You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৩৫০

in আমার বাংলা ব্লগ8 months ago

একদিন সবাই ছড়িয়ে যাবে, বেঁচে থাকবে শুধু ছবি,
নতুন পথে হাঁটবে সবাই, পুরনো থাকবে কেবল রবি।
হাসি-ঠাট্টার সেই কথাগুলো, বাতাসে ভেসে যাবে,
ফেরা হবে না সেই দিনে আর, সময় পিছু ফেরাবে?

বন্ধুত্বের ছায়া থাকবে, তবু থাকবে মাঝে ফাঁক,
হাত ধরার মানুষ বদলাবে, বদলাবে রঙিন হাওয়ার ডাক।
ভাঙা সময় জোড়া লাগে না, লাগে শুধু ব্যথার সেলাই,
আড্ডার সুর শেষ হলে শুধু, নিঃশব্দে মন কাঁদে একাই।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.093
BTC 63846.13
ETH 1793.38
USDT 1.00
SBD 0.39