আমার মনোনয়ন : The Steemit Awards 2023
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon40 বাংলাদেশের নাগরিক
- The Steemit Awards 2023
- ০৮, ডিসেম্বর ,২০২৩
- শুক্রবার
Made by: Canva App
আজকে আপনাদের সামনে নতুন একটি পোস্ট দিয়ে হাজির হলাম। আশা করি আপনারা সবাই ভাল আছেন। মানুষ চায় ভালো থাকতে সুস্থ থাকতে কিন্তু প্রতিকূল পরিবেশে অনেক সময় অসুস্থতা আমাদেরকে গ্রাস করে। বেশ কয়েকদিন ঠান্ডা এবং জ্বর দুটো লেগেই আছে। আমার আবার ঠান্ডার সমস্যা আছে সেজন্য সতর্কতা অবলম্বন করা সত্ত্বেও ঠান্ডায় আক্রান্ত হই। তবুও মানুষ হিসেবে সুস্থ সবল জীবন যাপনের সংগ্রাম করে যেতেই হবে। বর্তমান আবহাওয়ার বিরূপ প্রভাব সেটা আমার একটা দায়ী এর জন্য আমরা মানব সমাজে দায়ী আমাদের কর্মফলের কারণেই আজকের এই অবস্থান।
Best Contributor to the Community:
আজ এমন একজন ব্যক্তির নাম বলবো যার কারণে অসংখ্য মানুষের স্বপ্ন এবং সফলতার হাতছানিতে পৌঁছেছে। তাকে এই বছর The Steemit Awards 2023 এ Best Contributor to the Community বিভাগে তাকে মনোনয়ন করবো। তিনি হলেন আমাদের প্রিয় @rme দাদা।
তিনি নিঃস্বার্থভাবে এই প্লাটফর্মে যে অবদান রেখেছেন সত্যিই অতুলনীয়। তারই অবদানের কারণে এই প্লাটফর্মৈ আমরা বাংলায় ব্লগিং করতে পারি যেটা কখনো ভাবিনি। এই প্লাটফর্মে যারা বাংলা ভাষাভাষী রয়েছে তাদের জন্য দারুন একটি কমিউনিটি নিয়ে হাজির হন আমার বাংলা ব্লগ কমিউনিটি।
তিনি নিজের অর্থ শ্রম এবং মূল্যবান সময় ব্যয় করে এই প্লাটফর্মে বাংলায় ব্লগিং করার সুযোগ করে দিয়েছেন। ভাষার প্রতি একজন মানুষের কতটা ভালোবাসা এটাই তার বড় প্রমাণ। শুধু আমার বাংলা ব্লগ কমিউনিটি নয় এই প্লাটফর্মে এমনভাবে নিজেকে বাস্তবায়ন করেছেন যাতে এই প্লাটফর্ম ভবিষ্যতে অনেক দূর এগিয়ে যায় সকল ধরনের পরিকল্পনা উদ্যোগ গ্রহণ করেছেন। নিজের অনেক বড় অর্থ ব্যয় করে সকলের সাথে সুখ ভাগাভাগি করে নিয়েছেন। এরকম মহৎ চিন্তাভাবনা কয়জন মানুষের মধ্যে থাকে পৃথিবীতে এরকম মানুষ আছে বলেই পৃথিবী আজ সুন্দর। তাছাড়া আরো অনেকগুলো কমিউনিটিকে তিনি এই প্লাটফর্মে সফলতার পথে নিয়ে গিয়েছেন।Beauty of Creativity,Steem Alliance,Tron Fan Club,STEEM WATCHER,Steem Dev প্রত্যেকটা কমিউনিটি আলাদা আলাদা পরিকল্পনা নিয়ে তিনি গড়ে তুলেছেন।
Best Community:
এই প্লাটফর্মে সেরা কমিউনিটি হিসেবে পরিচিত আমার বাংলা ব্লগ (hive-129948)। যারা এই প্লাটফর্মের সাথে যুক্ত আছেন তারাই বিষয়ে অবগত। এই কমিউনিটির সাথে শুরু থেকে রয়েছি যার সফলতার সাক্ষীও আমি। এই প্লাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটি খুবই দ্রুততার সাথে সফলতার দ্বারপ্রান্তে পৌঁছেছে। শুধুমাত্র একক বাংলা ভাষার মানুষের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আজকের এই সফলতা। যেখানে সবাই নিজেদের ক্রিয়েটিভিটি প্রকাশ করার চেষ্টা করে। এই প্লাটফর্মের একমাত্র কমিউনিটিতে যেখানে সবাই সৃজনশীলতা মাধ্যমে নিজেকে তুলে ধরে।
আমার বাংলা ব্লগ কমিউনিটি বাইরের কোন সাপোর্টের জন্য নির্ভরশীল নয় । এই কমিউনিটির প্রতিষ্ঠাতা নিজেই অনেকগুলো কিউরেশন প্রজেক্ট নিয়ে কমিউনিটির অগ্রযাত্রা অব্যাহত রেখেছেন। যেখানে shy-fox এর মত অনেকগুলো কিউরেশন প্রজেক্টর রয়েছে। তাছাড়া এই প্লাটফর্ম সম্পর্কে জানতে এবং একজন ইউজার হিসেবে কিভাবে এই প্লাটফর্মে কাজের অগ্রযাত্রা চালিয়ে যেতে হবে সেজন্য শিক্ষার ব্যবস্থা রয়েছে । প্রত্যেকটা নতুন ইউজার যখন এই প্লাটফর্মে যুক্ত হয় তাদের জন্য এবিবি স্কুল রয়েছে যেখান থেকে এই প্লাটফর্ম সম্পর্কে শিক্ষণীয় সকল বিষয় শেখার পর কাজের ধারাবাহিকতা ধরে রাখতে পারে। সেই ধরনের সুযোগ করে দেওয়া হয়েছে।
তাছাড়া প্রতি সপ্তাহে দারুদ দারুণ প্রতিযোগিতার আয়োজন করা হয়ে থাকে যেখানে সকল সদস্যগণ সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নিজেদেরকে ক্রিয়েটিভিটি প্রকাশ করে। বিনোদনমূলক একটি দিন আমরা উপভোগ করি। রবিবারে সেখানে একজন ইউজারকে অতিথি হিসেবে উপস্থিত থাকে তার সফলতার গল্প তার জীবনের গল্প যেগুলো আমরা উপভোগ করে থাকি। একজন মানুষ হিসেবে যেকোন বিপদের সময় আর্থিক সহায়তার প্রয়োজন হয় সেই সুযোগ করে দিয়েছে আমার বাংলা ব্লগ কমিউনিটি।abb-charity তে আর্থিক সমস্যার জন্য আবেদন করতে পারে। সেখানে আমার বাংলা ব্লগ কমিউনিটি চেষ্টা করে সহায়তা করার।
Best Author
আমাদের কমিউনিটিতে সবাই অনেক সুন্দর সুন্দর পোস্ট করে থাকে। প্রত্যেকটা পোস্ট থেকে অনেক শিক্ষণীয় বিষয় থাকে। তার মধ্যে অনেকে আছে অনেক ভালো লেখক। আমাদের কমিউনিটির প্রিয় এডমিন ভাই @hafizullah তিনি সমসাময়িক বিষয় নিয়ে অনেক ভালো লিখে থাকেন। তার প্রায় প্রত্যেকটা পোস্ট পড়া হয়ে থাকে খুবই ভালো লাগে। বাস্তবতা সম্পর্কে অনেক সুন্দর সুন্দর উদাহরণ দিয়ে থাকেন। একজন মানুষ হিসেবে তিনি খুবই ভালো এবং এই প্লাটফর্মে তার অবদান অপরিসীম। তাছাড়া তিনি অনেক সুন্দর সুন্দর কবিতা লিখে থাকেন। আমি কবিতা পড়তে খুবই পছন্দ করি । তাদের অনুপ্রেরণায় আমিও চেষ্টা করি কবিতা লেখার। যেখানে এরকম মহৎ গুণাবলীর মানুষ রয়েছে সেই প্ল্যাটফর্ম এমনিতে এগিয়ে যাবে সেটাই প্রত্যাশা করি।
ধন্যবাদ সবাইকে
আমি মোঃ রিপন মাহমুদ। আমার স্টীমিট একাউন্ট@ripon40। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমার সবচেয়ে বড় গুণ হলো কারোর উপর রাগ করলে সহজেই ভুলে যাই।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
আপনার পোস্ট পড়ে অনেক ভালো লাগলো। আপনার মনোনয়ন পোস্টের মাধ্যমে খুব সুন্দর ভাবে আমার বাংলা ব্লগ এর প্রতিটা বিষয় তুলে ধরেছেন। দাদার তুলনা দাদা নিজেই। এই প্লাটফর্মের মতো এত নিয়মনীতি দ্বারা আবদ্ধ আর কোনো প্লাটফর্ম নেই। এছাড়া দাদার মতো এত সাপোর্ট আর অন্যকোনো প্লাটফর্ম থেকে পাওয়া যায় না। তাইতো আমরা সবাই চাই দাদার নাম যেন সবার প্রথমে দেখতে পাওয়া যায়।