🌷আমার বেস্ট ফটোগ্রাফি পর্ব-২১ || প্রকৃতির অপরুপ সৌন্দর্য( ১০%লাজুক খ্যাকের জন্য)
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon40 বাংলাদেশের নাগরিক
- প্রকৃতির অপরুপ সৌন্দর্য
- ১৫, মার্চ ,২০২২
- মঙ্গলবার
আপনারা সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও ভালো আছি। আজ আমার সেরা ফটোগ্রাফি পর্ব একুশ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশাকরি আমার ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে ভালো লাগবে।
Device : A20s
প্রকৃতির অপরুপ সৌন্দর্য
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..
ফটোগ্রাফি আমার শখ আমি শখ হিসেবে ফটোগ্রাফি করি।প্রকৃতির সৌন্দর্য গুলো ফুটিয়ে তোলার চেষ্টা করি। প্রকৃতি তার সৌন্দর্য দ্বারা মানুষকে মুগ্ধ করে। আজকে সুন্দর একটি বিকেল কাটিয়েছি সবুজ প্রকৃতির মাঝে । খুবই সুন্দর এবং মনমুগ্ধকর পরিবেশ ছিল। আজকের বিকেলটি অসাধারণ ছিল। সময়ের সাথে সাথে প্রকৃতি তার রূপ বদলায় ভিন্ন ভিন্ন রূপে তার সৌন্দর্য ফুটিয়ে তুলতে থাকে। সেটা উপভোগ করতে কার না ভালো লাগে বিভিন্ন সময়ে সৌন্দর্য তা উপভোগ করতে আমি খুবই পছন্দ করি ।যেটা প্রতিনিয়ত উপভোগ করে থাকি। আজ কিছু প্রকৃতির অপরূপ সৌন্দর্য ফটোগ্রাফি করেছি আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে।
#১
Device : A20s
বাজারে সকাল ভোরের দৃশ্যপটভূমি
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..
- সকাল ভোরের হালকা ঠান্ডা পরিবেশ উপভোগ করতে আমি খুবই পছন্দ করি। গতকাল সকাল ভোরে পায়ে হেঁটে বাজারের দিকে গিয়েছিলাম যেখানে জনমানব শূন্য নীরবতা শিন শিন পরিবেশ ছিল। যেখানে বিকেল ঘনিয়ে আসলে প্রচুর জনবল শব্দের ব্যাপকতা ঘটে থাকে। সূর্যোদয়ের দৃশ্য পটভূমি ফটোগ্রাফি করার চেষ্টা করেছি।
#২
Device : A20s
কর্মজীবী মানুষের রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার দৃশ্য
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..
- মানুষ জীবন বাঁচানোর তাগিদে বিভিন্ন কর্মের সাথে লিপ্ত থাকে। যেটা সবার ক্ষেত্রে ভিন্নতা পরিলক্ষিত হয় ।একটি বাধের পাড় দিয়ে ঘুরতে যাওয়া মুহূর্তে সেখানকার সুন্দর পরিবেশ উপভোগ করেছিলাম ।তার সাথে বিভিন্ন মানুষের যাতায়াতের দৃশ্য পটভূমি ফটোগ্রাফির মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।
#৩
Device : A20s
ব্লক যা নদী ভাঙ্গন রোধ করে
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..
- নদী ভাঙ্গন ঠেকাতে ব্লক তৈরি করে বাঁধ দেওয়া হয় ।যেটা মানুষের বিপদের সম্মুখীন হতে রক্ষা করে ।সেই রকম একটা পরিবেশে আজ সুন্দর মুহূর্ত উপভোগ করেছি। দুইজন লোক একটি উঁচু জায়গায় বসে ছিল ফটোগ্রাফির মাধ্যমে তাদেরকে ব্লক এর উপর বসিয়ে দেয়ার চেষ্টা করেছি।
#৪
Device : A20s
পাতাবিহীন গাছের দৃশ্য পটভূমি
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..
- ঋতুরাজ বসন্তের শুরুতে বিশেষ করে শীতের শেষ মৌসুমে গাছের পাতা ঝরে পড়তে থাকে। বসন্তের মাঝামাঝি পর্যায়ে নতুন পাতার আগমন ঘটে। সবুজ প্রকৃতির আলাদ আলাদা রুপ পরিলক্ষিত হয় ।একটি পাতাবিহীন গাছের সৌন্দর্য তা ফটোগ্রাফির মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি ।যেটা দেখে আমিও মুগ্ধ হয়েছি।
#৫
Device : A20s
প্রকৃতির অপরূপ সৌন্দর্য ধান চাষ
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..
- কৃষকেরা এই সময়ে মাঠে মাঠে ধান চাষ করে থাকে। সবুজ প্রকৃতির সৌন্দর্যের অন্যরূপ হলো ধান চাষের ফসল। যেটার সৌন্দর্যতা উপভোগ করতে আমার খুবই ভালো লাগে ।যাকে সোনালী ক্ষেত বলে অবহিত করা হয়। বর্তমান মাঠে কৃষকরা ধান চাষ করায় ব্যস্ত রয়েছে । এই সবুজ প্রকৃতির ধান একসময় সোনালীর রূপে ধারণ করবে। যেটা তার সৌন্দর্যকে বদলিয়ে প্রকৃতির অপরূপ সৌন্দর্য ধরা দিবে সে দৃশ্য পটভূমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম।
#৬
Device : A20s
বিকেল মুহূর্তের সৌন্দর্যতা
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..
- একটি দিনের সেরা মুহূর্ত উপভোগ করার সময় হল বিকেলের সুন্দর পরিবেশ ।যেটা উপভোগ করতে সবাই পছন্দ করে। মানুষ তার নিত্যদিনের কাজ শেষ করে বিকেলে তার সুন্দর সময় পার করে। সূর্য পূর্ব দিক থেকে পশ্চিম দিকে হেলে পড়ার সাথে সাথেই বিকেল ঘনিয়ে আসে ।আমিও বিকেল মুহূর্তে বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে পছন্দ করি ।একটি নৌকার কুঁড়েঘরের খোলা দৃশ্যপটের মাঝ দিয়ে সূর্যের ফটোগ্রাফি করার চেষ্টা করেছি।
#৭
Device : A20s
সন্ধ্যাকালীন মুহূর্তের দৃশ্য পটভূমি
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..
- সূর্যাস্তের মুহূর্ত উপভোগ করতে আমি খুবই পছন্দ করি। সেটা আমি প্রায়ই উপভোগ করে থাকি। আজকে নদীর দিকে গিয়েছিলাম সন্ধ্যাকালীন এই মুহূর্তের দৃশ্য উপভোগ করতে বিশেষ করে কর্মজীবী মানুষেরা তার দিনের কাজ শেষ করে সন্ধ্যার মুহূর্তে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। একজন ঘোড়ার গাড়ির চালক তার কাজ শেষ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। সেই মুহূর্তে দৃশ্য পটভূমি ফটোগ্রাফির মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।
৪ নম্বর ফটোগ্রাফারকে আমার কাছে অনেক ভাল লেগেছে আপনার জন্য শুভকামনা রইল
ভাইয়া আপনার কাছে 4 নম্বর ছবিটা ভালো লেগেছে জেনে খুশি হলাম ।সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।
ফটোগ্রাফি গুলো দারুন হয়েছে ভাইয়া। প্রত্যেকটা ফটোগ্রাফি আমার কাছে খুবই নিখুঁত লেগেছে। খুবই যত্ন সহকারে আপনি ফটোগ্রাফি গুলো ধারণ করেছেন। আপনার উপস্থাপনা আমার কাছে বেশ দারুন লেগেছে। ধন্যবাদ ভাই এত সুন্দর সব ফটোগ্রাফি আমাদের উপহার দেয়ার জন্য।
আমার করা প্রত্যেকটা ফটোগ্রাফি আপনার কাছে ভাল লেগেছে জেনে খুশি হলাম ভাইয়া। সুন্দর মন্তব্য করেছেন ধন্যবাদ।
ভাই সত্যি আপনি দারুন ফটোগ্রাফি করেন বলতে হবে! গ্রাম বাংলার যেই চমৎকার সৌন্দর্য আপনি ক্যাপচার করেছেন আজকে তা সত্যিই অনেক বেশি সুন্দর লাগছে দেখতে।
প্রতিটি ফটোগ্রাফি অনেক বেশি মুগ্ধকর। ধন্যবাদ ভাই দারুন কিছু ফটোগ্রাফি আজকে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
গ্রাম বাংলার প্রকৃতির অপরূপ সৌন্দর্য ফটোগ্রাফির মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। এত সুন্দর একটি মন্তব্য করার জন্য ধন্যবাদ ভাই।
ভাইয়া এতো অসাধারণ ফটোগ্রাফি😮😮।ভাইয়া অসম্ভব অসম্ভব সুন্দর ফটোগ্রাফি করেছেন ভাইয়া। আপনার তুলা সব গুলো ফটোগ্রাফি আমি দেখে মুগ্ধ। আপনার ফটোগ্রাফি থেকে চোখ ফেরাতে পারছি না। এতো সুন্দর হয়েছে সব গুলো ফটোগ্রাফি।ধন্যবাদ ভাইয়া,আপনার জন্য অনেক শুভকামনা রইল ভাইয়া।
আপু ভাল ফটোগ্রাফি করার চেষ্টা করি ফটোগ্রাফি করতে আমি ভালোবাসি। আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
ওয়াও আপনি দারুন ফটোগ্রাফি করেছেন ।সবগুলো ছবি আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনি বরাবরই অনেক ভালো ফটোগ্রাফি করেন আপনি আপনার ফটোগ্রাফি প্রেমে পড়ে গিয়েছি। শুভকামনা রইল আপনার জন্য
আমার ফটোগ্রাফির সবগুলো ছবি আপনার কাছে ভাল লেগেছে জেনে খুশি হলাম মামা সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।
ধন্যবাদ ভাইয়া, প্রকৃতির অপরূপ সৌন্দর্যের যে ফটোগ্রাফি গুলো আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন তা সত্যিই অসাধারণ সুন্দর। যা দেখে মুগ্ধ হয়ে গেলাম। আপনার ফটোগ্রাফির প্রত্যেকটি ছবি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এত সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনার জন্য শুভকামনা রইল।
প্রকৃতির অপরূপ সৌন্দর্য ফটোগ্রাফির মাধ্যমে ফুটিয়ে তুলেছে ভাই আপনার কাছে খুবই ভালো লেগেছে জেনে খুশি হলাম সুগঠিত মতামতের জন্য ধন্যবাদ
প্রকৃতির অপরূপ রূপবৈচিত্রে ভরা আমাদের দেশ বাংলাদেশ। আপনি প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে খুব ভালো লাগলো। আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে বেশি ভালো লেগেছে সবুজ ধান ক্ষেতের মাঝখান দিয়ে রাস্তা। আর সূর্যাস্তের ফটোগ্রাফি সহ সুন্দর সুন্দর কিছু প্রাকৃতিক সৌন্দর্যের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
বাংলাদেশ অপরূপ রূপ ও বৈচিত্র্য ভরা দেশ যা আমাকে প্রতিনিয়ত মুগ্ধ করে আপনার এত সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ
দারুন সব ছবি তুলেছেন আপনি। ইতিমধ্যেই একুশটি পর্ব পার করে ফেলেছেন ভাবতেই অবাক লাগছে। ছবি দেখতে আসলে খুবই ভালো লাগে। বিশেষ করে তিন নম্বর ছবিটি আপনি দারুন তুলেছেন। মনে হচ্ছে যেন বোল্ডার এর উপরেই মানুষ দুইজন বসে আছে। শুভকামনা রইল আপনার জন্য
হ্যাঁ ভালো ফটোগ্রাফি করার চেষ্টা করি একুশটি পর্ব পার করে ফেলেছি ভবিষ্যতে আমার ফটোগ্রাফি পোস্ট চলমান থাকবে ধন্যবাদ
প্রাকৃতিক দৃশ্যের অসাধারণ কিছু আলোকচিত্র আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন আপনার প্রত্যেকটি আলোকচিত্র দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম বিশেষ করে সূর্য অস্ত যাওয়ার দৃশ্য গুলো একদম নজরকাড়া নো।
ফটোগ্রাফি গুলো সম্পর্কে খুব সুন্দর আলোচনা করেছেন শুভেচ্ছা রইল আপনার জন্য
হ্যাঁ ভাই প্রাকৃতিক দৃশ্যের কিছু আলোকচিত্র ফটোগ্রাফির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি আপনাদের এত সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ
অসাধারণ সুন্দর সব ছবি ❤️
সত্যিই আপনি দারুন ছবি তোলা শিখে গেছেন ❣️
বিশেষ করে এই ছবিটার মধ্যে আমি চমৎকার একটি জিনিস খুঁজে পেয়েছি।
শুভ কামনা অবিরাম 🥀
এগিয়ে যান ✨
চেষ্টা করি ভালো ফটোগ্রাফি করার আপনার কাছে এ ছবিটি ভালো লেগেছে জেনে খুশি হলাম ধন্যবাদ