You are viewing a single comment's thread from:

RE: মানুষ মানুষের জন্য পার্ট ৪ || লাজুক খেকের জন্য ১০% ভালোবাসা

in আমার বাংলা ব্লগ4 years ago

ভাইয়া,রক্ত দেওয়াটা খুব মহৎ একটি কাজ। আমাদের মধ্যে অনেকেই এখনও জানেনা রক্ত দিলে হয়তো রক্তস্বল্পতা দেখা দিতে পারে কিন্তু রক্ত দেওয়ার পর মানুষ সুস্থ স্বাভাবিক থাকে রক্তস্বল্পতার কোনো ঘাটতি হয় না।তিন মাস অন্তর অন্তর রক্ত দেওয়া যায় এবং তিন মাস অন্তর অন্তর যদি রক্ত না দেয়া হয় সেই রক্তের সেল নষ্ট হয়ে যায়। আবার নতুন করে রক্ত তৈরি হয় আর ওই রক্ত নষ্ট না করে আমরা যদি কোন অসহায়কে রক্তদান করতে পারি হয়তো আমাদের রক্তের বিনিময়ে ওই মানুষটার জীবন বেঁচ যেতে পারে।ভাইয়া, এই রক্তের জন্য আমার বাবা সত্যিই অনেক কষ্ট পেয়েছিল একটি রাত।আল্লাহর মেহেরবানীতে আমার বাবাকে একজন এক ব্যাগ রক্ত দিয়েছিল আমার বাবার প্রয়োজন ছিল ৮ ব্যাগ রক্তের। আমাদের কারো সাথে বাবার রক্তের গ্রুপের কোন মিল ছিল না তাই আমরা কেউই রক্ত দিতে পারেনি। তাই এই রক্তদান করা আমি খুবই পছন্দ করি। তবে দুর্ভাগ্য আমি এখনো পর্যন্ত কাউকে রক্ত দিয়ে এই মহৎ কাজে নিজের নামটা লিখতে পারেনি।আশা করি ভবিষ্যতে ইনশাল্লাহ রক্ত দিব। ভাইয়া, আপনার পোস্ট গুলো সত্যিই আমার খুব ভালো লাগে।আপনার পোস্ট পুরোটা পড়ে সত্যিই খুব ভালো লাগেছে কারণ আপনি আসলে একজন সহজ সরল এবং পরোপকারী মানুষ।অসংখ্য ধন্যবাদ ভাইয়া,এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Sort:  
 4 years ago 

জি আপু একদম তাই আমরা রক্ত নষ্ট না করে যদি কাউকে দিতে পারি সেখানে কিন্তু উপকার হয়। তবে আরেকটি বিষয় আমি মনে করি যাকে রক্ত দেয়া হয় তার ফ্যামিলির একটু ভালো ব্যবহার করা উচিত। অনেকে খুব কষ্ট ফিল করেন যে ,রক্ত দিতে গিয়েছি আসার সময় একটু ভালোমন্দ খোঁজ নেয় না। আমাদেরকে সব দিকেই একটু বিবেকবান হতে হবে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64787.20
ETH 1870.98
USDT 1.00
SBD 0.38