টমেটো আলু দিয়ে ছোট বাটা মাছ চচ্চড়ি রেসিপি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম,

আমার বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ আছেন।ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি আপনাদের সাথে নতুন একটি রেসিপি শেয়ার করব। আজ আপনাদের সাথে শেয়ার করব টমেটো আলু দিয়ে ছোট বাটা মাছ চচ্চড়ি।আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।

IMG_20240131_121200.jpg

টমেটো দিয়ে ছোট মাছ চচ্চড়ি খেতে আমার অনেক ভালো লাগে।আর চচ্চড়িতে বেশি ঝাল দিলে খেতে আরও বেশি ভালো লাগে।দুপুর বেলা চচ্চড়ির সাথে ডাল হলে আর কিছুর প্রয়োজন হয় না।আমার শাশুড়ী ও টমেটো দিয়ে যে কোন খাবার খেতে পছন্দ করে।এই রেসিপিটি আমার শাশুড়ী অনেক পছন্দ করেছে।সেই রেসিপি টি আজ আপনাদের সাথে শেয়ার করছি।

উপকরণ সমূহ

GridArt_20240131_193524719.jpg

  • ছোট বাটা মাছ
  • টমেটো
  • আলু
  • জিরা বাটা
  • পেঁয়াজ কুচি
  • মরিচ কুচি
  • লবন
  • হলুদ
  • জিরা মশলার গুড়া

ধাপ-১

GridArt_20240131_193553899.jpg

  • প্রথমে প্যানে তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি মরিচ কুচি দিয়েছি।

ধাপ-২

GridArt_20240131_193614348.jpg

  • পেঁয়াজ কুচি মরিচ কুচি হালকা ভাজা হয়ে এলে তাতে জিরা বাটা,লবণ,হলুদ দিয়েছি।

ধাপ-৩

GridArt_20240131_193638574.jpg

  • মশলাগুলো কষিয়ে নিয়ে তাতে মাছগুলো দিয়েছি।

ধাপ-৪

GridArt_20240131_193656057.jpg

  • মশলাগুলো হালকা নাড়াচাড়া করে নিয়ে তাতে আলু কুচি গুলো দিয়েছি।

ধাপ-৫

GridArt_20240131_193715766.jpg

  • আলুর সাথে সবকিছু ভালো ভাবে মিশিয়ে নিয়েছি।সিদ্ধ হওয়ার জন্য ঝোল দিয়েছি।

ধাপ-৬

!
GridArt_20240131_193756834.jpg

  • কিছুক্ষণ পর টমেটো দিয়ে তারপর ভাজা মশলা দিয়ে নামিয়ে নিয়েছি।

পরিবেশন

IMG_20240131_121153.jpg

  • সবশেষে বাটিতে ঢেলে পরিবেশন করেছি।

এই ছিল আমার আজকের আয়োজন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।ধন্যবাদ সবাইকে।🌺🌺

Sort:  
 2 years ago 

শীতকালে যে কোন সবজির সাথে যদি টমেটো রান্না করা হয় তাহলে খেতে খুবই ভালো লাগে। খুব সুন্দর করে আপনি টমেটো দিয়ে এই রেসিপিটা তৈরি করেছেন দেখে। বেশ ভালো লেগেছে আপু। আসলে আমাদের উচিত টমেটো রান্না করতে, কারণ এতে সি ভিটামিন থাকে।

 2 years ago 

আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এতো সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

টমেটো আলু দিয়ে ছোট বাটা মাছ চচ্চড়ির দারুন রেসিপি তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। বাটা মাছের তৈরি করা রেসিপি গুলো খেতে আমার কাছে অনেক ভালো লাগে তাই এই রেসিপিটা দেখেই আমার লোভ লেগে যাচ্ছে।

 2 years ago 

আপনি এই রেসিপি টি খেতে পছন্দ করেন জেনে খুশি হলাম। অনেক ধন্যবাদ ভাইয়া।শুভ কামনা রইল।

 2 years ago 

টমেটোর সাথে মজাদার বাটা মাছের রেসিপি তৈরি করেছেন। এই রেসিপির পরিবেশন দেখে খুবই সুস্বাদু মনে হচ্ছে। আসলে এই রেসিপি পরিবেশন অসাধারণ হয়েছে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য। ভালো থাকবেন।

 2 years ago 

টমেটো আলু দিয়ে ছোট বাটা মাছের চমৎকার একটি রেসিপি তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে এ ধরনের রেসিপি গুলো খেতে অনেক বেশি সুস্বাদু লাগে। আপনার এই রেসিপি তৈরি প্রক্রিয়াটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। বিশেষ করে আপনার এই সুস্বাদু রেসিপি তৈরিতে কাঁচা মরিচ ফালি করে দেওয়াটা আমার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনিও ঝাল খেতে পছন্দ করেন জেনে ভালো লাগছে।অনেক ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন টমেটো আলু দিয়ে বাটা মাছ চচ্চড়ি রেসিপি। এমনিতে বাটা মাছ খেতে আমার কাছে বেশ সুস্বাদু লাগে। রেসিপি তৈরির পদ্ধতি দেখে মনে হচ্ছে খেতে বেশ সুস্বাদু হবে। ধন্যবাদ এত সুন্দর রেসিপি তৈরি করে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য। শুভ কামনা রইল।

 2 years ago 

শীতের সময়টাতে যেকোনো মাছে টমেটো দিয়ে রান্না করলে আমার কাছেও ভীষণ ভালো লাগে। আপনি আজ বাটা মাছ আলু কুচি ও টমেটো দিয়ে রান্না করলেন।খেতে ভীষণ স্বাদের হয়েছিল রেসিপি দেখে বোঝা যাচ্ছে।ধন্যবাদ আপু মজার এই রেসিপিটি শেয়ার করার জন্য।

 2 years ago 

রেসিপি টি খেতে সুস্বাদু হয়েছিল এটা সত্যি। আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

শীতকালে বাটা মাছের তরকারি খেতে খুবই ভালো লাগে। একটু ঝাল করে যদি শীতকালীন সবজি দিয়ে রান্না করা হয় খেতে খুবই সুস্বাদু হয়। আপনি টমেটো এবং আলু কুচি দিয়ে বেশ মজার করে বাটা মাছের চচ্চড়ি করলেন। রেসিপি কালার দেখেই মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু ছিল। অনেক ধন্যবাদ আমাদের সাথে রেসিপিটি শেয়ার করার জন্য।

 2 years ago 

ঠিক বলেছেন আপু খেতে খুবই ভালো হয়েছিল।আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু চমৎকার মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

আলুর সাথে ছোট মাছের রেসিপির কম্বিনেশনটা বেশি মজা লাগে। তাছাড়া সাথে টমেটো যুক্ত করেছেন আলাদা একটা টেস্ট পাওয়া যাবে সব মিলিয়ে অনেক লোভনীয় এই রেসিপিটি তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য টি করার জন্য। ভালো থাকবেন।

 2 years ago 

ছোট মাছ আলু,টমেটো দিয়ে চমৎকার বাটা মাছের চচ্চড়ি করেছেন আপু।খুব লোভনীয় লাগছে বাটা মাছের চচ্চড়ি গুলো।এভাবে ছোট মাছ রান্না করলে চমৎকার লাগে খেতে।ধাপে ধাপে রন্ধন প্রনালী সুন্দর করে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর রেসিপিটি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

 2 years ago 

আপনিও এ ধরনের রেসিপি খেতে পছন্দ করেন জেনে খুব ভালো লাগলো। এতো সুন্দর একটা মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65399.37
ETH 1914.53
USDT 1.00
SBD 0.38