ফুটবল খেলার মাধ্যমে কাটানো দারুন মুহূর্ত || by ripon40

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon40 বাংলাদেশের নাগরিক


  • ফুটবল খেলার মাধ্যমে কাটানো দারুন মুহূর্ত
  • ২৭, জুন ,২০২৩
  • মঙ্গলবার


আপনারা সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে ভালো আছেন। আজ আমি ফুটবল খেলার মাধ্যমে কাটানো দারুন মুহূর্তের দৃশ্য পটভূমি শেয়ার করব । আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।



_1687892295308-01.jpeg


Device : Redmi Note 11
ফুটবল খেলার মাধ্যমে কাটানো দারুন মুহূর্ত
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



তাহলে চলুন গল্পটি শুরু করি


ছোটবেলা থেকে ফুটবল খেলতে খুবই ভালোবাসি। সে জন্য যখনই সুযোগ পেতাম মা বাবার চোখ ফাঁকি দিয়ে ফুটবল খেলার জন্য বাড়ি থেকে পালিয়ে বেরিয়ে যেতাম। সেই দিনগুলোর কথা মনে পড়লে আবার ফিরে যেতে মন চায়। প্রতিটা মানুষের জীবনে সোনালী অতীত থাকে। যারা গ্রাম্য পরিবেশে বেড়ে উঠেছে এই সুন্দর মুহূর্ত গুলো এক সময় হয়তো মিস করে। জীবন জীবিকার তাগিদে হয়তো আর ফিরে পাওয়া যায় না এই দিনগুলো। ছোট্ট সময় হয়তো এই কথাগুলো ভাবার সময় পাইনি কারণ সেই মুহূর্তটা তো ভাবার সময় নয় নতুন উদ্যমে ছুটে চলার সময়।

IMG_20230521_182003-01.jpeg

IMG_20230521_181959-01.jpeg

IMG_20230521_181952-01.jpeg


Device : Redmi Note 11
ফিরে পাওয়া দিন গুলি
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



এভাবে মাঠে বসে যখন খেলা দেখি সেই দিনগুলোর কথা মনে পড়ে। তাদের মত আমিও অনেক এভাবে ফুটবল খেলেছি সুন্দর মুহূর্ত উপভোগ করেছি। বিকেল মুহূর্তে এরকম ফুটবল খেলার মজাই আলাদা যারা ফুটবল খেলা কে পছন্দ করে শুধু ফুটবল খেলা নয় যে কোন খেলা যারা পছন্দ করে তারাই এই অনুভূতিটা মিস করবে। ভাবিয়া যাহার কুল পাই না যেটা ভাবনার জগতে চলে গিয়েছে ।জীবনটা আসলে এরকম ধাপে ধাপে সবকিছু পরিবর্তন হয়ে যায়। হয়তো সেই সময়টা এরকম ভাবার মুহূর্ত ছিল না। এখনো সুযোগ পেলে খেলাধুলার মাধ্যমে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করি।

IMG_20230521_181947-01.jpeg

IMG_20230521_181657-01.jpeg

IMG_20230521_181649-01.jpeg


Device : Redmi Note 11
মন চায় খেলতে
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



যারা এখন মাঠে খেলছে হয়তো তাদের মনের মধ্যে ওইরকম অনুভূতি জাগ্রত হয়না । এভাবে খেলাধুলার মাধ্যমে খুব সুন্দর মুহূর্ত উপভোগ করছে কখনো তাদের মনে এই ভাবনা আসবে না। এই সময়টা একসময় মিস করব যখন আমাদের মত বড় হয়ে যাবে তখন তারা বুঝতে পারবে। আসলে মানুষের এই জীবন চক্র এভাবেই চলে। ফুটবলের আওয়াজ শুনলেই আর বসে থাকতে পারতাম না খেলতে লেগে যেতাম। ফুটবল খেলার মাধ্যমে অনেক আঘাত পেয়েছি তবুও খেলাধুলার প্রতি ভালোবাসা একটুও কমেনি। আর এখন পর্যন্ত রাত জেগে খেলা দেখার অভ্যাসটা রয়ে গেছে।

IMG_20230521_181638-01.jpeg

IMG_20230521_181232-01.jpeg

IMG_20230521_181225-01.jpeg


Device : Redmi Note 11
এটাই সোনালি দিন
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



এটাই জীবন এভাবেই চলবে জীবনের যাত্রা যেটা সবার ক্ষেত্রে হয়েছে যাই হোক জীবনের এই অগ্রযাত্রা সময়ের সাথে সাথে পরিবর্তন ঘটে। এরকম নিয়মিত খেলাধুলা না করলেও ঈদের আগ মুহূর্তে সবাই বাড়িতে আসে তাদের সাথে এই খেলাধুলার মাধ্যমে সুন্দর মুহূর্ত উপভোগ করা হয়। এইমাঠে যাদের সাথে ফুটবল খেলেছি তারা এখন বিভিন্ন কর্মে লিপ্ত হয়ে গিয়েছে চাইলে আর তাদের সাথে খেলতে পারবো না। যখন তারা ছুটিতে বাড়িতে আসে একসাথে হই সেই সময় তাদের সাথে এভাবে খেলাধুলায় মেতে উঠি ।সেই কথাগুলো বারবার ভেসে উঠে এই মাঠে আসলেই। আসলে কি দারুন মুহূর্ত খুবই মিস করি।

ধন্যবাদ সবাইকে



20211112_012926-01.jpeg

আমি মোঃ রিপন মাহমুদ। আমার স্টীমিট একাউন্ট@ripon40। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমার সবচেয়ে বড় গুণ হলো কারোর উপর রাগ করলে সহজেই ভুলে যাই।



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuzVwHnY92rponrLLcEknitVG5yvYaPTExVtjfc6Bi4cvC9ppuyLmaATGbhg8UF4suiCxVfuw2YuSWJftJo9C74dQUN2WE1yNJmdtXp.png

💞 আল্লাহ হাফেজ 💞

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

আমি এখনো আমার চাচাতো ভাইয়ের সাথে উঠানে মাঝে মাঝে ফুটবল খেলি। গ্রামে প্রায় এরকম খেলা দেখা যায়। আর সারারাত ঈদের ছুটিতে সবাই এখন বাড়িতে। ছোটবেলার সব বন্ধুরা এখন একসাথে, এভাবে না খেলে কি আর জমে? যাই হোক অসাধারণ কিছু অনুভূতিও শেয়ার করেছেন আপনি।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ফুটবল আমার প্রিয় খেলা আর আপনি দেখছি অনেক সুন্দর মুহূর্ত কাটিয়েছেন ফুটবল খেলার মধ্য দিয়ে। ফুটবল খেললে দেহ মন দুটোই অনেক ভালো থাকে। আপনারা অনেকেই দেখছি একসঙ্গে অনেক আনন্দময় একটি খেলা ফুটবল খেল তেছেন ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট করার জন্য।

 3 years ago 

আসলে ফুটবল খেলতে আপনি অনেক বেশি ভালোবাসেন এটা বুঝতে পারছি। আসলে আমি মনে করি প্রত্যেকটা ছেলে ফুটবল খেলতে খুবই পছন্দ করে। ফুটবল খেলতে পছন্দ কর না এরকম মানুষ খুবই কম রয়েছে। আপনি বেশ আনন্দঘন মুহূর্ত কাটিয়ে ছিলেন ফুটবল খেলার মাধ্যমে যা আমি দেখেই বুঝতে পারছি। আপনার কাটানো মুহূর্তটা বেশ ভালোই উপভোগ করেছি। শেয়ার করলেন দেখে ভালো লাগলো।

 3 years ago 

ঈদের সময় বাড়ির আশেপাশে সবাই একসাথে যখন বাড়িতে আসে তখন উল্লাস এবং খেলাধুলা করতে অনেক ভালো লাগে। তবে ছোট কালে আমি নিজেও খেলাধুলা করতে অনেক পছন্দ করতাম। ফুটবল খেলতে গিয়ে আমি বড় আকারে ছোটকালে এক্সিডেন্ট হয়েছে। সেই অ্যাক্সিডেন্টটি এখনো আমার শরীরের সমস্যা করে। ছোটকালে খেলাধুলা না করার জন্য সবার মা বাবা মানা করে। খুব সুন্দর করে পোস্টটি শেয়ার করছেন তাই ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

দেখেই বোঝা যাচ্ছে ফুটবল খেলার মাধ্যমে খুবই দারুণ একটি মুহূর্ত কাটিয়েছেন এরকম সুন্দর মুহূর্ত কাটাতে বারবার মন চায়। ফুটবল অনেকদিন পরে খেলতে গেলে অবশ্যই অনেক বেশি কষ্ট হয় তাদের প্রতিনিয়ত ফুটবল খেললে তেমন আর কষ্ট হয় না। যাইহোক আপনার কাটানো সুন্দর মুহূর্তটা আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ফুটবল খেলাকে আপনি অনেক বেশি পছন্দ করেন মনে হয়। ঈদের সময় আমাদের এদিকেও সবাই একসাথে হলে খেলা করতে অনেক পছন্দ করে। যাক সবাই মিলে একত্রিত হয়ে ফুটবল খেলেছেন পোস্ট দেখে ভালই লাগলো। তবে ছোট কালে সবাই কমবেশি খেলাধুলার জন্য মা-বাবার কাছে বকা খেয়েছে। খুব সুন্দর করে পোস্টটি শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 65336.67
ETH 1929.23
USDT 1.00
SBD 0.39