পিকনিক এবং হাঁস কিনতে যাওয়ার গল্প।
হ্যালো প্রিয় বন্ধুরা।
আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। অনেক দিন পর হাঁস দিয়ে পিকনিক করার পরিকল্পনা করেছিলাম। প্রায় সবাই সেদিন বাড়িতেই ছিল। শুক্রবারে নামাজের পর আমরা হাঁস কিনতে বেরিয়ে পড়লাম। একটা হাঁস আমাদের রিজার্ভে ছিল। প্ল্যান ছিল যদি আমরা হাঁস খুঁজে না পাই তাহলে ওটা দিয়েই করব। এইজন্য কোন চাপ ছিল না।
সবাই একসঙ্গে হাঁস খুঁজতে যাওয়ার মধ্যে মজাই আলাদা। আমরা অনেকক্ষণ ড্রাইভ করে সোজা চরের রাস্তায় ঢুকে গেছিলাম। হালকা বৃষ্টি হচ্ছিল সেদিন যার কারণে মাটির রাস্তায় আর ঢুকতে পারিনি।
পথ দিয়ে যেতেই পথেই হাঁসের দেখা মিলল। অনেকগুলো রাজহাঁস সারি বেঁধে ঘরে ফিরছে। হাঁস গুলো দেখে আমরা সবাই দাঁড়ালাম এরপর খোঁজ নেয়ার চেষ্টা করলাম হাঁসগুলো কোন বাড়ির। পাশে একটি মহিলার সঙ্গে দেখা, তিনি তার বাসায় নিয়ে গেলেন। তার বাসায় গিয়ে কয়েকটি হাঁস দেখলাম। উনাদের হাঁস গুলো অনেক বড় বড় ছিল। একটা হাঁস পছন্দ হল সেটা সাড়ে ৪ কেজি মতো ওজন হতে পারে। সমস্যা হলো দামে পর্তা হলো না।
২৫০০ টাকা দাম চাচ্ছিল। আমরা ২০০০ টাকা পর্যন্ত বলে চলে আসলাম। এরপর অন্য একটা বাড়িতে গেলাম। এ বাড়িতে মাত্র চার-পাঁচটা হাঁস ছিল। একটা হাঁস দেখলাম সেটার ওজন ৩ কেজির আশেপাশে হবে। দাম চাচ্ছিল ২৩০০ টাকা। ১৭০০ টাকা বলে চলে আসলাম। ওইখানে থাকা একটি ভাই তাদের বাড়িতে নিয়ে গেলেন আমাদেরকে। তার অনেকগুলো হাঁস আছে। সেগুলো থেকে একটা বড় সাইজের হাঁস বের করে দেখালেন। এই হাঁসটার সাইজ তিন থেকে সাড়ে তিন কেজি হতে পারে।
এ ২ হাজার টাকার বেশি দাম চায়। আমরা সর্বশেষে ১৭৫০ বলে চলে এলাম। উনি ১৮০০ বলছিল লাস্টে। ১৭৫০ বলে ফেলেছিল এক ছোট ভাই। যদিও এই দামটা আমার পছন্দ ছিল না। এজন্য আর পঞ্চাশ টাকায় বেঁধে যাওয়ার পরেও আনিনি। আবার গেলাম আগের সেই হাঁসের কাছে। ওখানে গিয়ে ২১০০ টাকা বলে আসলাম। তিনি ২২০০ পর্যন্ত রাখতে পারবেন। ওটাও ক্যান্সেল করলাম। সত্য কথা বলতে এরকম হাঁস খোজাটা অনেক মজার।
যেহেতু আমাদের একটা ব্যকাপ হাঁস আছে এজন্য আমরা চলে এলাম। ওদিকে সন্ধ্যা লেগে যাচ্ছিল যার কারণে আর বেশি দেরি করিনি। বাজারে এসে বাজার সদাই করে ফেললাম। সব কিছু রেডি করে বাজারের একটা বিল্ডিং এর ছাদে চলে গেলাম আমরা। লাইট সেট করে, চুলা পেতে আমাদের কার্যক্রম শুরু করে দিলাম। ভীষণ মজা হয়েছিল সেদিন। আকাশের চাঁদ, ওদিকে পিকনিকের রান্নাবান্না হচ্ছে। ছাদের উপর শুধু আমরাই। আড্ডাটা ভীষণ জমে গেছিল।
রাত এগারোটা বেজে গিয়েছিল রান্না শেষ হতে হতে। ছাদের উপরেই সবাই পাটি পেরে বসে খেয়ে নিলাম। রান্নাটা খুব সুন্দর হয়েছিল। সবচেয়ে মজার বিষয় ছিল অনেকদিন পর সবাই একসাথে পিকনিক করলাম। আমরা যেই হাঁসটা দিয়ে পরে পিকনিক করলাম সেই হাঁসটার ছবি আপনাদের সাথে নিচে শেয়ার করছি।
VOTE @bangla.witness as witness
OR
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
হুম দামটা একটু বেশীই হয়ে যাচ্ছিলো, যদিও এখন শীত তেমন পড়ে নাই সেই হিসেবে দামটা একটু কম হওয়া উচিত ছিলো। যাইহোক, হাঁস মানেই দারুণ স্বাদের রেসিপি, মুলো দিয়েও কিন্তু সেই স্বাদের হয়, হি হি হি।
মুলো খাওয়ার সময় চলে আসতেছে ভাইয়া, শীতকাল সামনে। মুলো জিন্দাবাদ, মুলোই জীবন 😄😄।
জি ভাই, শীতকালে যে কোনো রেসিপি মানে মুলা।
This post has been upvoted by @italygame witness curation trail
If you like our work and want to support us, please consider to approve our witness
Come and visit Italy Community
Hi @rex-sumon,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.
Come and visit Italy Community
৫০ টাকা বাড়িয়ে ১৮০০ টাকা দিয়ে হাঁসটা কিনলেই মনে হয় বেশি ভালো হতো। তাহলে দুটি হাঁস দিয়ে পিকনিক করতে পারতেন। যাইহোক সবাই মিলে এভাবে পিকনিক করতে ভীষণ ভালো লাগে। হাঁসের ছবিগুলো দেখে খুব ভালো লাগলো ভাই। এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
বাহ ভাই আপনি তো দেখতেছি দরদাম করতে ভীষণ এক্সপার্ট। যাই হোক এত করে দামাদামি করেও যে হাঁস নেননি ওখান থেকে এটাই বেশ মজার বিষয় হলো। তবে সবাই মিলে ওরকম ভাবে হাঁস খুঁজাটা একটু আনন্দেরও বটে। আর পিকনিক মানেই তো আনন্দঘন একটা সময়। যাই হোক বন্ধুদের সাথে সুন্দর একটা সময় উপভোগ করেছেন বোঝাই যাচ্ছে আপনার পোস্ট পড়ে। এরকম আনন্দময় কাটুক আপনার পুরোটা জীবন এটাই প্রত্যাশা।
আশা করি ভাইয়া ভালো আছেন? আসলে হাঁসের মাংস খাওয়ার মজাটাই আলাদা। সবাই মিলে বেশ সুন্দর পিকনিকের মুহূর্ত অতিবাহিত করেছেন। আসলে হাঁসের দাম একটু বেশিই নিয়েছে মনে হয় যেহেতু এখনো পুরোপুরি শীত আসে নাই। পিকনিকে এতো সুন্দর মুহূর্ত কাটানো অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো থাকবেন ভাইয়া।