নিয়েছি। তারপর লাউ শাকগুলোকে ছোট ছোট অংশ কেটে নিয়েছি।

ধাপ-২

GridArt_20231208_170225005.jpg

  • প্রথমে কাড়াইয়ে পেঁয়াজ কুচি ও মরিচ কুচি দিয়েছি।এরপর জিরা বাটা দিয়েছি।

ধাপ-৩

GridArt_20231208_170257360.jpg

  • এরপর এতে লবণ, হলুদ ও তেল দিয়েছি।

ধাপ-৪

GridArt_20231208_170321137.jpg

  • এবার সবকিছু ভালো ভাবে মাখিয়ে নিয়েছি।

ধাপ-৫

GridArt_20231208_170347740.jpg
-এবার কুচি করে রাখা আলু গুলো দিয়ে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি।

ধাপ-৬

GridArt_20231208_170535955.jpg

  • এরপর কেটে রাখা লাউশাক গুলো দিয়ে আবারও সবকিছুর সাথে মিশিয়ে নিয়েছি।

ধাপ-৭

GridArt_20231208_170432300.jpg

  • এবার ধুয়ে রাখা পুটিমাছ গুলো শাকের উপর ছড়িয়ে দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি।সবকিছু সিদ্ধ হয়ে ঝোল কমে এলে নামিয়ে নিয়েছি।

পরিবেশন

GridArt_20231208_165838645.jpg

  • সবশেষে একটা বাটিতে ঢেলে পরিবেশন করেছি।
এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের কাছে কেমন লাগলো মন্তব্য করে জানাবেন।ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।ধন্যবাদ সবাইকে।🌺🌺
Sort:  
 3 years ago 

লাউশাক তো শীতকালীন একটি মজাদার শাক।আর আপনি এই মজাদার লাউ শাক দিয়ে দেশি মজাদার পুঁটি মাছের রেসিপি করেছেন। খুব লোভনীয় হয়েছে রেসিপিটি।অসাধারণ সুন্দর মজাদার রেসিপিটি খেতেও নিশ্চই অনেক ভালো হয়েছে। ধন্যবাদ আপু সুন্দর করে লাউ শাকে দিয়ে পুঁটি মাছের রেসিপিটি শেয়ার করার জন্য।

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

 3 years ago 

আপু সকাল সকাল পছন্দের একটা রেসিপি নিয়ে এসেছেন।রেসিপি দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছে। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপু সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

ঠিকই বলেছেন মেয়েরা বেশিরভাগ মায়ের কাছ থেকেই রান্না শিখে। লাউ শাক আমার বেশ পছন্দের যাই দিয়ে রান্না করা হোক না কেন। তবে পুটি মাছ দিয়ে লাউ শাক রান্না করে কখনো খাওয়া হয়নি। আপনার রেসিপিটা দেখে বোঝা যাচ্ছে খেতে খুবই মজা হয়েছে। মজাদার ও পছন্দের একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

লাউ শাক দিয়ে পুটি মাছের খুবই জনপ্রিয় এবং ঐতিহ্যবাহী একটি রেসিপি আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার এই রেসিপি তৈরির প্রক্রিয়াটি আমার কাছে খুবই ভালো লেগেছে। বিশেষ করে লাউ শাক এবং পুটি মাছের মধ্যে আলু কুচি কুচি করে কেটে দেওয়াটা দারুন হয়েছে। খুবই সুস্বাদ একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

লাউ শাক আমার অনেক পছন্দের। পুটি মাছের কথা তো আর বলা লাগবে না। পুটি মাছ পছন্দ করে না এমন মানুষ খুবই কম আছে। পুটি মাছ খেতে সকলে ভালোবাসে। আমিও পুটি মাছ খেতে অনেক বেশি পরিমাণে পছন্দ করি। আজকে যেভাবে আপনি এই রেসিপিটি তৈরি করেছেন তা দেখে এখনি আমার মুখে পানি চলে আসল। আপনি যেভাবে এই রেসিপিটি ডেকোরেশন করেছেন এটিকে একদমই লোভনীয় দেখা যাচ্ছে

 3 years ago 

আপনাকে অনেকদিন পর দেখে ভীষণ ভালো লাগতেছে। ঠিক বলেছেন মেয়েরা মায়ের কাছ থেকে অনেক বেশি রান্না শেখে এবং আপনি একটু বানানোর দিকে দৃষ্টি রাখবেন। আমার লাউ শাক খেতে অনেক ভালো লাগে তা যদি আবার পুটি মাছ দিয়ে রান্না করা হয়, দারুন ভাবে জমে ওঠে। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন, আপনার এই রান্না ধরনটি আমার ভীষণ ভালো লাগলো। আপনার জন্য শুভেচ্ছা রইল।

Posted using SteemPro Mobile

 3 years ago 

অনেক সুন্দর একটি রেসিপি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। বেশ ভালো লাগলো লাউ শাকের এই রেসিপি দেখে। ছোট মাছের সাথে আপনি লাউ শাক রান্না করে দেখিয়েছেন। আর আপনার এই রেসিপি তৈরির - মধ্য দিয়ে নতুন একটা রেসিপি সম্পর্কে ধারণা অর্জন করলাম।

 3 years ago 

আপু আপনি সকাল সকাল লোভনীয় রেসিপি নিয়ে চলে এসেছেন দেখে ভালো লাগলো। লাউ শাক দিয়ে আপনি খুব সুস্বাদু রেসিপি তৈরি করেছেন। আপনার রেসিপি দেখে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছিল। লাউ শাক এভাবে কখনো পুঁটি মাছ দিয়ে খাওয়া হয়নি। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। আপনার উপস্থাপনা খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ মজাদার রেসিপি শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 63050.40
ETH 1827.66
USDT 1.00
SBD 0.38