বালির মাঠ।
হ্যালো বন্ধুরা।
আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। কিছুদিন আগে একটি সুন্দর জায়গায় গিয়েছিলাম বিকেল বেলা একটুখানি ঘোরাঘুরি করতে। জায়গাটি শীতের সময়ে অসাধারণ লাগে। শীতের সময় পানি যখন অনেক নেমে যায় তখন বিশাল বড় একটা বালির চর পড়ে। এই চরের একদম মাঝখানের সৌন্দর্যটা অসাধারণ। গত দু'বছর আগে বহুবার সেখানে গিয়েছি। আপনাদের সাথে অনেক পোস্ট ও শেয়ার করেছিলাম।
যাইহোক এবার বেশি ভিতরে যাইনি। শুধুমাত্র রাস্তা থেকে একটুখানি নিচে নেমেছিলাম। বিকেলবেলা যখন আমরা গেলাম তখন অনেক মানুষের আনাগোনা ছিল সেখানে। বিশেষ করে ছোট ছোট ছেলে মেয়ে আশেপাশে খেলাধুলা করছিল। কয়েকজন তো আবার মাছ ধরতে চলে এসেছে। একটা অদ্ভুত জিনিস খেয়াল করলাম এবার। বড় নদী থেকে এই ছোট্ট নদীর মাঝ বরাবর একটা স্রোত এসেছে। স্রোতটা অনেকদিন ধরে আসার কারণে এখানে একটা ছোট সরু নদীর মতো তৈরি হয়ে গেছে।
আমরা নিচে নামলাম। নিচে নেমে ছোট ছেলে মেয়েদের মাছ ধরা দেখলাম। ওরা বড়শি কিংবা জাল নিয়ে আসেনি। ওরা ছোট্ট একটি নেট ব্যাগ দিয়ে স্রোতের বিপরীত দিকে যাচ্ছে যেন ওই নেটের মধ্যে মাছ এসে ধরা দেয়। প্রথমে আমার কাছে মনে হয়েছে ওরা শুধু শুধু এটা করছে হয়তো। কোন মাছ পরবে না এভাবে। আমার ধারণা ভুল করে দিয়ে কিছুক্ষণের মধ্যেই একটা মাছ ধরে দেখালো ওরা। তখন আমি ভাবলাম হয়তো লাক ভালো ছিল তাই হয়তো একটা পেয়েছে। কিন্তু আসলে তাও নয়। দেখলাম ওরা ইতিমধ্যেই সাত আটটা ছোট ছোট মাছ পেয়েছে। যাক ব্যাপারটা ভালই লাগলো।
কিছুক্ষণ পরই দেখলাম একজন বড় খেওয়া জাল নিয়ে চলে এসেছে। দূরে জাল ফেলছে। যাইহোক সবকিছু দেখতে দেখতে প্রায় সন্ধ্যা লেগে গেল। আমরা আর বেশি দূর গেলাম না। এই চরের আসল মজাই হল মাঝখানে। যেখানে চারিদিকে শুধু বালি আর বালি। গাছপালাও তেমন একটা দেখা যায় না। মনে হয় যে মরুভূমি। ওই জায়গাটাতে অন্য একদিন গেলে সেদিন আপনাদের সাথে আবার শেয়ার করব।
আমরা যখন ফিরে আসতেছিলাম তখন দেখলাম অল্প পানিতে একজন কৃষক গরুর গোসল করাচ্ছে। সারাদিন মাঠে খেটে এসে সন্ধ্যেবেলায় শান্তির গোসল। যাইহোক বিকেলটা মোটামুটি ভালই কাটলো। ছোট্ট এই সুন্দর মুহূর্তটা শেয়ার করে রাখা আপনাদের সাথে। আজ আমি এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো পোস্টে ইনশা আল্লাহ। আল্লাহ হাফেজ।
VOTE @bangla.witness as witness
OR
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
ভাইয়া আপনার পোস্ট ভিজিট করে আমাদের এলাকার তিস্তা নদীর কথা মনে পড়ে গেলো। যখন পানি শুকিয়ে যায়। তখন চরের মধ্যে হাঁটতে ভীষণ ভালো লাগে। চরের একদম মাঝখানের সৌন্দর্যটা অসাধারণ একদমই ঠিক বলেছেন। নদীর পাড়ের এধরনের দৃশ্য গুলো দেখলে মন অটোমেটিক ভালো হয়ে যায়। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।
মনে হয় সেখানে বেশ ভালোই মাছ পাওয়া যায় যার কারণে অনেককেই সেখানে মাছ ধরতে দেখা যাচ্ছে। ছোটবেলায় ওরকম নেট দিয়ে আমিও মাছ ধরার চেষ্টা করতাম যদিও বা ওদের মত মাছ পেতাম না কিন্তু চেষ্টা করতাম। যাই হোক আপনার বিকেলে এই সুন্দর জায়গায় ঘোরাঘুরি করার মুহূর্তটা পড়ে বেশ ভালো লাগলো। ধন্যবাদ।
বাহ্! জায়গাটা তো খুব সুন্দর। এমন জায়গায় বিকেলে সময় কাটাতে দারুণ লাগে। ছোট ছোট বাচ্চাদের মাছ ধরার টেকনিকটা দারুণ। মাছ ধরা দেখতে আমার ভীষণ ভালো লাগে। যদিও অনেক বছর আগে মাছ ধরা দেখার সৌভাগ্য হয়েছিল আমার। ফটোগ্রাফি গুলো দেখে একেবারে মুগ্ধ হয়ে গেলাম ভাই। সবমিলিয়ে দুর্দান্ত সময় কাটিয়েছেন আপনারা। যাইহোক এতো সুন্দর মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
জায়গাটা খুবই সুন্দর এবং মনোরম একটা পরিবেশ, ছোট বাচ্চাদের মাছ ধরার পদ্ধতিটা খুব ভালো লেগেছে। এরকম একটা পরিবেশে যেকোন মানুষের মন ভালো হয়ে যাবে।
আসলেই ভাইয়া জায়গাটা অনেক সুন্দর। ওইখানে গিয়ে গিয়ে অসম্ভব সুন্দর একটি পরিবেশ উপভোগ করেছি। বর্ষা মৌসুমে যে নদীতে ভরপুর পানি থাকে এখন তা মরুভূমি কি অদ্ভুত। গোপনে গোপনে দারুন ফটোগ্রাফি করে ফেলেছেন। 😃
শীতকালে পানি কমে গেলে নদীর চড়ের এটা যেন একেবারে কমন একটা দৃশ্য। বাচ্চারা খেলার ছলে ছোট নেট জাল দিয়ে মাছ ধরছে আবার বড়রা নিয়ে এসেছে খেওয়া জাল। আবার কেউ বা গরুকে গোসল করাচ্ছে। বেশ চমৎকার লাগছে। বেশ চমৎকার করেছেন ফটোগ্রাফি গুলো। এবং এইরকম বালুরমাঠ সত্যি বেশ সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্যের সৃষ্টি করে থাকে।
ভাইয়া জায়গাটা তো দারুন।ইস্,মন চাইছে আমিও গিয়ে এমন সুন্দর পরিবেশে মাছ ধরি।মাছ ধরা আমার খুব ভালো লাগে।এমন চড়ে খালি পায়ে হাঁটতে ভীষণ ভালো লাগে। সুন্দর সময় কাটিয়েছেন এমন সুন্দর পরিবেশে। ফটোগ্রাফি গুলো কিন্তু দারুন লাগলো ভাইয়া। ধন্যবাদ আপনাকে সুন্দর এই পোস্টটি শেয়ার করার জন্য।