মজাদার মিষ্টি কুমড়া ভাজি

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম,

কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ আছেন।ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি আপনাদের সাথে নতুন একটি রেসিপি শেয়ার করব।আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার মিষ্টি কুমড়া ভাজি। মিষ্টি কুমড়া তে প্রচুর পরিমাণে পুষ্টি গুণ আছে। আমাদের বাসার ছোট সদস্যদের মিষ্টি কুমড়া বেশি পরিমাণে খাওয়া দরকার।আমার মেয়ের মিষ্টি কুমড়া অনেক পছন্দ। মাঝে মাঝে আমি মিষ্টি কুমড়া ভাজি করি। আজ আপনাদের সাথে সেই রেসিপি টি শেয়ার করব। আশা করি আপনাদের কাছে রেসিপি টি ভালো লাগবে।

IMG_20230420_180112.jpg

উপকরণ সমূহ

GridArt_20230429_114405600.jpg

  • মিষ্টি কুমড়া
  • পাঁচফোড়ন
  • পেঁয়াজ কুচি
  • রসুন কুচি
  • মরিচ কুচি
  • লবণ
  • হলুদ

ধাপ-১

IMG_20230420_173337.jpg

  • মিষ্টি কুমড়া কে চারকোনা করে কেটে নিয়েছি।

ধাপ-২

GridArt_20230429_114615295.jpg

  • প্রথমে কাড়াইয়ে তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি, মরিচ কুচি, রসুন কুচি দিয়েছি।

ধাপ-৩

GridArt_20230429_114649585.jpg

  • এরপর পেয়াজ মরিচ কুচি ভাজা হয়ে এলে তাতে পাঁচফোড়ন দিয়েছি।সব কিছু আরও কিছুক্ষন ভেজে নিয়েছি।

ধাপ-৪

GridArt_20230429_114717404.jpg

  • এবার কেটে রাখা মিষ্টি কুমড়া গুলো দিয়ে নাড়াচাড়া করে দিয়েছি।

ধাপ -৫

GridArt_20230429_114749367.jpg

  • এরপর লবণ,হলুদ দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছি।

ধাপ-৬

GridArt_20230429_114834882.jpg

  • ঢাকনা তুলে সব কিছু সিদ্ধ হয়ে এলে কিছুক্ষণ ভাজা ভাজা করে নামিয়ে নিয়েছি।

পরিবেশন

IMG_20230420_180112.jpg

  • সবশেষে প্লেটে নামিয়ে নিয়ে পরিবেশন করেছি।
এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের কাছে কেমন লাগলো আমার আজকের রেসিপি মন্তব্য করে জানাবেন অবশ্যই।আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPjVagCKakAuSTsQyj2bkd5a1qGy627tazWyRR8KvSGF5XUzUYGAJxbEm1Wagp...MHv3w7VxjkyjsCq93AGBRKdJvUDckiCn5Bi4X9PoVnE5EWdAdzbeVkhbJeoNBCvJeVxgXn64VKXqDqc5zAtEYcjVCpDPqNwqmJzcR62ny1kmLqJAK3qWzkMesp.png

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM.gif

Sort:  
 3 years ago 

মিষ্টি কুমড়া ভাজি আমার কাছেও খেতে বেশ ভালই লাগে । তবে আমি কখনো পাঁচফোড়ন এবং রসুন দিয়ে মিষ্টি কুমড়া ভাজি করিনি ।আপনার টা বেশ ইউনিক লাগলো । খেতে মনে হয় বেশ ভালই হয়েছে । ধন্যবাদ আপনাকে ।

 3 years ago 

মিষ্টি কুমড়া ভাজি আমার খুব পছন্দের একটি খাবার। আপনার রেসিপিটি দেখে লোভ সামলানোর যাচ্ছে না। আপনার রেসিপিটি দেখতে অনেক লোভনীয় হয়েছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

 3 years ago 

মিষ্টি কুমড়ায় প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে। আর একদম ঠিক বলেছেন পরিবারের ছোট সদস্যদের জন্য মিষ্টি কুমড়া খাওয়ানো খুবই প্রয়োজন। আপনার মেয়ে পছন্দ করে শুনে ভালো লাগলো আপু। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

মিস্টি কুমড়াতে অনেক পরিমাণে পুষ্টি রয়েছে এজন্য ডাক্তাররা ছোট বাচ্চাদেরকে মিষ্টি কুমড়া খাওয়াতে বলে। আমার ছেলেটা যখন ছোট ছিল তখন ওকে অনেক খাইয়েছি। কিন্তু মিষ্টি কুমড়া আমার ভালো লাগে না। এভাবে ভাজি করলেও খেতে ভালো লাগে না। হঠাৎ মাঝে মাঝে খাই ।আপনি তো খুব সুন্দর করে ভাজিটি করেছেন।

 3 years ago 

মজাদার মিষ্টি কুমড়া ভাজি দেখেই খেতে ইচ্ছা করছে। আপনার রেসিপি পরিবেশন আমার খুবি ভালো লেগেছে। ধাপে ধাপে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

 3 years ago 

উপকরণ সমূহ আর ধাপসমূহ দেখে বুঝতে পেরেছি আপনার রান্নার দক্ষতা অনেক বেশি। খুব সুন্দর ভাবে রানার কার্যক্রম করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন এই রেসিপি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। খুবই ভালো লেগেছে আপনার রেসিপি দেখে।

 3 years ago 

গরম ভাতের সাথে মিষ্টি কুমড়া ভাজি খেতে দারুণ লাগে। আপনার রেসিপিটা দেখতে বেশ লোভনীয় লাগছে। পাঁচফোড়ন এবং রসুন কুঁচি বেশি দেওয়াতে স্বাদ মনে হচ্ছে বেড়ে গিয়েছে। মিষ্টি কুমড়া আমাদের শরীরের জন্য খুব উপকারী। রেসিপির পরিবেশনাও চমৎকার হয়েছে। যাইহোক এতো মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.106
BTC 64716.05
ETH 1912.55
USDT 1.00
SBD 0.37