You are viewing a single comment's thread from:

RE: বিয়ের কিছু মুহুত্ব | লাজুক খেকের জন্য ১০% ভালোবাসা |

in আমার বাংলা ব্লগ4 years ago

ভাইয়া, বিয়ের অনুষ্ঠানে তো ভালই আনন্দ করেছেন আপনার ফটোগ্রাফি গুলো দেখেই বুঝা যাচ্ছে। তবে আপনার চালাকিটা একদম পারফেক্ট হয়েছে কারণ যখন খিদে থাকে তখন যদি না খাওয়া হয় পরে আর ওই খাওয়ার ইচ্ছাটা থাকে না।আপনি ভিডিও করার ফাঁকে ফাঁকে পরিচিতদের থেকে মাংসের টুকরো খেয়ে খেয়ে পেট ভরিয়ে ফেলেছেন।চারটার সময় কী খেয়েছেন আমি জানিনা তবে যে খাবার ভিডিও করার সময় খেয়ে ফেলেছেন চারটার সময় যে খেতে পারবেন না সেটা ভালো করেই জানি🤣 ঠিক বলেছেন কমিউনিটি সেন্টারে থেকে পারিবারিক গ্রামের বিয়ে গুলো খুব সুন্দর হয় নিজের ইচ্ছেমতো সেখানে আনন্দ করা যায় সেটা আমার কাছে খুব ভালো লাগে। কিন্তু ইদানিং যে বিয়ে গুলো হচ্ছে বেশির ভাগই কমিউনিটিতে হচ্ছে।যাইহোক ভাইয়া,শেষের আপনার লেখাটি পড়ে মনে মনে অনেক হেসেছি😊 তিন বন্ধু নাম্বার দিল কাউকে ফোন করল না পরে মেয়েটি একটু ভাব করতে আসলো আর আপনি বলে দিলেন বিবাহিত তাহলে মেয়েটির কি অবস্থা ছিল জানিনা। সত্যি কথা কি আমার ভাইটি যে সুন্দর মানতেই হবে তিন বন্ধুকে বাদ দিয়ে আপনাকে পছন্দ করেছে অনেক ভালো লেগেছে। যাইহোক ভাইয়া, এত সুন্দর একটি পোষ্ট শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

Sort:  
 4 years ago 

আপু আপনি এত বড় কমেন্ট করেন 🥵🥵 আপনার কমেন্ট পড়ে রিপ্লাই দেওয়ার সময় আমি চিন্তা করি এতক্ষণে তো আর একটা পোস্ট পড়ে কমেন্ট করতে পারতাম হাহাহাহা। তবে আপনি সবসময় পোস্ট পড়ে কমেন্ট করেন এটি আমার সত্যিই খুব ভালো লাগে।

 4 years ago 

🤣🤣🤣

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.32
JST 0.081
BTC 66383.43
ETH 1813.24
USDT 1.00
SBD 0.44