নদীর পাড়ে কাটানো সুন্দর মুহূর্ত//by ripon40
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon40 বাংলাদেশের নাগরিক
- নদীর পাড়ে কাটানো সুন্দর মুহূর্ত
- ২৬, আগস্ট ,২০২৩
- শনিবার
আপনারা সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে ভালো আছেন। আজ আমি নদীর পাড়ে কাটানো সুন্দর মুহূর্তের দৃশ্য পটভূমি শেয়ার করব । আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।
Device : Redmi Note 11
নদীর পাড়ে কাটানো সুন্দর মুহূর্ত
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..
তাহলে চলুন গল্পটি শুরু করি |
|---|
এই তো কিছুদিন আগে বিকেল বেলা নদীর পাড়ে গিয়েছিলাম ঘুরতে। গত বছরের তুলনায় এবার নদীতে তেমন একটা ঘোরাঘুরি করা হয়নি। গতবছর নদীতে প্রচুর ঘুরাঘুরি করেছি ।আমাদের যে সারকেল ছিল অনেকেই এখন ব্যস্ততার মধ্য দিয়ে সময়গুলো পার করছে। বাড়ির পাশে পরিচিত একজনের নৌকা ছিল সে নৌকায় অনেক ঘুরাঘুরি করেছি। কেন জানি সেই মুহূর্ত গুলো দিন দিন দূরে সরে যাচ্ছে। বর্তমানে যারাই একসঙ্গে হয় চেষ্টা করি কোথাও যাওয়ার।
Device : Redmi Note 11
বিকেলের দৃশ্য পটভূমি
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..
আমার এক ফ্রেন্ড সরকারি চাকরি করে ১৫ দিনের ছুটিতে বাড়িতে এসেছিল। তার সাথে অনেক জায়গায় ঘোরাঘুরি করেছি সেও এখন অনেক ব্যস্ত মানুষ। যাই হোক এত ব্যস্ততার মধ্যে একদিন গিয়েছিলাম আমাদের বাসা থেকে ৩ কিলোমিটার দূরে। জায়গাটি অনেক সুন্দর মুহূর্তের জন্য উঁচু জায়গা পার্কের মতো করা হয়েছে নাম তার সুখ বিলাস মানুষ এখানে আসে সুখ খেতে। বিকেল হলেই সেখানে যাই মাঝে মাঝে আড্ডা দিতে। নদীতে যখন পানি আসে সেই সময় পরিবেশটা আরো সুন্দর হয় বিকেল হলে বিভিন্ন জায়গা থেকে মানুষ ছুটে আসে সেই জায়গায়।
Device : Redmi Note 11
ফটোগ্রাফি করার চেষ্টা
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..
গ্রামের নাম গোপগ্রাম রাস্তার ধারেই নদী। তার কিছুটা ভেতরে বাজার প্রথমে দুই বন্ধু সেখানে গেলাম বাজার থেকে ফাস্টফুড সিঙ্গারা তার সাথে সেভেন আপ নিয়ে সেই জায়গাটিতে চলে যাই। এর আগে হয়তো জায়গাটি সম্পর্কে অনেক বার বলা হয়েছে সেজন্য আর কিছু বলতে চাই না। বসার জন্য বিভিন্ন রকমের বাঁশের তৈরি গোল ঘর রয়েছে। সব জায়গাতে অনেক লোক ছিল আমরা বসে আড্ডা দেয়ার জন্য সুন্দর একটি প্লেজ খুঁজছিলাম। নদীতে যেহেতু অনেক পানি ঘাটে একটি নৌকা বাধা ছিল সেখানে গিয়ে দুজন বসে পড়লাম।
Device : Redmi Note 11
বিকেলের প্রাপ্তি
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..
আমি ভাজি জাতীয় খাবার খুবই পছন্দ করি। বাজারে গেলে দুই এক পিস সিঙ্গারা খাওয়া হয়। সেদিন চারপাশের পরিবেশটা মেঘলা ছিল। হালকা নিম নিম করে বাতাস বইছে পরিবেশটা সত্যি অনেক উপভোগ্য ছিল। যেখানেই যাই চেষ্টা করি প্রকৃতির সৌন্দর্য ফুটিয়ে তোলার। কিন্তু সেদিন সেভেন আপ সেটা নৌকার উপর রেখে সুন্দর করে ফটো ক্যাপচার শুরু করে দিলাম। সিঙ্গারা সেটাও পাশে রেখে দিলাম আপনাদের সাথে শেয়ার করব বলে। অনেক ধরনের গল্প গুজব হলো দিনটি অনেক ভাল ছিল। আশা করি কাটানো মুহূর্তের গল্প আপনাদের কাছে অনেক ভালো লাগবে।
ধন্যবাদ সবাইকে
আমি মোঃ রিপন মাহমুদ। আমার স্টীমিট একাউন্ট@ripon40। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমার সবচেয়ে বড় গুণ হলো কারোর উপর রাগ করলে সহজেই ভুলে যাই।
নদীর পাড়ের অনুভূতি গুলো যেনো সব সময়ই সুন্দর হয়ে থাকে। নিস্তব্দ প্রকৃতি, ঠান্ডা বাতাসের ঝাপ্টা সাথে নদীর পাড়ের দৃশ্য। সব কিছু মিলিয়ে যেনো মন জুড়িয়ে যায়। ছুটিতে বন্ধু বাড়ি আসায় সময় দিয়েছেন এটা ভালো লাগছে। মাঝে মাঝে বন্ধুকে নিয়ে বেড় হতে ভালোই লাগে।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
সুখ বিলাসে তো মানুষ সুখ খেতেই যায় । নদীর পাড়ে এমনিতেই ভালো লাগে আর পানি আসলে তো নদীর চেহারায় চেঞ্জ হয়ে যায় তখন অন্যরকম ভালো লাগা কাজ করে । এরকম গরম গরম সিঙ্গারা দেখলে যে কেউ পছন্দ করবে আমার তো মনে হচ্ছে একটা সিঙ্গারা নিয়ে খেয়ে ফেলি । সিঙ্গারা আমি খুবই পছন্দ করি । ভালই তো দুই বন্ধু মিলে ঘোরাফেরা করলেন আবার খাওয়া-দাওয়া করলেন ।
আসলে ভাই নদীর পাড়ের দৃশ্য গুলো অনেক সুন্দর হয়ে থাকে। আর এত সুন্দর জায়গায় কার না বেড়াতে ভালো লাগে। তবে আমাদের আশেপাশে তেমন কোন নদী নেই তাই এভাবে বেড়াতে পারি না। আপনার নদীর পাড়ে গিয়ে বেশ সুন্দর কিছু মুহূর্ত কাটিয়েছেন এবং সেখানে সিঙ্গারা, সেভেন আপ খেয়েছেন। সেখানে কাটানো মুহূর্তগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
নদীর পারে বেশ চমৎকার মুহূর্ত অতিবাহিত করেছেন ভাই। নদীর পাড়ে বসে প্রকৃতিক পরিবেশে খাওয়া দাওয়া করার মুহূর্ত সত্যিই বেশ দুর্দান্ত হয়ে থাকে। দুই বন্ধু মিলে খুবই দুর্দান্ত মুহূর্ত পার করেছেন। এত চমৎকার পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
ফটোগ্রাফি এবং সেই সাথে আপনাদের ভ্রমণ কাহিনী পড়ে খুবই ভালো লাগলো।
এমন পরিবেশে ঘুরতে কার না ভালো লাগে আমার তো ইচ্ছে করছে এখনই ছুটে চলে যাই এমন একটি পরিবেশ দেখে বন্ধুদের সাথে ঘুরে আসি।
ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মুহূর্ত আমাদের সাথে শেয়ার করে নেয়ার জন্য।
নদীর পাড়ে গিয়ে সময় কাটাতে সবাই অনেক বেশি পছন্দ করে। আপনি তো দেখছি নদীর পাড়ে গিয়ে খুব ভালো মুহূর্ত অতিবাহিত করেছিলেন। নদীর পাড়ের সৌন্দর্য উপভোগ করতে আমার কাছে অনেক ভালো লাগে। আপনারা তো দেখছি যাওয়ার সময় সেভেন আপ এবং সিঙ্গারা নিয়ে গিয়েছিলেন। নিশ্চয়ই সেখানে এগুলো অনেক মজা করে খাওয়া হয়েছিল। আমি মাঝে মাঝে চেষ্টা করি নদীর পাড়ে ঘুরতে যাওয়ার।
আমি মনে করি নদীর পাড়ে ঘুরতে পছন্দ করে না এরকম মানুষ অনেক কম রয়েছে। নদীর সৌন্দর্য সবকিছু থেকে অন্যরকম হয়, যাওয়ার কারণে ঘুরতে খুব ভালো লাগে। নদীর পাড়ে বসে থাকলে যখন প্রকৃতির সুন্দর বাতাস গায়ে এসে লাগে তখন অনেক ভালো লাগে। সিঙ্গারা, সেভেন আপ সব কিছু মজা করে খেয়েছিলেন সেটা জেনে ভালো লাগলো।
হয়তোবা গত বছরের থেকে এই বছরে আপনার বন্ধুরা একটু বেশি ব্যস্ত রয়েছে যার কারণে আগের বছর গুলোর মত এবার নদীর পারে তেমন ঘোরাঘুরি করতে পারেননি। আসলে এই ধরনের পরিবেশে যদি বিকেলের সময় অতিবাহিত করা যায় তাহলে খুবই ভালো লাগে।