কাঁচা কলার কোপ্তাকারি
আসসালামু আলাইকুম
আমার বাংলা ব্লগবাসী কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন।ভালো আছেন। আমিও পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আপনাদের সাথে নতুন একটি রেসিপি শেয়ার করব। আজ আপনাদের সাথে শেয়ার করব কাচাঁ কলার কোপ্তাকারি রেসিপি।
কাঁচা কলা আমাদের শরীরের জন্য খুব উপকারী। কাঁচা কলাতে প্রচুর পরিমাণে আয়রণ থাকে। কাঁচা কলা খেলে শরীরে আয়রনের ঘাটতি পূরণ হয়।কাচাঁ কলা সাধারণত ঝোল বা ভাজি, ভর্তা খাওয়া হয়।মাঝে মাঝে একটু অন্য রকম ভাবে রান্না করলে খেতে ভালো লাগে। তাই কোপ্তাকারি বানিয়েছিলাম।আমার কাছে খেতে খুবই ভালো লেগেছিল।সেই রেসিপি টি আজ আপনাদের সাথে শেয়ার করছি।আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।
উপকরণ সমূহ
- কাঁচা কলা
- আলু
- বেসন
- পেঁয়াজ কুচি
- মরিচকুচি
- মরিচের গুড়া
- টমেটো
- হলুদ
- লবণ
- জিরার গুঁড়া
- গরম মশলার গুড়া
- গোটা জিরা
ধাপ-১
- প্রথমে কাঁচা কলা ও আলু গুলো ছোট করে কেটে নিয়েছি।এরপর প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি।
ধাপ-২
- সিদ্ধ হয়ে এলে খোসা ছাড়িয়ে নিয়েছি।তারপর হাত দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি।
ধাপ-৩
- এরপর সব মশলাগুলো ও বেসন দিয়ে মেখে নিয়েছি।
ধাপ-৪
- এবার হাত দিয়ে গোল চ্যাপ্টা করে বানিয়ে নিয়েছি।তারপর কাড়াইয়ে তেল গরম করে ভেজে নিয়েছি।
ধাপ-৫
- এরপর কাড়াইয়ে তেল গরম করে জিরা ফোড়ন দিয়েছি।কিছুক্ষন পরে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিয়েছি।
ধাপ-৬
- এবার লবণ, হলুদ, মরিচের গুড়া দিয়ে কিছু সময় কষিয়ে নিয়েছি। এরপর টমেটো দিয়ে কষিয়ে নিয়েছি।
ধাপ-৭
- কষানো হয়ে এলে তাতে ভেজে রাখা কোপ্তা গুলো দিয়ে কিছুক্ষন পর নামিয়ে নিয়েছি।
ধাপ-৮
- সবশেষে বাটিতে ঢেলে পরিবেশন করেছি।
কাঁচা কলা দিয়ে খুবই দারুন কোপ্তাকারী তৈরি করেছেন। আপনার রেসিপির কালার দেখেই বোঝা যাচ্ছে খুবই সুস্বাদু এবং ইয়াম্মি হয়েছে। এভাবে কখনো কাঁচা কলা দিয়ে কোপ্তাকারী খাওয়া হয়নি। আপনার রেসিপির পোস্ট দেখে শিখে নিলাম কিভাবে কাঁচা কলা দিয়ে কোপ্তাকারী তৈরি করা হয়। ধাপ গুলো খুবই সুন্দর ভাবে দিয়েছেন যা দেখে যে কেও খুবই সহজে রেসিপিটি তৈরি করতে পারবে। অসংখ্য ধন্যবাদ শেয়ার করার জন্য।
কোপ্তাকারি খেতে অনেক মজা আপু খেয়ে দেখবেন খুব ভালো লাগবে।এতো সুন্দর উৎসাহ মূলক পোস্ট টি করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনি তো দেখছি খুবই ইউনিক একটি রেসিপি তৈরি করে ফেলেছেন। যা দেখে আমার খুবই লোভ লেগে গেছে খাওয়ার জন্য। এরকম ইউনিক এবং মজার মজার রেসিপি গুলো দেখলে যেমন ভালো লাগে খেতেও তেমনি ভালো লাগে। কাঁচা কলার কোপ্তাকারি এই রেসিপিটা কিন্তু আমার কাছে বেশ ইউনিক লেগেছে। কারণ এরকম রেসিপি গুলো আগে কখনো খাওয়া হয়নি। দেখেই মনে হচ্ছে খুবই মজা করে খেয়েছেন এবং সুস্বাদু হয়েছে। ধন্যবাদ।
আমার করা রেসিপি টি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। এই রেসিপি টি খেয়ে দেখবেন খুব ভালো লাগে। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য টি করার জন্য।
কাঁচা কলা কোপ্তা কোথায় যেন একবার খেয়ে ছিলাম । বেশ স্বাদ হয়ে ছিল। তবে আজকে আপনার রেসিপিটি দেখে মনে হচ্ছে যে, রেসেপিটি বেশ স্বাদের হয়েছে। আপনি অনেক সুন্দর করে রেসিপিটি আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে।
ঠিক বলেছেন আপু রেসিপি টি খেতে অনেক সুস্বাদু। এতো সুন্দর মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ।
কাঁচাকলার যে কোনো রেসিপি খেতে আমার কাছে খুব ভালো লাগে। খুব সুন্দর একটি রেসিপি আপনি শেয়ার করেছেন। কালারটাও বেশ সুন্দর লাগছে। মনে হচ্ছে খুব সুস্বাদু হয়েছিলো।
খেতে আসলেই খুব সুস্বাদু ভাবী।আপনাকে অনেক ধন্যবাদ ভাবী সুন্দর মন্তব্য করার জন্য।
কাচাঁ কলা দিয়ে কোপ্তাকারি তৈরি করেছেন। রেসিপিটি আমার কাছে অনেক ইউনিক লেগেছে। আসলে এ ধরনের রেসিপি অনেক সুস্বাদু হয়েছে। তবে আমি কখনো এধরণের রেসিপি খায়নি।প্রতিটি ধান অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ
আপনার সুচিন্তিত মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ আপু।ভালো থাকবেন।
হ্যাঁ আপু ঠিকই বলেছেন কাঁচা কলাতে প্রচুর পরিমাণে আয়রন থাকে যেটা খুবই উপকারী। কোপ্তাকারি রেসিপি যেটা খুবই মজাদায়ক অনেকদিন হলো এই ধরনের খাবার খাওয়া হয় না। খুবই সুন্দর ছিল আপনার রেসিপি তৈরি।
অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য। ভালো থাকবেন।
ঠিক বলছেন কাঁচা কলা আমাদের শরীরের জন্য উপকারী।কাঁচা কলা অনেক পুষ্টিগুণে ভরা একটি সবজি।কাঁচা কলা ভাজি ভর্তা করে খেতে যেমন সুস্বাদু তেমনি পুষ্টিগুণে ভরপুর।আপনি বেশ সুন্দর করে একটি কাঁচা কলার কোপ্তা বানিয়েছেন দেখতে অনেক লোভনীয় দেখাচ্ছে।ধন্যবাদ আপু খুব সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু চমৎকার মন্তব্যটি প্রকাশ করে আমার পাশে থাকার জন্য।
আপনার রেসিপিটি দেখতে অনেক লোভনীয় হয়েছে। আপনার রেসিপি র কালার টা অনেক সুন্দর এসেছে। আপনি অনেক সুন্দর করে ধাপগুলো গুছিয়ে লিখেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।