হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon বাংলাদেশের নাগরিক
- চিকেন নুডলস রেসিপি
- ১৩,ফেব্রুয়ারি , ২০২২
- রবিবার
আপনার সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও ভালো আছি। আজ আমি মাংসের রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশাকরি আপনাদের কাছে আমার রেসিপিটি ভালো লাগবে।
আমরা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের খাবার ভোজন করে থাকি।সেটা হয়ে থাকে নিজেদের চাহিদা মতো। শীতের বিভিন্ন ধরনের খাবার খেয়ে থাকি। শীতের সময় গরম গরম যেকোনো ধরনের মাছের রেসিপি খেতে আমার খুবই ভালো লাগে। বিশেষ করে নুডলস খাবারটি আমার খুবই পছন্দের ।মাংস দিয়ে নুডলস রান্না করলে আমার খুবই ভালো লাগে। আজকে মাংস দিয়ে নুডলস রেসিপি তৈরি করেছি। আমার কাছে খুবই ভালো লেগেছে বিভিন্ন ধরনের খাবার খেতে কার না ভালো লাগে।রাতের মাঝামাঝি সময়ে এইধরনের খাবার খেলে অনেক ভালো লাগে।

নুডলস রেসিপি
Device: A20s
প্রয়োজনীয় উপকরণ:
| উপকরণ | পরিমাণ |
| নুডুলস | ১ প্যাকেট |
| তেল | পরিমাণ মতো |
| মাংস | আধা কেজি |
| পেঁয়াজের কালি | ২ টি |
| মরিচ | পরিমাণ মতো |
| হলুদের গুঁড়া | পরিমাণ মতো |
| পেঁয়াজ কুচি | পরিমাণ মতো |
| ডিম | ২টি |

| ধাপ-১: প্রথমে পিঁয়াজ ও মরিচ কুঁচিকুঁচি করে কেটে নিয়েছি। |

| ধাপ-২:তারপর মুরগির মাংস ছোট ছোট টুকরায় পরিণত করে নিয়েছি। |

| ধাপ-৩: তারপর হলুদ, মরিচের গুঁড়ো এবং মসলা বাটা মাংসের ভেতর দিয়ে দিলাম। |

| ধাপ-৪:তারপর পানি গরম করে নিয়ে পেকেট থেকে নুডলস গরম পানির মধ্যে দিয়ে দিলাম। |

| ধাপ-৫:কিছুক্ষণ গরম পানিতে রেখে দেওয়ার পর সিদ্ধ হয়ে গেলে উঠিয়ে নিতে হবে। |

| ধাপ-৬:তারপর কড়াইয়ে কিছু পরিমাপ তেল ঢেলে দিই মাত্রা মাফিক। |

| ধাপ-৭:কুঁচিকুঁচি পেয়াজ মরিচ কাটা তেলের উপর ছেড়ে দিলাম। |

| ধাপ-৮: তারপর আস্তে আস্তে নাড়তে থাকি। |

| ধাপ-৯:তারপর দুটো ডিম ভেঙে পিয়াজ ও মরিচে ভাজি অংশের সাথে মিশ্রণ করে দিয়েছি। |

| ধাপ-১০: ভাজি হয়ে গেলে মাংস হালকা করে তেলের উপর দিয়ে ভাজি ভাজি করে নিয়েছি। |

| ধাপ-১১:পিয়াজ ও মরিচের ভাজি অংশ মাংসের ভেতর দিয়ে নাড়তে থাকি। |

| ধাপ-১২: তারপর ভাজি কাজ শেষ হলে নুডলস এর ছেড়ে দিতে হবে। |

| ধাপ-১৩: সব একসাথে মিশ্রণ করে হালকা করে নাড়তে থাকি। এভাবেই রেসিপি রান্নার কাজ শেষ করি। |

| ধাপ-১৪: নুডলস রেসিপি সম্পন্ন হলে একটি পাত্রে ঢেলে নিলাম। রান্না তো শেষ এখন শুধু খাওয়ার পালা। |
ধন্যবাদ সবাইকে

চিকেন নুডুলস আপনি অনেক সুন্দরভাবে তৈরি করেছেন এবং আমার খেতে অসাধারণ লাগে ভাইয়া। মুরগির মাংস গুলো দিয়েছেন বেশ সুন্দর করে। প্রতিটি ধাপ খুব সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। আপনার জন্য শুভকামনা রইল
সুগঠিত মতামতের জন্য ধন্যবাদ।
মাংস দিয়ে নুডুলস খেতে তো সত্যিই অসাধারণ লাগে। মাঝে মাঝেই আমি মাংস দিয়ে নুডুলস খেতে বাইরে যাই। এই খাবারটি সত্যি আমার অনেক প্রিয়। ধন্যবাদ এত সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।
নুডুলস আপনার খুবই প্রিয় সেটা জানতে পেরে আমার খুবই ভালো লাগলো। এত সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।
আপনার চিকেন নুডুলস রান্নার রেসিপি অসাধারণ হয়েছে ।দেখতে খুবই লোভনীয় লাগছে। আর নুডুলস বলতে আমি অজ্ঞান । আমাকে বাসায় প্রায়ই রান্না করে খেয়ে দেখি ।শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
আপনার সুগঠিত মতামতের জন্য ধন্যবাদ।
চিকেন নুডুলস সাধারণত খাওয়া হয়না। আপনার রেসিপিটি দেখে মনে হচ্ছে খেতে অনেক ভালোই হবে।রেসিপি তৈরির সবগুলো ধাপ খুব ভালোভাবে তুলে ধরেছেন । শুভকামনা আপনার জন্য
একসময় তৈরী করে খাবেন খুবই ভালো লাগবে ধন্যবাদ।
চিকেন নুডুলস রেসিপি দেখে যেন লোভ সামলানো মুশকিল। বিশেষ করে মাংস গুলো বেশি আকৃষ্ট করেছে। চিকেন নুডুলস তৈরি করার ধাপ গুলো আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।
এত সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে ভাই।
আপনাকে স্বাগতম ভাইজান 💚
নুডুলস প্রেমিক দের মধ্যে আমিও একজন। আমিও নুডুলস খেতে অনেক ভালোবাসি। মাংস ও সবজি দিয়ে নুডুলস খেতে অনেক ভালো লাগে। আপনি অনেক সুন্দর করে মাংস দিয়ে নুডুলস তৈরি করেছেন। দেখেই খাবার ইচ্ছা মনে জাগল ভাইয়া। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য।
আপনার কাছে নুডুলস খুবই ফেভারিট জেনে ভালো লাগলো ।সুগঠিত মতামতের জন্য ধন্যবাদ।
নুডুলস একটি লোভনীয় রেসিপি। এটি খেতে পছন্দ করে না এমন মানুষ পৃথিবীতে কম রয়েছে। বিশেষ করে আমি খুবই পছন্দ করি নুডুলস খেতে। আমাদের বাসায় প্রায় সময় তৈরি করে থাকে নুডুলস । শুরু থেকে শেষ পর্যন্ত খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।
বর্তমানে নুডুলস খাওয়া জনপ্রিয়তা অনেক বেড়ে গেছে। সবাই এটি খেতে খুবই স্বাচ্ছন্দ্যবোধ করে। আপনার মতামতের জন্য ধন্যবাদ।
সত্যি বলেছেন ভাইয়া ভিন্ন ধরনের জিনিস খেতে কার না ভালো লাগে। আর এত সুন্দর করে মাংস দিয়ে নুডুলস রান্নার রেসিপি আমাদের সাথে শেয়ার করেছেন। আপনি খুব সুন্দর করে উপকরণগুলো দিয়েছেন এবং প্রতিটি ধাপ আমাদের সাথে শেয়ার করেছেন, দেখেই বুঝা যাচ্ছে খুবই সুস্বাদু হয়েছে। এবং আমার অলরেডি জিভে জল চলে এসেছে। আর এত সুন্দর মাংস দিয়ে নুডুলস রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
নুডুলস আমার খুবই পছন্দের খাবার ।সাধের পরিমাণটা যথেষ্ট ভাল ছিল ।এত সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।
নুডুলস আমার খুবই পছন্দের একটি খাবার। তাছাড়া নুডুলস রান্নাতে এভাবে মাংস দিলে তো কথাই নেই। নুডুলস এর স্বাদ আরো বহুগুণে বেড়ে যায়। আপনার চিকেন নুডুলস দেখেই খেতে ইচ্ছা করছে। এত লোভনীয় লাগছে দেখতে। খুব চমৎকার করে আপনি নুডুলস রান্না করেছেন তা আপনার রান্নার পদ্ধতি দেখেই বোঝা যাচ্ছে। শুভকামনা রইল আপনার জন্য।
এতো সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ আপু।
বুঝলাম না আজকে কি নুডলস ডে নাকি,আশে পাশে খালি নুডলস দেখি।আমার কাছে আপনার রান্না নুডলসটা খুব ইয়াম্মি লাগছে। উপস্থাপনা খুব ভাল ছিল।সুন্দর করে প্রত্যেকটি ধাপ দেখিয়েছেন । ধন্যবাদ সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।
দিন দিন নুডুলস রেসিপি উপর মানুষের জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। আমার কাছে খুবই ভালো লাগে সেজন্যই অনেক নুডুলস রেসিপি দেখতে পাচ্ছেন। এত সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।