স্পোর্টস : চাম্পিয়ানস লীগ (রিয়াল মাদ্রিদ ^ নাপোলি )//by ripon40
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon বাংলাদেশের নাগরিক
- স্পোর্টস : চাম্পিয়ানস লীগ (রিয়াল মাদ্রিদ ^ নাপোলি )
- ৩০, নভেম্বর ,২০২৩
- বৃহস্পতিবার
আপনারা সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সাথে ফুটবল ম্যাচ দেখার অভিজ্ঞতা শেয়ার করব। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।
ছবিঃ Sportzfy TV থেকে স্ক্রিনশট এর মাধ্যমে নেওয়া হয়েছে।
ম্যাচের পরিসংখ্যান:
| রিয়াল মাদ্রিদ | ব্রাগা |
|---|---|
| মোট শট-২০ | মোট শট-১১ । |
| টার্গেটের শট-৯ | টার্গেটের শট-৩ । |
| দৈর্ঘ্য | ৯০ মিনিট । |
| বল পজিশন -৫৩% | বল পজিশন -৪৭% |
| পাস করে -৫৭৮ | পাস করে -৫১৮ |
| পাস নির্ভুলতা-৯০% | পাস নির্ভুলতা-৮৮% |
| ফাউল-০৬ | ফাউল-১৪ |
|---|---|
| হলুদ কার্ড- ০০ | হলুদ কার্ড - ০২ |
| রেড কার্ড- ০০ | রেড কার্ড-০০ |
| অফসাইডস-০১ | অফসাইডস-০১ |
| কোণ- ০৫ | কোণ- ০৪ |
| সময়কাল রাত ২ টা | ৩০.১১.২০২৩ইং |
| ফলাফল : | রিয়াল মাদ্রিদ-৪ নাপোলি -০২ |
ম্যাচের সারসংক্ষেপ
আমার কাছে খেলাধুলা খুবই ভালো লাগে ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি আলাদাভাবে নেশাটা রয়েই গেছে। এখনো সময় পেলে ছোট ভাই ব্রাদারের সাথে এলাকায় খেলাধুলার মেতে ওঠা। যেটা অনেক বড় একটি নেশা খেলাধুলা শরীরের পক্ষে যেমন ভালো তেমনি মানসিক সকল ধরনের অবসাদ দূর করে দেয়। ছোট্টবেলার সেই দিনগুলোর কথা মনে পড়লে এখনো ফিরে যেতে মন চায়। আসলে সেই স্বাধীন মুহূর্ত চাইলে যখন তখন খেলাধুলা নিয়ে মেতে উঠতাম এখন আর পারি নাহ। মাঝে মাঝে ছোট্ট বাচ্চাদের খেলাধুলা গুলো দেখে সেই দিনগুলোর কথা স্মরণ করি আর খেলাধুলা এখন নিয়মিত না করা হলেও রাত জেগে খেলা দেখার অভ্যাসটা এখনো রয়েই গেছে।
গতকাল চ্যাম্পিয়ন্স লিগের বেশ কয়েকটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। যেখানে অনেক নাটকীয়তা জন্ম নিয়েছে। আমার কাছে ফুটবল বিশ্বকাপের পর ফুটবলের সেরা আসর গুলোর মধ্যে ক্লাবের এই জনপ্রিয় আসর চ্যাম্পিয়ন্স লিগ ।খুবই ভালো লাগে যারা ফুটবল পিয় লোক তারা এই চ্যাম্পিয়ন্স লিগের মর্ম বুঝতে পারবে। যেখানে প্রতিটা দল চেষ্টা করে তাদের সেরাটা দিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচগুলোতে পারফরম্যান্স করার। ক্লাব ফুটবলে নামকরা দলগুলোর খেলা যখন অনুষ্ঠিত হয় চেষ্টা করি ম্যাচগুলো দেখার কারণ ক্লাবের খেলায় টানটান উত্তেজনা পূর্ণ মুহূর্ত 90 মিনিট চলতে থাকে।
বিগত দুইদিন চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের অনেকগুলো ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, আর্সেনাল, বায়ান মিউনিখ তাদের ম্যাচ ছিল তারা ভিন্ন ভিন্ন লীগের দল হলেও তারা অনেক বড় দল। খেলা গুলো একই টাইমে শুরু হওয়ায় সবগুলো ম্যাচ উপভোগ করা যায় না । যেহেতু আমি রিয়াল মাদ্রিদ ফ্যান সেজন্য রিয়াল মাদ্রিদের খেলাটি ভালোভাবে উপভোগ করেছি ।তাছাড়া বর্তমানে সিরিয়ার অনেক বড় দল নাপোলি অন্যদিকে লাল লিগার সেরা দল রিয়াল মাদ্রিদ এই খেলাটি সবাই দেখতে চাইবে। আর বাকি বড় দলগুলোর সাথে যে দলগুলোর খেলা অনুষ্ঠিত হয়েছে সেই খেলাগুলো স্কোর লিস্ট দেখেছিলাম।
খেলাধুলা শুরু হয়েছিল রাত দুইটায় । যেটা অনেক রাত সবাই এত রাত জেগে খেলা দেখা টা পছন্দ করে না। যারা খুবই ফুটবল ভক্ত আমার মত তারাই হয়তো এই খেলা উপভোগ করেছে। আসলে খেলা দেখাটাও একটা নেশা যাদের এই নেশা রয়েছে তাদের কাছে রাত জাগাটা বিষয় না। এই অভ্যাস অনেক আগে থেকেই প্রিয় দলের খেলা হলে অপেক্ষায় থাকি রাত জেগে কখন শুরু হবে। আর চ্যাম্পিয়ন্স লিগ মানেই রিয়াল মাদ্রিদ মনে হয় তাদের বাপ-দাদার পৈতৃক সম্পত্তি। এ পর্যন্ত ১৪ টি চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ অন্যান্য দল তাদের ধারের কাছেও নেই। যত খারাপই খেলুক তারা চ্যাম্পিয়ন্স লিগ এসে ভালো পারফরম্যান্স করে।
যাইহোক, খেলা বিষয়ে ভালোই বকবকানি করতে পারি এখন খেলা বিষয়ে বলা যাক, ম্যাচটি শুরু হয় রিয়াল মাদ্রিদের ঘরের মাঠে সান্তিয়াগো বার্নাব্যু যেহেতু নিজেদের ঘরের মাঠে খেলা সেহেতু রিয়াল মাদ্রিদের জয়ের সম্ভাবনা বেশি। খেলার শুরুতে দুদল আক্রমণাত্মক ফুটবল খেলা শুরু করে। খেলার নয় মিনিটে রিয়াল মাদ্রিদ ডিফেন্সের পাস নির্ভুলের কারণে দারুন একটা সুযোগ পায় নাপোলি সেই সুযোগটি কাজে লাগিয়ে এক শূন্য গোলে এগিয়ে নিয়ে যায় সিনিয়ন। এই একমাত্র গোল নাপোলির কাল হয়ে দাঁড়ালো। গোল হজম করার ২ মিনিট পর রিয়াল মাদ্রিদ দারুন একটা আক্রমণের মাধ্যমে রোদ্রিগর দুর্দান্ত শটে ডি বক্সের বাইরে থেকে গোল করে গোলটি সত্যি অবিশ্বাস্য ছিল।
হালা মাদ্রিদ নিজেদের সমতায় ফেরান। আমি রিয়াল মাদ্রিদের অনেক ম্যাচ দেখেছি তারা গোল খাওয়ার পর এমন ভাবে খেলতে থাকে মনে হয় পাগল হয়ে গিয়েছে। রিয়াল মাদ্রিদ প্রচুর আক্রমণ করতে থাকে খেলার বাইশ মিনিটে সুয়ামিনের দারুন এক এসিস্ট্যা জুট bailing hum হেডের মাধ্যমে গোল করে। রিয়াল মাদ্রিদকে ২-১ গোলে এগিয়ে নিয়ে যায় সত্যিই অবিশ্বাস্য একটি গোল দেখার মত । যেটা এই মৌসুমের সেরা সাইন ইন ছিল জুট বেলিংহাম। চ্যাম্পিয়ন্স লিগের এবারের মৌসুমী প্রতিটা ম্যাচে গোল করেছে। খেলার প্রথমার্ধ ২-১ গোলের মাধ্যমে পরিসমাপ্তি হয়। আবার দ্বিতীয় অর্ধে খেলা শুরু হয় ৪৭ মিনিটে দলকে সমতায় নিয়ে আসে নাপোলির এটাকিং প্লেয়ার আঙ্গুরিষা সত্যিই দারুণ এক ফিনিশিং করে আবারো যেন এটা তাদের কাল হয়ে দাঁড়ালো।
রিয়াল মাদ্রিদ এমনভাবে খেলতে থাকে যেন প্রতিপক্ষের চারিদিক থেকে বিরতহীন আক্রমণ সত্যিই রাত জাগার সফলতা এটাই যখন খেলাটি ভালোভাবে তাদের আক্রমণের উত্তেজনা কোন মুহূর্তে উপভোগ করতে পারা যায়। আরিয়াল মাদ্রিদের স্বভাব ম্যাচ হেরে যেতে যেতে জিতে যাওয়া। তারা অসংখ্য ম্যাচে এভাবে কাম ব্যাক করে। এর মধ্যে অনেক খেলোয়াড় পরিবর্তন করে দুদলই। আর্জেন্টিনার প্লেয়ার একদম বয়স কম অনেক দূর থেকে দারুন একটা শর্ট করে। যেটা গোলকিপার কে বোকা বানায় যে গোল রিয়াল মাদ্রিদের প্রয়োজন ছিল। তার শিশু সুলভ হাসি সবাইকে মুগ্ধ করেছে এ গোলটি করার পর সে বিশ্বাসই করতে পারছিল না। ৩ দুই গোলে এগিয়ে যাওয়ার পর তবুও রিয়াল মাদ্রিদ আক্রমণাত্মক ফুটবল খেলা ছেড়ে দেয়নি। ৯০ মিনিট শেষে অতিরিক্ত টাইমে গোল করা তাদের স্বভাব জুটবেলিং হামের অ্যাসিস্টে দারুন একটি ফিনিশিং করে হসেলু যে গোলের মাধ্যমে রিয়াল মাদ্রিদ দুই ব্যবধানে ম্যাচটি জিতে নেয়। আশা করি ম্যাচের রিভিউ আপনাদের কাছে ভালো লাগবে।
ম্যাচের সংক্ষিপ্ত ভিডিওর লিংক সমূহ
আমি মোঃ রিপন মাহমুদ। আমার স্টীমিট একাউন্ট@ripon40। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমার সবচেয়ে বড় গুণ হলো কারোর উপর রাগ করলে সহজেই ভুলে যাই।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
চ্যাম্পিয়নস লিগ মানেই যেন একটা উত্তেজনাপূর্ণ ফুটবল খেলার আসর। যেহেতু এই লীগের সবগুলো দলই খুবই শক্তিশালী তাই খেলাগুলো দেখে খুবই মজা পাওয়া যায়। নাপোলি বনাম রিয়াল মাদ্রিদ এর খেলাটা আমি দেখেছিলাম খুবই ভালো লেগেছিল খেলা দেখে আমার কাছে।
মাদ্রিদের অনেক খেলোয়ার ইঞ্জুরির কারণে বাইরে আছে। এটা নিয়েও মাদ্রিদ যেভাবে সবাইকে ডমিনেট করছে সত্যি প্রশংসনীয়। যদিও প্রথমে গোল খাওয়াই একটু ঘাবড়ে গিয়েছিলাম আমি। কিন্তু রদ্রিগোর কী অসাধারণ ফিনিশিং এ সমতায় ফিরল রিয়াল। এবং শেষে আবার ক্যামব্যাক। মাদ্রিদ যেন চ্যাম্পিয়ন লীগ খেলতেই যায় ক্যামব্যাক করাথ জন্য হা হা।