You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৩২০

in আমার বাংলা ব্লগ11 months ago

নিশ্চয়তা শুধু একটাই—শেষবেলায় থেমে যাওয়া,
তবু মানুষ স্বপ্ন বুনে প্রতিদিনের আশায় গড়া।
চাই সুখ, চাই শান্তি, চাই চিরন্তন রঙিন কাল,
ভুলে যাই আজকের ক্ষণ, করি কালেই সব জ্ঞাল।

আশার আলো মুছে যায়, ব্যস্ততায় ঢাকে মন,
ভয় আর দোটানায় কাটে জীবনের প্রতিটি ক্ষণ।
তবুও হৃদয়ে বাজে এক চুপিসারে বেঁচে থাকার গান,
এই অনিশ্চিত পথেই লুকিয়ে থাকে জীবনের প্রমাণ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.090
BTC 62859.90
ETH 1785.89
USDT 1.00
SBD 0.39